সববাংলায়

৩ এপ্রিল | ২০ চৈত্র | আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • বাংলাদেশে ৩ এপ্রিল দিনটিতে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প-বাণিজ্য ,দুর্যোগ ও কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এই দিনটি নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-film-day-of-bangladesh/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ স্যাম মানেকশের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানি সেনার সঙ্গে যুদ্ধে সাত সাতটি গুলিতে বিদ্ধ হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ দ্য আর্মি স্টাফ স্যাম মানেকশ। গুলি খাওয়ার পরেও অকুতোভয় স্যাম বিপক্ষ সেনার প্রতি আক্রোশে ফেটে পড়েছিলেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনারা তাঁর পরিকল্পনা ও বীরত্বব্যঞ্জক লড়াইয়ের কারণেই আত্মসমর্পণ করেছিল। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের কাছে স্যাম বাহাদুর নামে পরিচিত স্যাম মানেকশর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sam-manekshaw
  • আজ মার্লোন ব্রান্ডোর জন্মদিন। কোনোভাবেই কোনওকিছুতেই সফল হওয়ার কথা ছিলনা যে ছেলেটার, একের পর এক স্কুলের থেকে বিতাড়িত হয়ে, বাবা-মার অবহেলার পাত্র হয়ে জীবন কাটানোর কথা ছিল যে ছেলেটার, পশুপাখির শব্দ নকল করতে করতে একদিন নিজের মধ্যেই সে খোঁজ পেয়ে গেলো এক পরশপাথরের। তাঁর প্রতিভার রামধনুতে ঢাকা পরে গেলো গোটা হলিউড, গোটা পৃথিবী। পরবর্তী পাঁচ দশক ধরে যখন এই খামখেয়ালি মানুষটির দেখান পথে নিজেদের জীবন শানিয়ে নিয়েছেন অগুনতি প্রতিভাধর অভিনেতারা, তাঁর সেই গল্প শুনে বলতে ইচ্ছে হয়, “এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি। সব সত্যি”। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marlon-brando/
  • আজ শিবাজীর মৃত্যুদিন। ঔরঙ্গজেবের কাছে আগ্রা দূর্গে বন্দি হয়েও ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে যাওয়া, কিংবা আফজল খানকে বাঘ নখ দিয়ে হত্যা করার মধ্য দিয়ে দাক্ষিণাত্যের রাজনৈতিক ইতিহাসে নিজের বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ছত্রপতি শিবাজী। মারাঠাদের নেতা শিবাজী মুঘলদের বিরুদ্ধে মারাঠা শক্তিকে এক অন্যতর উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shivaji/
  • আজ রাধাগোবিন্দ চন্দ্রের মৃত্যুদিন। ভারতীয় পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের গবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। জীবদ্দশায় মোট ৪৯৭০০ এর বেশি পরিবর্তনশীল তারকা পর্যবেক্ষণ করেছিলেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবসার্ভার সংস্থার সদস্য ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/radha-gobinda-chandra/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-03

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মারাঠা বর্গীদের অবিরত বাংলা আক্রমণ চলতেই থাকল আর যার ফল ভোগ করতে হল বাংলার জনসাধারণকে। বাংলায় বর্গী আক্রমণ বাংলার ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় হয়ে দাঁড়াল।এই বর্গী আক্রমণের প্রভাব বাংলাকে একদিকে যেমন শব সাধনার শ্মশানভূমিতে পরিণত করল তেমনি অন্যদিকে তার ঐতিহ্যশালী অর্থনীতিকে একেবারে বিকলাঙ্গ করে দিল।পড়ুন বাংলায় বর্গী আক্রমণের ফলাফল এখানে https://sobbanglay.com/history/impact-of-bargi-invasion-on-bengal/
  • মা বর্গভীমা তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী। পীঠনির্ণয় গ্রন্থ অনুযায়ী বর্গভীমা মন্দিরটি একান্ন সতীপীঠের প্রথম পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। এই সতীপীঠ নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/bargovima-satipeetha/
  • ভেবে দেখেছেন কি ‘অকাল কুষ্মান্ড’ কথাটি কোথা থেকে এল? হয়ত বলবেন অসময়ের কুমড়ো থেকে। সেটি তো হল এর অর্থ। যদি বলি এর গল্প লুকিয়ে আছে মহাভারতের ভিতরে তাহলে অবাক হবেন? অবাক হয়ে কাজ নেই বরং পড়ে নিন এই প্রবাদের উৎপত্তির গল্প – https://sobbanglay.com/sob/bengali-proverb-okal-kushmando

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ইরানের কারমান প্রদেশের অন্তর্গত সারজান শহর। এই সারজান শহর থেকে দক্ষিণ পূর্ব বরাবর চল্লিশ কিমি এগোলে জনাকীর্ণ প্রান্তরে রয়েছে এক অদ্ভুত পাথরের বাগান। কয়েকশো গাছ রয়েছে এখানে যার কোনটিতেই সবুজের লেশ মাত্র নেই। মরা ডাল থেকে তার দিয়ে বেঁধে বড় বড় পাথর কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে। দিন নেই রাত নেই গাছগুলি পাথর বুকে নিয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু কে কারা করেছে এমন? কেনই বা করেছে? জানলে অবাক হয়ে যাবেন। দেখুন এখানে https://youtu.be/b7f0q93x8iA
  • ড্যানিয়েল ক্র্যাগের জেমস বন্ড নিয়ে রুবাই শুভজিৎ ঘোষের কলমে একটি প্রবন্ধ। এই প্রবন্ধে লেখক আলোচনা করেছেন ড্যানিয়েল ক্র্যাগ অভিনীত জেমস বন্ডের পাঁচটা সিনেমা নিয়ে, সেই সিরিজটি নিয়ে। লেখকের মতে ড্যানিয়েল ক্র্যাগের জেমস বন্ডের সিরিজটি শ্রেষ্ঠ জেমস বন্ড সিরিজ। এর আগের জেমস বন্ড সিনেমাগুলোতে এইভাবে সিরিজের ভাবনাটাই ছিল না। ড্যানিয়েল ক্র্যাগকে নিয়ে রিবুট হল জেমস বন্ড সিরিজ। আর তাই ইয়ান ফ্লেমিং-এর প্রথম জেমস বন্ড উপন্যাস “ক্যাসিনো রয়্যাল” হল এই সিরিজের প্রথম সিনেমা। এই সিরিজের টাইমলাইন গুলো খুব সুন্দর, যেটা আগে ছিল না। আগের সিনেমাগুলোয় একটার সাথে আরেকটার সম্পর্ক ছিল না। এখানে সেটা নেই। যেহেতু এটা একটা সিরিজ হিসাবে চলেছে তাই একটার সাথে আরেকটা লিঙ্ক করে এগিয়েছে। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে এই ভিডিও https://youtu.be/5Q9zDFoLtxY

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading