সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ডাকাবুকো ভয়ডরহীন ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের মৃত্যুদিন। কোনও বড় ট্রফি না জেতায় গোষ্ঠ পালের প্রতিক্রিয়া ছিল “ট্রফি পাওয়ার কথা যত না চিন্তা করসি সাহেব গো হারামু কি কইরা সেই চিন্তাই তখন বেশী করসি। ট্রফি পাই নাই বইল্যা আমাগো কষ্ট হয় নাই।” তাঁর জীবন সম্বন্ধে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/gostha-pal/
- আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়া দুই ছাত্রের মধ্যে একজন ছিলেন তিনি। যশোরে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ অবধি আপন করে নেন সাহিত্যকর্মকেই। তাঁর লেখা “বন্দে মাতরম” স্বাধীনতার সেই দিনগুলিতে ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্র। তাঁর শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ খালি পায়ে হেঁটেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bankimchandra-chattopadhyay/
- আজ গোপালচন্দ্র ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বাঙালি পতঙ্গবিদ ও প্রকৃতিবিদ, যিনি কীটপতঙ্গের ওপর তাঁর যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত হয়ে আছেন। ‘বাংলার কীটপতঙ্গ’ তাঁর লেখা একটি কালজয়ী গ্রন্থ। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gopal-chandra-bhattacharya/
- আজ মঙ্গল পাণ্ডের মৃত্যুদিন। সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও তিনি দেশমাতৃকার শৃঙ্খল ভঙ্গের স্বপ্ন দেখেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ ছিলেন তিনি। নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতার বিজয়যাত্রার সূচনা করেছিলেন। ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ের প্রথম শহীদ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mangal-pandey/
- আজ বাঙালি বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মৃত্যুদিন। জার্মানির স্টুটগার্ট শহরে বসে ১৯৪৭ সালের বহু আগে ভারতীয় জাতীয় পতাকার নক্শা অঙ্কন এবং পতাকা নির্মাণ করেছিলেন তিনি। অর্থসম্বল ছিল না, সম্বল ছিল শুধু বিপ্লবের এক প্রবল ইচ্ছে। আর সেই ইচ্ছেতেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিসে গিয়ে বোমা তৈরি শিখে আসেন তিনি। এমন দুঃসাহসী বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জীবন সম্পর্কে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemchandra-kanungo/
- আজ পাবলো পিকাসোর মৃত্যুদিন। তিনি নিঃসন্দেহে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য। কেবল ক্যানভাসই তাঁর মাধ্যম ছিল না, তিনি একাধারে দক্ষ একজন ভাস্কর, মৃৎশিল্পী, পোশাক ও প্রসিদ্ধ একজন মঞ্চসজ্জাশিল্পী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pablo-picasso/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-08
ধর্মীয় অনুষ্ঠান :
- বীরভূম জেলার মল্লারপুর গ্রামে আজ থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত মল্লেশ্বর শিবের গাজন হয়। গাজন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gajan/
- সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
- আজকের রাতটি হতে পারে কদরের রাত। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ একটি রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে ও বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lailatul-qadr/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- “সুযোগ পেলেই কুটুস কুটুস। কাউকে ছাড়ি না। আমাদের কামড় খাওনি কে? এক্ষুনি এসো, একটা দিচ্ছি কুটুস করে। জেনে হোক বা না-জেনে, তোমরাও তো আমাদের মারো পিষে পিষে। আমরা তোমার ঘরের কুটুম অথবা প্রতিবেশী। কত যেন নাম আমাদের। যেমন ধরো, পিঁপড়ে, পিঁপড়া, পিঁপিড়া, পিপীলি, পিপীলিক, পিপীলিকা। আকার, গায়ের রং, অবস্থান ইত্যাদির বিচারে আমরা কেউ লাল পিঁপড়ে, কেউ কালো, কেউ কাঠপিঁপড়ে, কেউ ডেঁয়ো। আমরা সবাই কিন্তু কামড়ুটে নই, কেউ কেউ খুব নিরীহ। অনেকেই আবার লোকচক্ষুর আড়ালেই থাকি। তবে হে মনুষ্যগণ, তোমরাও সবাই খারাপ নও। কেউ কেউ আমাদের কথা ভেবেছ, আমাদের নিয়ে লিখেছ। আমাদের বিষয়ে প্রবাদ, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ কিছু কম লেখা হয়নি। তোমাদের গর্বের বাঙালি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য আমাদের জীবনযাত্রা নিয়ে নিবিড় গবেষণা করেছেন।” জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় সবাইকে। কীট-পতঙ্গ যে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে, এ দেশে তা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। সবাই তাঁকে বলেন প্রকৃতি বিজ্ঞানী। আজ জানবো তাঁর কথা রানা চক্রবর্তীর লেখনীতে https://lekhalikhi.sobbanglay.com/essays/gopal-chandra-bhattacharya/
- জীবন আমার নাম মানকরে মোর ধাম জিলা বর্ধমানে’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্পর্শমণি কবিতার এই মানকর গ্রাম একটি প্রাচীন জনবসতি। যেকোন প্রাচীন বসতির সঙ্গেই জড়িয়ে যায় নানান উপকথা জনশ্রুতি – মানকরও এর ব্যতিক্রম নয়। তাই এই গ্রামের নামকরণ নিয়ে রয়েছে নানা উপকথা। পুরোনো বাংলার অন্যতম স্বয়ংসম্পূর্ণ গ্রাম হিসেবে ছিল মানকর। বয়ন শিল্পীদের একচেটিয়া ব্যবসা ছিল ‘মুগো সুতো’ – মাছ ধরবার এই সুতো গোটা বাংলাদেশে প্রধানত মানকরেই হত। মানকরের কর্মকাররা গহনার ডাইস করতেন তাও বাংলাদেশে আর কোথাও হত না। এখন হয়ত নব্য বাংলা ভুলতে বসেছে মানকর গ্রামের ইতিহাস – তারই কিছু তথ্য নিয়ে আমরা হাজির করেছি মানকর এর পরিচয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mankar/
- সার্স বা মার্স ভাইরাসের মতোই নোভেল করোনা ভাইরাস একই প্রজাতি অর্থাৎ করোনা ভাইরাস দলভুক্ত। এই ভাইরাস মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী পাখি ইত্যাদিকে রোগাক্রান্ত করতে পারে। করোনা ভাইরাস এর খুঁটিনাটি জানতে পড়তে হবে – https://sobbanglay.com/sob/corona-virus
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হয়ে আছেন। কেবল অসামান্য এক লেখক নয় সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষভাবে খ্যাত। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র ‘বঙ্গদর্শনে’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতকের একজন ছিলেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ ১৯৩৭ সালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3vZVPqPM1OA
ধর্মীয় অনুষ্ঠান :
- আজকের রাতটি হতে পারে কদরের রাত বা শবে কদর বা লাইলাতুল কদর। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে রমজানের সাতাশতম রাতকেই অনেকে কদরের রাত মনে করেন। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/8Rr_Tj7dSHo
- ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান