সববাংলায়

৯ এপ্রিল | ২৬ চৈত্র | আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাহুল সাংকৃত্যায়ন-এর জন্মদিন। তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক এবং হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক। বৌদ্ধসহ বিভিন্ন শাস্ত্রে তিনি ছিলেন পন্ডিত। সংস্কৃত সাহিত্যেও ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। তিনি ছিলেন মার্কসীয় শাস্ত্রে দীক্ষিত। ‘ভোলগা থেকে গঙ্গা’ বইটির রচয়িতা রাহুল সাংকৃত্যায়ন সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rahul-sankrityayan/
  • আজ শার্ল বোদলেয়ারের জন্মদিন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘লা ফ্লর দ্যু মাল’, বুদ্ধদেব বসুর ভাষায় ‘ক্লেদজ কুসুম’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বোদলেয়ারের বিরুদ্ধে অশ্লীলতা এবং ঈশ্বর নিন্দার অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। আদালত ঈশ্বর-নিন্দার অভিযোগ তুলে নিলেও অশ্লীলতার দোষে তাঁর কাব্যগ্রন্থকে দুষ্ট করে কয়েকটি কবিতা বাদ দিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে বাধ্য করে। শার্ল বোদলেয়ারের এই একটি মাত্র বইই তাঁর কাব্যদর্শনে সামগ্রিক পরিচয় তুলে ধরে যা বিশ্বসাহিত্যের ইতিহাসে সৌন্দর্যতত্ত্বের এক অন্যতর ব্যাখ্যা উপস্থাপন করেছিল। কী ছিল এই বইয়ের বিষয়, কীভাবে বা বোদলেয়ার তাঁর কাব্যদর্শনে উপনীত হলেন জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/charles-baudelaire/
  • বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৬ চৈত্র তারিখ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়া দুই ছাত্রের মধ্যে একজন ছিলেন তিনি। যশোরে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ অবধি আপন করে নেন সাহিত্যকর্মকেই। তাঁর লেখা “বন্দে মাতরম” স্বাধীনতার সেই দিনগুলিতে ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্র। তাঁর শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ খালি পায়ে হেঁটেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bankimchandra-chattopadhyay/
  • আজ ফ্রান্সিস বেকনের মৃত্যুদিন। বিভিন্ন সময় ইংল্যাণ্ডের নানারূপ প্রশাসনিক পদে থাকার পরেও ঋণগ্রস্ত হওয়ার কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল ফ্রান্সিস বেকনকে। বাবার মৃত্যুর পর থেকেই তাঁর আর্থিক দুরবস্থা শুরু হয়, নানা সময় ঋণ করতে শুরু করেন তিনি। কিন্তু এরই মধ্যে ইংল্যাণ্ডের রানি এলিজাবেথের কাউন্সেলে নিযুক্ত হন তিনি। চলতে থাকে তাঁর বিজ্ঞান ও দর্শনের চর্চা। ‘নিউ আটলান্টিস’ নামের একটি বইতে বিজ্ঞানের সূত্র দ্বারা শাসিত এক কল্পরাজ্যের কথা বলেন বেকন। সেই বৈজ্ঞানিক সূত্রগুলি সম্পর্কে তিনি বিস্তারিত লিখে গিয়েছেন তাঁর ‘নোভাম অর্গানাম’ বইতে। ফ্রান্সিস বেকনের জীবনের আরও নানা কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/francis-bacon/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-09

ধর্মীয় অনুষ্ঠান :

  • তারকেশ্বরে আজ থেকে শিবের গাজন উপলক্ষে মেলা হয়। গাজন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gajan/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তারকেশ্বরে আজ থেকে শিবের গাজন উপলক্ষে মেলা শুরু হয়। তারকেশ্বর মন্দিরের ইতিহাস এবং খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tarakeswar-temple
  • পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হল সুন্দরবন। এই জঙ্গলে অবস্থিত ‘সুন্দরী’ গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম হয়েছে বলে অনুমান করা হয় ৷ এখানেই সেই মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের সন্ধানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে। আমরা সাধারণভাবে সুন্দরবন বললেও ইউনেস্কোর সাইটে এই জায়গাটি সুন্দরবন জাতীয় উদ্যান নামেই লিপিবদ্ধ করা আছে। এখানে ভ্রমণের জন্য বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunderban-trip/
  • বুদবুদ জনপদের নাম ‘শুনেছেন? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একেবারে প্রান্তসীমায় অবস্থিত এই জনপদ। অভিধানে শব্দগত অর্থ ভুরভুরি বা জলবিম্ব ইংরেজি প্রতিশব্দ Bubble। অনেকের উচ্চারণে বুদ্বুদ ধ্বনিত হয় সেটি বেঠিক। অধুনা পশ্চিমবঙ্গে জেলা বিভাগের পর বুদবুদ পূর্ব বর্ধমানে হলেও  এর মহকুমা দুর্গাপুর সেটি পশ্চিম বর্ধমানে। থানা ব্লক অফিস পূর্ব বর্ধমানের অধীন। আধুনিক বিচারে বুদবুদকে জনগণনা নগর বা সেন্সাস টাউন বলা হয় যদিও গ্রামের অনেক চিহ্ন বর্তমান। আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/budbud/

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৬ চৈত্র তারিখ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হয়ে আছেন। কেবল অসামান্য এক লেখক নয় সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষভাবে খ্যাত। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র ‘বঙ্গদর্শনে’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতকের একজন ছিলেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ ১৯৩৭ সালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3vZVPqPM1OA

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আথিরাপল্লিতে হোটেল বা রিসোর্ট প্রচুর আছে। কিছু রিসোর্ট থেকে জলপ্রপাত সরাসরি দেখা যায়। সেই দৃশ্য যেমন অসাধারণ তেমনই এইসব রিসোর্টের দাম তুলনামূলক ভাবে বেশি। আবার কিছু রিসোর্ট আছে নদীর পাশে। সকালবেলা ঘুরে এসে সন্ধ্যাবেলা রিসোর্টের ব্যালকনি থেকে যখন দূরে আথিরাপল্লির সাদা ফেনার স্রোতের ওপর সূর্যের লাল আভা দেখবেন, তখন মনে হবে যেন রূপোলী পর্দার কোন দৃশ্য। বুঝতে পারবেন কেন সিনেমা পরিচালকেরা বারবার ছুটে আসে এখানে, কখনও এই দৃশ্য পুরনো হয়ে যায় না। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ভাবে আমরা দেখি আথিরাপল্লিকে। যদি নদীর পাশের রিসোর্টে থাকেন, তাহলে পাশ দিয়ে বয়ে চলা নদী আপনার মন সতেজ করে দেবে। যদি অন্য রিসোর্টেও থাকেন, তাহলে রাতের বেলায় পাহাড়ের শান্ত প্রকৃতি আর ঝিঁঝিঁ পোকার ডাক আপনার মনকে অপার্থিব করে তুলবেই। এখানে আপনাদের জন্য আমরা একটি হোটেলের ভিডিও পোস্ট করলাম এখানে https://youtu.be/E8Z937_vjx

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading