সববাংলায়

১৭ এপ্রিল ।। ৩ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। কথিত আছে, গ্রেট বৃটেনের রানী ভিক্টোরিয়ার বংশধরদের মাধ্যমে হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়েছিল। রানী এবং তাঁর কয়েকজন কন্যা সন্তান এই রোগের বাহক ছিলেন। তাঁদের যখন অন্য দেশের রাজপরিবারে বিয়ে হয়, তখন এই রোগ সেই সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। এই কারণেই এই রোগকে রাজকীয় রোগ বলা হয়। হিমোফিলিয়া সম্বন্ধে সচেতনা তৈরির জন্য ১৭ এপ্রিল দিনটি বেছে নেওয়া হয়েছে। দিনটি নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-hemophilia-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মাইকেল মধুসূদন দত্তের সমসময়ে দাঁড়িয়ে মহাকাব্য রচনার প্রয়াস করেছিলেন উনিশ শতকের জনপ্রিয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তরুণ রবীন্দ্রনাথ তাঁর ‘বৃত্রসংহার’ কাব্যের প্রশংসা করেছিলেন। আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনায় বারংবার ছেদ পড়লেও কখনও চাকরি করে, কখনও বা নিজের অসামান্য মেধার সাহায্যে বৃত্তি অর্জন করে লেখাপড়া করেছিলেন তিনি। আইনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে হাইকোর্টের একজন নামজাদা আইনজীবী হয়ে উঠেছিলেন। প্রতিভাবান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemchandra-bandyopadhyay/
  • আজ অমৃতলাল বসুর জন্মদিন। ব্রিটিশকে ব্যঙ্গ করে উপেন্দ্রনাথ দাসের লেখা ‘গজদানন্দ ও যুবরাজ’ নাটক মঞ্চস্থ করার কারণে কারাবাস করতে হয়েছিল নট ও নাটককার অমৃতলাল বসুকে। গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফির মতো মহান নাট্যব্যক্তিত্বদের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি। গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি। নাটক ছাড়াও কবিতা, প্রবন্ধ, উপন্যাস রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ব্যঙ্গ ও রসিকতার জন্য বঙ্গবাসীর কাছে তিনি ‘রসরাজ’ নামে পরিচিত ছিলেন। এই প্রতিভাবান নাট্যকার অমৃতলাল বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amrita-lal-basu/
  • আজ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের মৃত্যুদিন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি ছিলেন একজন দার্শনিক, পন্ডিত, অধ্যাপক ও রাজনীতিবিদ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarvepalli-radhakrishnan/
  • আজ ভি এস শ্রীনিবাস শাস্ত্রীর মৃত্যুদিন।  তামিলনাড়ুর কুম্বাকনাম- এ জন্মগ্রহণ করেন এক দরিদ্র পুরোহিতের পরিবারে। ছাত্র অবস্থায় ইংরেজি গ্রামারের বাইবেল J.C.Nesfield- এর “ইংলিশ গ্রামার” নামক বইটিতে বেশ কয়েকটি ভুল ধরেছিলেন। এমন কি উইনস্টন চার্চিলকেও রেয়াত করেননি ভুল উচ্চারন দেখে। বাগ্মীতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর সম্বন্ধে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/v-s-srinivasa-shastri/
  • আজ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুদিন। ম্যাজিক রিয়ালিজম বললেই যে সাহিত্যিকের নাম সবার আগে মনে আসে, তিনি বিশ্বখ্যাত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। দীর্ঘ আঠারো মাস গৃহবন্দী হয়ে মার্কেজ লিখেছিলেন ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি। পরিবার প্রতিপালনের জন্য এই সময় তিনি নিজের গাড়িটিও বেচে দিয়েছিলেন। তাঁর বর্ণময় জীবনের অনেক অজানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gabriel-garcia-marquez/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয় ধুমধামের সাথে। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিয়েতে আপত্তি করেননি। বরং তিনি তাঁর অন্ধস্বামীকে অতিক্রম করবেন না এই সংকল্প নিয়ে বিয়ের পর একটুকরো কাপড় দিয়ে নিজের দুই চোখ বেঁধে রাখেন । বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marriage_of_dhritarashtra/
  • বাগবাজার নাকী বাঘ বাজার? নামকরণ নিয়ে যেমন রয়েছে নানান মত তেমনই নানান ঐতিহাসিক চরিত্র ঘটনা জড়িয়ে রয়েছে বাগবাজারকে নিয়ে – শ্রীরামকৃষ্ণ বা গিরিশ ঘোষ মায়ের মন্দির বা গিরিশ মঞ্চ এসবই বাগবাজারের ঐতিহ্যকে কলকাতার মধ্যে অন্যতম প্রধান হিসেবে তুলে ধরেছে। অথবা রবীন্দ্রনাথ যে বাড়ি থেকে শুরু করেছিলেন ‘রাখি বন্ধন’ সেই বসুবাটীও এই বাগবাজারেই। ‘কলকাতার বাজার’গুলির মধ্যে তাই বাগবাজারকে সবিস্তারে জানতেই হবে আর তার জন্যে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bagbazar/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

ঝাঁসির রাণী বা ঝাঁসী কি রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। তাঁর জীবনী দেখুন এখানে

.

.

.

.

.

লেখক রুবাই শুভজিৎ ঘোষ এই ভিডিওতে আলোচনা করেছেন গেম অফ থ্রোনস-এর জন স্নো চরিত্রটি নিয়ে। তার মধ্যে একজন প্রকৃত লিডার হওয়ার গুণ ছিল এবং তাই বাকিরা তাকে অনুসরণ করত। এইভাবেই সে একজন সাধারণ মানুষ থেকে একজন রাজা হয়ে উঠেছিল। সেই গুণগুলোই লেখক এখানে আলোচনা করেছেন, কিভাবে তার সেই গুণগুলো আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading