সববাংলায়

২৩ আগস্ট ।। ৫ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাধাগোবিন্দ করের জন্মদিন। তাঁর হাত ধরেই এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয়টি গড়ে ওঠে। দেশীয় ভাষায়, মূলত বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চা করার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/radhagobinda-kar/
  • আজ আন্না মানির জন্মদিন। তাঁর আট বছরের জন্মদিনে বাবার দেওয়া হীরের আংটির বদলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বেছে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি অন্য ধাতুতে গড়া। ভারতবর্ষের আবহাওয়া বিদ্যার খোলনলচেটাই একার হাতে পাল্টে দিয়েছিলেন তিনি। সেই তিনিই কিন্তু স্রেফ মহিলা হওয়ার কারণে ডক্টরেট উপাধি পাননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anna-mani/
  • আজ আরতি সাহার মৃত্যুদিন। ভারতীয় ক্রীড়াজগতের গৌরবময় ইতিহাসে যে ক্রীড়াবিদেরা বিশেষ সাফল্যের পরিচয় রেখেছিলেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arati-saha/
  • আজ চার্লস-অগাস্টিন ডি কুলম্বের মৃত্যুদিন। পদার্থবিজ্ঞানে কুলম্বের সূত্র অনেকেই পড়েছেন। স্থির তড়িৎ আকর্ষণ বলের এককের নামও কুলম্ব। ফ্রান্সের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি। তড়িত-চুম্বকত্বের উপর তাঁর লেখা বইগুলি কিংবা প্রতিবেদনগুলি আজও বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে বা গবেষকদের কাছে বাইবেলের মত। চার্লস কুলম্বের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charles-augustin-de-coulomb/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-23

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মধ্যযুগ থেকে চলে আসা বাঙালি পোশাকরীতিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় ঔপনিবেশিক আমলে উনিশ শতকের শেষভাগে – বিশেষ করে সিপাহী বিদ্রোহের পর পর। বর্তমানে বাঙালি যে পোশাক পরে সেই হিসেবে বাঙালি পোশাকে ঔপনিবেশিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাঙালি পোশাকে মুসলিম প্রভাব যেমন ধীরে ধীরে পড়েছিল ঠিক তেমনই বাঙালি পোশাকে ঔপনিবেশিক প্রভাব আস্তে আস্তে পড়েছিল। বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/colonial-impact-on-bengali-dress/
  • ছবি তুলতে ভালোবাসেন? হরেক কিসিমের লেন্স ঘাঁটতে ঘাঁটতে ‘নিকন’ ক্যামেরা কিংবা নিকন লেন্সের প্রতি আকৃষ্ট হয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো সময়? নিকন ক্যামেরায় ছবিও তুলে ফেলেছেন? তাহলে তো কথাই নেই, সেই মায়াবী জাদুর খপ্পরে আপনিও পড়ে গেছেন নিশ্চিত যে জাদু চমকে দিয়েছিল ডেভিড ডগলাস ডানকানকে, এক নিবিড় সন্ধ্যায়। বুঝতে পারলেন না, ভাবছেন কে এই ডগলাস ডানকান? একা এই ভদ্রলোকের জন্যেই সারা বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল নিকন কোম্পানির ক্যামেরা। কীভাবে এতকিছু হল তা জানতে গেলে তো পড়তেই হবে – https://sobbanglay.com/sob/the-man-behind-nikons-fame/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় টুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে

.

.

.

.

.

.

শ্রীপর্ণা ব্যানার্জির কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘গর্ভপাত ফ্যাসিবাদ’ শুনুন এখানে

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading