সববাংলায়

২ ফেব্রুয়ারি ।। ১৮ মাঘ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • খাদ্যের উৎপাদনের সঙ্গে সঙ্গেই সেই খাদ্যের নিরাপত্তাও চাই। খাদ্যের দূষণ বা জীবাণু সংক্রমণের কারণে বিশ্বে প্রতি দিন ১০ জনের মধ্যে ১ জন মানুষ মারা যান। তাই বাংলাদেশে এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ২ ফেব্রুয়ারি পালন করা হয় জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস। এই বিশেষ দিনটির ইতিহাস এবং তাৎপর্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-food-safety-day-bangladesh/
  • ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ক্যাস্পিয়ান সাগরের উপকূলে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা “রামসার চুক্তি” নামে পরিচিত। পরবর্তীসময়ে এই দিনটিই বিশ্ব জলাভূমি দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-wetlands-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ২ ফেব্রুয়ারি খুশবন্ত সিং-এর জন্মদিন। সেনাবাহিনী কর্তৃক স্বর্ণমন্দির অবরোধের প্রতিবাদে নিজের ‘পদ্মভূষণ’ খেতাব ত্যাগ করেছিলেন ভারতীয় সাহিত্যিক খুশবন্ত সিং। উপন্যাস এবং ছোটগল্পের পাশাপাশি ইতিহাসনির্ভর গবেষণাধর্মী বহু গ্রন্থ রচনা করেছিলেন তিনি। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সুপারিশে হিন্দুস্তান টাইমসের সম্পাদনা করেছিলেন তিনি। অল ইন্ডিয়া রেডিওতে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন একসময়। রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। জরুরি অবস্থাকে সমর্থন করায় বিতর্কও তৈরি হয়েছিল তাঁর অবস্থানকে কেন্দ্র করে। লাহোর হাইকোর্টে আইনজীবী হিসেবেও প্রভূত খ্যাতিসম্পন্ন এই প্রতিভাশালী সাহিত্যিক খুশবন্ত সিং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khushwant-singh/
  • আজ হাসান আজিজুল হকের জন্মদিন। তাঁর লেখনীতে বারে বারে উঠে এসেছে সাধারণ মানুষের অদম্য লড়াইয়ের কথা। রাঢ় বাংলার মানুষের অসামান্য জীবন সংগ্রামের কাহিনী সম্ভবত এতটা মর্মস্পর্শীভাবে তাঁর আগে কেউ বলতে পারেনি। তাঁর প্রথম উপন্যাস ‘আগুনপাখি’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক কালজয়ী উপন্যাস। তিনি কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hasan-azizul-huq/
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুদিন। প্রাদেশিক পাবলিক সার্ভিস কমিশনে নির্বাচিত হয়ে পাওয়া সরকারী চাকরি কিছুদিন করে ছেড়ে দেন মিজানুর রহমান চৌধুরী। বিনা বেতনে মাদ্রাসায় ইংরেজির শিক্ষকতা করেছেন, তারপর ছাত্র রাজনীতি থেকে উত্থান। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরশাদ সরকারের শাসনামলে দুবছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন। একাধিকবার জেল খাটতেও হয়েছিল তাঁকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর এই বিচিত্র উত্থানপতনময় জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mizanur-rahman-chowdhury/
  • আজ ২ ফেব্রুয়ারি সৈয়দ আবদুস সামাদের মৃত্যুদিন। তিনি অবিভক্ত বাংলার ফুটবলের জাদুকর ছিলেন। কলকাতার মহামেডান দল পরপর পাঁচবার আই.এফ.এ শিল্ড জয় করে তাঁরই কৃতিত্বে। শটে গোল না হওয়ায় গোলপোস্টের উচ্চতা কম ধরে ফেলেছিলেন তিনি। এমনই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী ছিলেন সামাদ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/syed-abdus-samad/
  • আজ ২ ফেব্রুয়ারি বার্ট্রান্ড রাসেলের মৃত্যুদিন। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র নিন্দা করেছিলেন তিনি আর তাই শান্তির পক্ষে কথা বলার ফলে কারাবন্দি করা হয়েছিল তাঁকে। বিশ্লেষণাত্মক দর্শনের প্রতিষ্ঠাতাও বলা যায় তাঁকে। গণিত ও যুক্তিবিদ্যার জগতে তাঁর লেখা গ্রন্থের মূল্য অপরিসীম। ভাষার দর্শন, বিজ্ঞানের দর্শন নিয়ে তিনি যেমন চিন্তাভাবনা করেছেন, তেমনি উন্মুক্ত যৌনশিক্ষার পক্ষে সওয়াল করে তীব্র নিন্দা ও সমালোচনারও শিকার হয়েছিলেন তিনি। নারীদের ভোটাধিকারের পক্ষেও লেখালেখি করেছেন তিনি। এই প্রতিভাবান দার্শনিক ও চিন্তক বার্ট্রান্ড রাসেল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bertrand-arthur-william-russell/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ ফেব্রুয়ারি। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-02

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাচ্চাদের পুতুল নিয়ে খেলতে দেখা যায় হামেশাই। কত ধরনের পুতুল দেখা যায়। অনেকে বলে এই পুতুলদের রানী হল বার্বি।ছোট্ট মেয়েরা পুতুলকে জড়িয়ে না ধরে ঘুমোতেই পারেনা। তারা পুতুলের সাথে গল্প করে যুদ্ধ করে আবার ঠিক সময়ে দায়িত্ব নিয়ে পুতুলের বিয়েও দেয়। আশি বছর আগের কথা। তিন মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার একটি দ্বীপে। খেলতে খেলতেই তিনজনের একজন নিখোঁজ হয়ে যায়! রহস্যময় এই পুতুলের দ্বীপ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/island-of-dolls/
  • এমন একটি যন্ত্র যা এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজের জিনিস থেকে খেলার জিনিস টিভি দেখা থেকে ফোন করা বই পড়া থেকে গেম খেলা এমনকি সুদূর মঙ্গল গ্রহে রকেট পাঠাতেও ব্যবহার করা হয় এই যন্ত্র। কিন্তু আমরা যে কম্পিউটার থেকে এই মুহূর্তে এই পোস্ট টি পড়ছি সেইটা দিয়ে কি পাঠানো যায় মঙ্গলযান? একদমই না। জটিল এবং কঠিনতর কাজ করতে এক বিশেষ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, যাকে বলা হয় সুপার কম্পিউটার। এই নিয়ে আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/super-computer/
  • রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ-এর প্রথম দেখা যখন হয় তখন সত্যজিৎ-এর বয়স সাত বছর। মা’র সঙ্গে শান্তিনিকেতন গেছেন পৌষ মেলা দেখতে।সঙ্গে নতুন কেনা অটোগ্রাফের খাতা। রবিবাবু নাকি খাতা দিলেই কবিতা লিখে দেন যখন তখন। ছোট্ট সত্যজিৎ-এর তাই শখ হয়েছিল খাতার প্রথম পাতায় তাঁকে দিয়ে কবিতা লিখিয়ে নেবেন একটা। বাকি টা সরাসরি স্বয়ং সত্যজিৎ-এর বয়ানেই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tagore-and-satyaijt-ray-first-meet

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে, আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপনও করেছেন! ঠিকই শুনেছেন। বিজ্ঞাপনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৮৯ সালে তাঁর গানের সম্ভারের প্রচার থেকে শুরু করে ১৯৪১ সাল অবধি প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন তিনি। তাঁর করা বিজ্ঞাপনগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে হবে https://youtu.be/mPdajCRuPdQ
  • অরুনিকা সাহুর কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘মুখস্থটাই দরকার’ শুনুন এখানে https://youtu.be/Os45gWqTxws

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading