সববাংলায়

৫ সেপ্টেম্বর ।। ১৮ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ৫ সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহা সমারোহে  স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৬২ সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং একাধারে শিক্ষক ও দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই দিনটি নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/teachers-day/
  • প্রতি বছর ৫ সেপ্টেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক দাতব্য দিবস পালন করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবক ও জনহিতকর কর্মকাণ্ডের মাধ্যমে অন্যকে সহায়তা করার জন্য বিশ্বজুড়ে মানুষ, এনজিও ও বিভিন্ন সংস্থাকে সংবেদনশীল ও সংহত করার লক্ষ্যে এবং দরিদ্র ও অসহায় মানুষদের জন্য মাদার টেরেজার অক্লান্ত পরিশ্রম কে সম্মান জানানোর উদ্দেশ্যে ‘আন্তর্জাতিক দাতব্য দিবস’ পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-of-charity/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি ছিলেন একজন দার্শনিক, পন্ডিত, অধ্যাপক ও রাজনীতিবিদ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarvepalli-radhakrishnan/
  • আজ সলিল চৌধুরীর মৃত্যুদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে অশৌচ পালন করা এক কিশোর কালক্রমে অনুভব করেন রবীন্দ্রসংগীতের চেয়েও বড় ক্যানভাস চাই তাঁর মনের কথা মনের মতো করে বলতে গেলে। দেশী বা বিদেশী সঙ্গীতের ছন্দ, সুর, কথা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেই কাটিয়ে দিলেন তাঁর গোটা জীবন, এবং তাঁর মধ্য দিয়েই হয়ে উঠলেন দেশের প্রথম সারির সুরকার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salil-choudhury/
  • আজ মাদার টেরেজার মৃত্যুদিন। মাদার টেরেজা একজন ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাঁর সেবামূলক কাজের জন্য। পোপ ফ্রান্সিস তাঁকে কলকাতা শহরের ‘সন্ত টেরেজা’ আখ্যায় ভূষিত করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mother-teresa/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-5

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দিনটা ৫ সেপ্টেম্বর ১৯৭২। মিউনিখ অলিম্পিক ভিলেজে ঢুকে প্যালেস্তানীয় উগ্রপন্থী সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বর এগারো জন ইজরায়েলি অ্যাথলিটকে অপহরণ করল যাঁদের মধ্যে কোচ ও আ্যথলিট সহ ১১ জন পরে খুন হয়ে যান। এই হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য ইজরায়েলি সরকার প্রেসিডেন্ট গোল্ড মেয়ারের নির্দেশে নিযুক্ত করে মোসাদ বাহিনীকে। শুরু হয় ‘অপারেশন র‍্যাথ অফ গড’। অলিম্পিকের ইতিহাসের এমন ন্যক্কারজনক অধ্যায় সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/munich-massacre/
  • শিক্ষক দিবসের দিনে আজকের এক্সক্লুসিভ অয়ন মৈত্রের লেখা অন্য ভাবনার প্রবন্ধ ‘শিক্ষক দিবস’। এই প্রবন্ধে শিক্ষক নিজেই একজন ছাত্রছাত্রী। সম্পূর্ণ নতুন ভাবনার প্রবন্ধটি পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/ayan-article-teachers-day/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

শিক্ষকের কাছে এক বাবার চিঠি। অনুপ্রেরণামূলক এই চিঠিটি একজন অভিভাবকের অবশ্যই পড়া উচিত। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে

.

.

.

.

.

.

ইকোব্রিক নিয়ে অল্পবিস্তর সবাই শুনেছি।না জেনে থাকলে অবশ্যই জানুন। যে পলিথিন প্যাকেটগুলি আপনি নিজের বাড়িতে আনেন সেগুলির ঠিক্ঠাক সৎকার করার উপায় হল এই ইকো ব্রিক। দু লিটারের একটি বোতলে সাধারণ পরিবারের প্রায় তিনমাসের পলিথিন ঢুকে যাবে। এগুলিকে ‘ইকো ব্রিক’ বলে কারণ এগুলি ইটের মত যা দিয়ে নির্মাণ কাজ করা সম্ভব – খুবই টেকসই। নিজের বাড়ির ছোটখাট কাজে লাগান এই ‘ইকো ব্রিক’ বা অনেক সংস্থা এই নিয়ে কাজ করতে আগ্রহী তাদের দান করুন। কীভাবে বানাবেন ইকোব্রিক দেখুন এখানে

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/

  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading