সববাংলায়

৯ আষাঢ় | ২৪ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৯ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৪ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৯ আষাঢ় | ২৪ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অনিতা দেশাইয়ের জন্মদিন। তিনি একাধারে ভারতীয় ও বিশ্বনাগরিক। সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে সাবালক হতে দেখেছেন তিনি এবং সেই সুত্রেই তাঁর কলমে উঠে এসেছে সেই সময়ের একাধিক কাহিনী। ছয় দশকেরও বেশি সময়ে ষোলটি যুগান্তকারী উপন্যাস লেখা ছাড়াও তিনি চিত্রিত করেছেন আমাদের চারপাশেরই কিছু অচেনা চরিত্রকে,তাদের মধ্য দিয়েই গোটা পৃথিবীকে দেখেছেন সাহিত্যিক অনিতা দেশাই। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anita-desai/
  • আজ ফ্রেড হয়েলের জন্মদিন। তিনি মনে করতেন পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কোনও ধূমকেতুর মাধ্যমে। এই তত্ত্বকে তিনি নাম দিয়েছিলেন প্যানস্পার্মিয়া। মহাকাশ বিজ্ঞান নিয়ে তাঁর অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা রয়েছে। তবুও নোবেল পুরস্কার অধরাই থেকে গেছে। পৃথিবী অবশ্য তাঁকে চেনে তাঁর একটি বিখ্যাত শব্দবন্ধের জন্য – ‘বিগ ব্যাং’ । তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fred-hoyle/
  • আজ জোহানেস গুটেনবার্গের জন্মদিন। বিশ্বের প্রথম যান্ত্রিক চলমান টাইপ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে নবজাগরণকে একধাপ এগিয়ে দিয়েছিলেন তিনি। বাইবেলের প্রথম মুদ্রিত সংস্করণ তাঁর ছাপাখানাতেই ছাপা হয়েছিল। ঋণের দায়ে জড়িয়ে কার্যত দেউলিয়া হয়েও নিজের মুদ্রণ দক্ষতাকে অবলম্বন করে লড়াই চালিয়ে যান তিনি। একথা বলাই যায় তাঁর ছাপাখানা আবিষ্কার বিশ্বজুড়ে মানুষের জ্ঞানতৃষ্ণা বাড়িয়ে দেয় যার ফলশ্রুতি ছিল ইউরোপের নবজাগরণ। জোহানেস গুটেনবার্গের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/johannes-gutenberg/
  • আজ লিওনেল মেসির জন্মদিন। আন্তর্জাতিক ফুটবল খেলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন তিনি। বিশ্বকাপ-সহ ফুটবলের প্রায় সমস্ত সম্মানীয় খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। বার্সেলোনা ফুটবল ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার অক্ষরে লেখা রয়েছে তার নাম। ফুটবল বিশ্ব মনে করে মারাদোনার মত তাঁর বাঁ পায়ে জাদু আছে। মারাদোনার পর ১০ নম্বর জার্সি বলতে পৃথিবী এখন তাঁকেই বোঝে। লিওনেল মেসির অবিশ্বাস্য জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lionel-messi/
  • আজ ভি ভি গিরির মৃত্যুদিন। ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যেমন তেমনি আবার পরবর্তীকালে শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার হিসেবেও নিযুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিলে স্বাক্ষর করেছিলেন তিনি – সিমলা চুক্তি ও ব্যাংক জাতীয়করণ। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/v-v-giri/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-24

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শাঁখের করাত হল এমন একটি করাত যার দুই দিকে ধার আছে। উভয় দিক থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা এই প্রবাদের মূল বক্তব্য  অর্থাৎ উভয় সঙ্কট বোঝাতে এই বাংলা প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-shankher-karat/
  • যদি আপনাকে তারার ছবি আঁকতে বলা হয় তাহলে আপনি পাঁচ বা ছয় বা তার অধিক সূচ্যগ্র বিশিষ্ট তারা আঁকবেন। তারা চিহ্ন বা স্টার শেপ বলতেও আমরা এরকমই বুঝি যদিও আমরা জানি তারা সাধারণত গোলাকার হয়। তাহলে কখনও কি ভেবে দেখেছেন তারা তারকা আকৃতির হয় কেন বা গোটা বিশ্ব জুড়ে মানুষ এরকম ছবিই এঁকে আসছে কেন? না জেনে থাকলে সেই আকর্ষণীয় কারণটি জেনে নিতে পড়ুন https://sobbanglay.com/sob/why-are-stars-star-shaped/
  • ১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। বিতর্ক এই বিশ্বকাপের অন্যতম প্রধান সঙ্গী ছিল। এই বিশ্বকাপের নানা ঘটনা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup–1978/

৯ আষাঢ় | ২৪ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • AI প্রযুক্তি ব্যবহার করে ইরানের সেরা নিউক্লিয়ার বিজ্ঞানীকে হত্যা। পিছনে ইসরায়েলের হাত। ইরানের পরমাণু বোমা তৈরি, রাজনীতি আর যুদ্ধের লোমহর্ষক এই ঘটনা হার মানাবে হলিউডের তাবড় সিনেমাকেও। দেখুন এখানে
    https://youtu.be/m2-9AFMnFW8
  • বকখালি বীচ আর ক্রোকোডাইল পার্ক নিয়ে একটি সুন্দর ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/VPcLLffPdQg

৯ আষাঢ় | ২৪ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৯ আষাঢ় | ২৪ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।