সববাংলায়

১২ ফেব্রুয়ারি ।। ২৮ মাঘ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১২ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সাহিত্যের তিনি ‘পদাতিক কবি’। ‘তরুণতম’ কবি বললেও ভুল বলা হয় না। নিজের কবিতা সম্পর্কে লিখেছেন ‘আমার মতো লোকেদের মা-সরস্বতী দিনের পর দিন নাকে দড়ি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মারেন।’ একাধিক বার জেলে গিয়েছেন। সমাজের প্রান্তিক এই মানুষগুলির সঙ্গে নিবিড় ভাবে মিশে যেতে পারতেন পদাতিক কবি। তাঁকে নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/poet-subhash-mukhopadhyay/
  • আজ চার্লস ডারউইনের জন্মদিন। মানুষ এবং অন্যান্য জীবের বিবর্তনের সঙ্গে যে প্রাকৃতিক নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত তা বিস্তারিতভাবে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইন। তাঁর প্রভূত জনপ্রিয় ‘অন দ্য অরিজিন অফ স্পিসিস’ বিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক চিন্তাধারার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। বিগল নামক জাহাজে দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে ঘুরে ঘুরে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম সংগ্রহ ও বিশ্লেষণ করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব। মানুষের বংশগতি এবং উদ্ভব ও বিবর্তন বিষয়ে বিবিধ চিন্তা প্রকাশ করেছিলেন ডারউইন তাঁর নানা গুরুত্বপূর্ণ গ্রন্থে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charles-darwin/
  • আজ আব্রাহাম লিঙ্কনের জন্মদিন। আমেরিকার দীর্ঘদিনের দাসপ্রথার অবলুপ্তির মূল কান্ডারি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। প্রাতিষ্ঠানিক শিক্ষায়তনের সঙ্গে অল্পই যোগাযোগ থাকলেও নিজের যোগ্যতায় আইন পাশ করেছিলেন তিনি। রাজনীতিতে আসার আগে পোস্টমাস্টার, স্টোরকিপার ছাড়াও আরও বিভিন্নরকম কাজ করেছিলেন লিঙ্কন। আমৃত্যু আমেরিকার রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পছন্দ করতেন বায়রনের কবিতা। দাসদের ভোটাধিকারের পক্ষে সওয়াল করার ফলে তাঁকে খুন হতে হয়েছিল এক অভিনেতার গুলিতে। এই ইতিহাসখ্যাত বিশ্ববন্দিত রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abraham-lincoln/
  • আজ খগেন্দ্রনাথ মিত্রের মৃত্যুদিন। তিনি একাধারে শিশুসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ১৯৪৮ সালে প্রকাশ করেন এশিয়ার সর্বপ্রথম দৈনিক শিশুসাহিত্য পত্রিকা ‘কিশোর’। শতাধিক বই লিখেছেন ছোটদের জন্য। লিখেছেন ভারতবর্ষ প্রবাসী মহিলা প্রভৃতি পত্রিকায়। তিনি প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যার বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/khagendranath-mitra/
  • আজ ইমানুয়েল কান্টের মৃত্যুদিন। রেনেসাঁর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ইউরোপীয় বৌদ্ধিক আন্দোলন ‘এনলাইটেনমেন্টে’র একজন অগ্রগণ্য চিন্তাবিদ ছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র, রাজনৈতিক দর্শন ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে। হিউমের সংশয়বাদের বিরোধিতা করে নিজস্ব দার্শনিক মতের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। যুক্তিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে এক সমন্বয় স্থাপন করেছিলেন। তাঁর নৈতিক দর্শন সংক্রান্ত গ্রন্থগুলি অত্যন্ত জনপ্রিয়। মহান দার্শনিক ইমানুয়েল কান্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/immanuel-kant/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-12

ধর্মীয় অনুষ্ঠান :

  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আধুনিককালের বাবা-মায়েরাও কি লিঙ্কনের লেখা চিঠিটির সঙ্গে একমত হবেন? ছেলের স্কুলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিংকনের লেখা চিঠিটির অনুবাদ পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-from-lincoln
  • বাংলা প্রবাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রবাদ- অতি লোভে তাঁতি নষ্ট । কিন্তু তাঁতির লোভ টাই বা কি আর তাঁতি নষ্টই বা হল তাতে কিভাবে আমরা কিন্তু তা অনেকেই জানিনা। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-oti-lobhe-tati-nosto
  • পাখিটির নাম “পিকাথারটেস”। এই ভিন দেশীয় পাখিটির বাস সুদূর মধ্য আফ্রিকার কঙ্গোতে। এরা কঙ্গোতে বসবাস করছে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ বছর ধরে। প্রধানত বৃষ্টিবহুল অঞ্চলই এই পাখির বেঁচে থাকার একমাত্র নিরাপদ স্থান। পাখিটি তাঁর জীবনের একমাত্র সঙ্গীকে নিয়ে জীবন অতিবাহিত করে। বছরের মাঝে প্রেম নিবেদন পর্যায়ের সমাপ্তি ঘটলে শুরু হয় বাসা নির্মানের কাজ। এরা কাদা মাটি সমুদ্রতট থেকে ঠোঁটে করে সংগ্রহ করে বাসা নির্মান করে দীর্ঘ ১ মাস ধরে। এই পাখি নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/picathartes-bird/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ১২ ফেব্রুয়ারি আব্রাহাম লিঙ্কনের জন্মদিন। আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/FCPYX4a7kuY

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading