সববাংলায়

৭ জানুয়ারি ।। ২১ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৭ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নিরুপমা দেবীর মৃত্যুদিন। নিরুপমা দেবী অকাল বৈধব্য বরণের পর তাঁর বড় ভাই বিভূতিভূষণ ভট্ট এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। বিভূতিভূষণ এবং শরৎচন্দ্র পরিচালিত হাতেলেখা পত্রিকার মাধ্যমে তাঁর সাহিত্যচর্চা শুরু হয়। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘শ্রীমতী দেবী’। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nirupama-devi/
  • আজ যোগেশচন্দ্র বাগলের মৃত্যুদিন। যোগেশচন্দ্র বাগল হলেন সেই ব্যক্তিত্ব যিনি ঊনবিংশ শতকের বাংলার ইতিহাস জনসমক্ষে নিয়ে এসেছিলেন। বাংলার নবজাগরণের পথিকৃৎদের জীবনী সযত্নে লিপিবদ্ধ করে গেছেন তিনি তাঁর গ্রন্থে। তাঁর আবিষ্কৃত তথ্যাদি নিয়ে আজ নতুন করে গবেষণা শুরু হয়েছে। তথাকথিত ইতিহাসের অধ্যাপক না হয়েও তাঁর রচনা এক নতুন ইতিহাস তৈরী করেছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jogesh-chandra-bagal/
  • আজ নিকোলা টেসলার মৃত্যুদিন। তিনি একা হাতেই পারতপক্ষে বিংশ শতাব্দীর খোল নলচে বদলে দিয়েছেন। অথচ সাধারণ মানুষ থেকে বিজ্ঞানের পাঠ্যপুস্তক – কোন আলোচনাতেই তিনি প্রায় নেই। আজকের অল্টারনেটিং কারেন্টকে তিনিই জনপ্রিয় ও সহজলভ্য করেন। রেডিও কন্ট্রোল, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার, ওয়ার্ল্ড ওয়্যারলেস সিস্টেম, টেসলা কয়েল, ইন্ডাক্সন মোটর যুগান্তকারী সব আবিষ্কার তাঁর হাত ধরেই হয়েছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nikola-tesla/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-7

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ নিরুপমা দেবীর মৃত্যুদিন। শরৎচন্দ্র এবং তাঁর বেশ সুন্দর সম্পর্ক ছিল। এই সম্পর্ক ছিল তাদের লেখার মধ্যে দিয়ে। নিরুপমা দেবীকে  শ্রদ্ধা করতেন শরৎচন্দ্র। তাঁর সাহিত্য সাধনায় প্রেরণা জুগিয়েছেন নানা ভাবে। কিন্তু তৎকালীন বাংলার সাহিত্য মহলে এই দু’জনের সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/saratchandra-and-nirupama-devi/
  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • তৎকালীন বাংলার সাহিত্য মহলে শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে, শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে, “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” কি এমন হয়েছিল, কেমন ছিল তাঁদের সম্পর্ক, এসব জানতে দেখুন https://youtu.be/S4v40cKTru4
  • ছোট্ট দেবাদৃতা মণ্ডলের কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/5HkEggONaig

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading