সববাংলায়

১৭ জুলাই ।। ৩১ আষাঢ় ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। সারা বিশ্বে অপরাধের জন্য যথোপযুক্ত বিচারের ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া এবং যে-কোনো অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে সওয়ালের জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয়ে থাকে৷ ন্যায়বিচারের গুরুত্বকে তুলে ধরা, ন্যায়বিচারকে অস্বীকার করা মানে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তায় বিঘ্ন ঘটা ইত্যাদি জরুরি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ দিনটির সূচনা।এই দিনটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-day-for-international-justice/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিজন ভট্টাচার্যের জন্মদিন। হিন্দু পৌরাণিক কাহিনীর চিরাচরিত প্রভাব থেকে বাংলা থিয়েটারকে মুক্ত করে পরিবর্তে তিনি শ্রমজীবী ও অন্ত্যজ মানুষদের জীবন যাত্রার কথা তাঁর নাটকে তুলে ধরেছিলেন। গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ‘নবান্ন’ তাঁর কালজয়ী এক সৃষ্টি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bijon-bhattacharya/
  • আজ কাননবালা দেবীর মৃত্যুদিন। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে তিনিই প্রথম নায়িকা এবং গায়িকা। আপামর বাঙালির কাছে তাঁর সুললিত কণ্ঠে ‘আমি বনফুল গো’ গানটি এখনো সমানভাবে জনপ্রিয়। ভারতের চতুর্থ সবোর্চ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ এবং ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kanan-devi/
  • আজ অ্যাডাম স্মিথের মৃত্যুদিন। ‘ওয়েলথ অফ নেশন’ এই একটিমাত্র বইয়ের জন্যেই সমগ্র বিশ্বে তিনি সুপরিচিত । অবাধ বাণিজ্য নীতির প্রবর্তক স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। আধুনিক অর্থনীতির নানাবিধ মূলগত ধারণার প্রবর্তক তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/adam-smith/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-17

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
  • মানুষ হোক বা অন্য জীব, রোগ ভোগ লেগেই রয়েছে তাদের। কখনও কখনও এমনও হয়েছে যে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর কোন রোগের প্রভাবে শেষ হয়ে গেছে। তখন আমরা বলছি এটা মহামারী বা অতিমারীর প্রকোপ। খুব কম সময়ের মধ্যে কোন রোগ যখন বিপুল সংখ্যক লোকের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলে মহামারী। আর রোগ যখন সারা দেশজুড়ে বা দেশের সীমানা অতিক্রম করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তাকে বলে অতিমারী। ২০২০ সালে করোনা যখন চীনের সীমানা অতিক্রম করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন তা অতিমারীর রূপ নিল। আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/epidemic-and-pandemic/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

.

আজ সত্যনারায়ণ ব্রত।। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading