সববাংলায়

১০ মার্চ ।। ২৬ ফাল্গুন ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১০ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সমরেশ মজুমদারের জন্মদিন। তাঁর রচিত উপন্যাস ‘কালবেলা’ পড়েননি এমন বাঙালি সাহিত্যপ্রেমী পাওয়া দুষ্কর। অনিমেষ আর মাধবীলতার প্রেম এবং তার পটভূমিতে থাকা নকশাল আমলের উত্তাল ছবি আপামর বাঙালির কাছে এই উপন্যাসকে জনপ্রিয় করে তুলেছে। ‘দৌড়’ উপন্যাস দিয়ে সাহিত্যজীবনের দৌড় শুরু হয়েছিল তাঁর, সে দৌড় আজও থামেনি। অসংখ্য জনপ্রিয় গল্প-উপন্যাসের স্রষ্টা, একাধারে নাট্যকার এবং চলচ্চিত্র সমালোচক সমরেশ মজুমদারের বর্ণময় জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samaresh-majumdar/
  • আজ এম কে নারায়ণনের জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন এম.কে. নারায়ণন। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আসীন হন। কর্মজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোতে। ভারত-মার্কিন পারমানবিক চুক্তির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ ২০১০ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সিকিমের অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন৷ এম.কে. নারায়ণন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/m-k-narayanan/
  • আজ সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলের মৃত্যুদিন। মাত্র ৯ বছর বয়সে তাঁর বিয়ে হয় যখন প্রাথমিক লেখাপড়াটুকুও উনি জানতেন না। সেই তিনিই ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। স্বামীর কাছে যাঁর প্রথম লেখাপড়ার হাতেখড়ি, সেই তিনিই হলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/savitribai-phule/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-10

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কিভাবে এমন পরিস্থিতি তৈরী হল যখন মানুষ মানুষেরই মাংস খেতে বাধ্য হল?  এমন কিছু সত্যি ঘটনা যা মানুষের ভেতরের পশু প্রবৃত্তিটার কথাই তুলে ধরবে, জানাবে মানুষ যখন মানুষ খেতে বাধ্য হয়েছিল সেই কথা। সেই বীভৎস রোমাঞ্চকর কাহিনি বিস্তারিত পড়ুন এইখানে https://sobbanglay.com/sob/list_of_incidents_of_cannibalism/
  • আলতামিরা গুহা থেকে রিয়েল মাদ্রিদ অথবা ঐতিহাসিক দুর্গ থেকে পুরনো সব ক্যাথিড্রাল এই সবের কথা যখন আসে তখন মনে পড়ে একটাই দেশ। তা হল স্পেন। ইউরোপ তথা পৃথিবীর অন্যতম একটি দেশ স্পেন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/spain/
  • “মনোহর যাদুঘর আশ্চর্য-আলয়/ ধরার অদ্ভুত দ্রব্য করেছে সঞ্চয়/ দেখিলে সে সব নিধি স্থিরচিত্ত হয়ে/ ঈশ্বর মহিমা হয় উদয় হৃদয়ে;/বিরাজে পুস্তক পুঞ্জ বিজ্ঞান-দর্পণ/মীমাংসা করেছে সবে জলের মতন” – দীনবন্ধু মিত্রের তাঁর ‘সুরধনী’ কাব্যে জাদুঘর নিয়ে বলা সব ক’টি কথাই ভীষণভাবে উপযুক্ত কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভারতীয় জাদুঘর সম্পর্কে। চার হাজার বছরের প্রাচীন মিশরীয় মমি থেকে অগুন্তি ফসিলের সংগ্রহ, বাহান্ন হাজারেরও বেশি মুদ্রার ঈর্ষণীয় সংগ্রহ থেকে থেকে শুরু করে শতাধিক বছর প্রাচীন বিভিন্ন প্রাণীর দেহের অবশেষ – ভারতীয় জাদুঘর যেন এককথায় টাইম মেশিন ভ্রমণ। এই জাদুঘর ঘুরতে যাবার আগে ভ্রমণের নানান খুঁটিনাটি জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/indian-museum-trip/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাঙালির ব্রতকথার মধ্যে অন্যতম হল যমপুকুর ব্রত, যা কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/462-LdOl3bg
  • হিন্দু বাঙালির সেরা উৎসব এই দুর্গাপূজা। শুধু হিন্দু বাঙালিই কেন এটিকে আমরা বাঙালির সেরা উৎসব হিসাবেই বলে থাকি। কারণ হিন্দু হোক বা মুসলিম এই উৎসব একান্তই বাঙালির। কিন্তু বাঙালি কি নিজস্ব উৎসবেই তার বাঙ্গালিয়ানা ভুলতে বসেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখতে থাকুন https://youtu.be/OiKkxKQ4Mjg

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।