সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৪ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- সারা বিশ্ব জুড়ে ১৪ মার্চ দিনটিকে বিশ্ব পাই দিবস হিসাবে পালন করা হয়ে থাকে৷ পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ মার্চ (৩/১৪) এই দিনটিকে বিশ্ব পাই দিবস হিসাবে পালন করা হয়। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন পাই এর মানের কাছাকাছি বছরের অন্য দিনেও পাই দিবস পালন করা হয়ে থাকে৷ যেমন ২২ জুলাই (২২/৭- পাই এর মান) ‘পাই সন্নিকর্ষ দিবস’ হিসেবে পালিত হয়৷ বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-pi-day
- প্রতি বছর ইংরাজি মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কিডনিজনিত রোগ প্রতিরোধ এবং এর ঝুঁকি বিষয়ক সচেতনতা সম্পর্কে জনগণকে শিক্ষিত এবং অধিক সচেতন করবার জন্যই বিশ্বজুড়ে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-kidney-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। আইনস্টাইন সম্পর্কে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। পদার্থবিদ্যার অন্যতম মহীরূহ যাঁর গবেষণা বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। তাঁর সম্পর্কে যেটুকুই বলা হবে তা কম বলা হবে, বরং পড়ুন তাঁর জীবনের নানান তথ্য এখানে https://sobbanglay.com/sob/albert-einstein
- আজ স্টিফেন হকিং-এর মৃত্যুদিন। বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি আক্রান্ত হন এক জটিল স্নায়ুরোগে। ধীরে ধীরে চলৎশক্তি ও বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। কিন্তু এই অবস্থাতেও তিনি চালিয়ে গেছেন গবেষণা ও রচনা করেছেন অসংখ্য গ্রন্থ। আসুন জেনে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এখানে https://sobbanglay.com/sob/stephen-hawking/
- আজ জর্জ ইস্টম্যান-এর মৃত্যুদিন। একসময় ছবি তুলতে গেলেই লাগত ক্যামেরার ফিল্ম রোল। আর এই ফিল্ম রোল তৈরির জন্যেই বিখ্যাত হয়েছিল ‘কোডাক’ কোম্পানি। এই কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ ইস্টম্যান। ক্যামেরার ফিল্ম রোল তৈরির পাশাপাশি ছবি তোলার পদ্ধতিকেও আরও সরলীকৃত করার চেষ্টা করেছিলেন তিনি। ইস্টম্যান কোডাক কোম্পানির ‘কোডাক ক্যামেরা’ একটা সময় ফটোগ্রাফির জগতে বিপ্লব এনে দিয়েছিল। প্রতিভাবান জর্জ ইস্টম্যানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/george-eastman/
- আজ কার্ল মার্কসের মৃত্যুদিন। কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানী, সমাজতান্ত্রিক বিপ্লবী এবং মার্ক্সবাদের জনক। মানব সভ্যতার ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তাঁর মার্কসীয় তত্ত্বের মাধ্যমে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/karl-marx/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-14
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। স্বামীর মঙ্গলকামনায় আমাদের দেশের প্রতিটি রাজ্যের বিবাহিতা মহিলারাই অনেক রকম ব্রত করেন। এর মধ্যে তামিলনাড়ুতে প্রচলিত একটি ব্রত হল ‘কারাদাইয়ান ননবু’। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী। কোন দিন পালিত হয় এই উৎসব? কী ভাবে হয় দেবীর পুজো? প্রসাদ হিসেবেই বা কী তৈরি করা হয়? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর ও আরো নানা জানা-অজানা কথা – https://sobbanglay.com/sob/karadaiyan-nonbu/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ স্টিফেন হকিং-এর মৃত্যুদিন। তিনি একজন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জনপ্রিয় গ্রন্থের লেখক। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এবং বোর হাইজেনবার্গের কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়া। আসুন দেখে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এই ভিডিওতে https://youtu.be/ASohRXmKzbE
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী, যা উত্তর ভারতে সাবিত্রী চতুর্দশী ব্রত হিসেবে পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/Ya0G5E-2dK8
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান