সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য, অধ্যাপক এবং রামতনু লাহিড়ী গবেষক দীনেশচন্দ্র সেনের জন্মদিন। বাংলা ও বাঙালির ইতিহাস বিষয়ে পড়াশোনা করতে গেলে তাঁর লেখা ‘বঙ্গভাষা সাহিত্য পরিচয়’ কিংবা ‘বৃহৎ বঙ্গ’ বই দুটি বাঙালি পাঠকদের কাছে আজও গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে স্বীকৃত। তাঁর সংকলিত ময়মনসিংহ গীতিকার পালাগুলি বাংলার লোকসাহিত্যের এক বিরাট অনালোচিত অধ্যায়কে উন্মোচিত করেছে। তাঁর বিপুল কর্মকাণ্ডের হদিশ পেতে পড়ে ফেলুন এখানে – https://sobbanglay.com/sob/dinesh-chandra-sen/
- আজ অমর্ত্য সেনের জন্মদিন। তিনি একজন স্বনামধন্য ভারতীয় অর্থনীতিবিদ, অধ্যাপক এবং চিন্তাবিদ। অর্থনীতিতে তাঁর অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/history/amartya-sen/
- আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মৃত্যুদিন। তাঁর কন্ঠস্বর না শুনলে বাঙালির দুর্গাপূজার বোধন হয় না। তাঁর অনুনকরণীয় উচ্চারণে চণ্ডীপাঠ আধো ঘুম আধো জাগরণে না শুনলে ক্যালেন্ডারে মহালয়া আসলেও বাঙালি জীবনে তার সূচনা হয় না।। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birendra-krishna-bhadra/
- আজ সৈয়দ নজরুল ইসলামের মৃত্যুদিন। রক্তক্ষয়ী সংগ্রামে পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব মানুষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, সৈয়দ নজরুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর সংগ্রামী জীবন নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/syed-nazrul-islam/
- আজ তাজউদ্দীন আহমেদের মৃত্যুদিন। বাংলাদেশের স্বাধীনতা-যুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসেবে অস্থায়ী সরকার পরিচালনা করেছিলেন তিনি। ঐতিহাসিক ছয় দফা দাবির খসড়াও তাঁরই তৈরি করা। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা যেমন নিয়েছিলেন তেমনি মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবেও প্রমাণ করেছিলেন নিজেকে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই রাজনৈতিক নেতা মুজিবের প্রধানমন্ত্রীত্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছিলেন৷ পরবর্তীকালে রাষ্ট্রপতি মোস্তাকের নির্দেশে তাঁকে জেলের মধ্যে হত্যা করা হয়েছিল। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tajuddin-ahmad/
- আজ মুহাম্মদ মনসুর আলীর মৃত্যুদিন। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। ভাষা আন্দোলনের সময় প্রতিবাদ সংগঠনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন প্রশাসনিক পদ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন তিনি। সেনাপ্রশিক্ষণ নিয়ে ক্যাপ্টেনের পদ পেয়েছিলেন। মুজিব হত্যার আসল মুখ মোশতাক আহমেদের সরকারকে সমর্থন না করায় ঢাকা সেন্ট্রাল জেলে তাঁকে এবং আওয়ামী লীগের আরও তিনজন নেতাকে হত্যা করা হয়েছিল। এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ মনসুর আলীর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/muhammad-mansur-ali
- আজ আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুদিন। জিয়াউর রহমানের মন্ত্রীসভায় বস্ত্র ও পাটমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রীসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বহু সময় কাজ করেছিলেন আবদুর রহমান বিশ্বাস। পরে তিনিই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তিনি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন এখানে – https://sobbanglay.com/sob/abdur-rahman-biswas/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-3
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ‘কায়েতের ছেলে হয়ে চণ্ডীপাঠ করবে! এ কেমন কথা? এতো কানে শোনাও পাপ। সমাজ কী বলবে? লোকে ছিঃ ছিঃ করবে যে’ – সেই ‘সামাজিক পাপ’ অবিশ্যি টলাতে পারেনি পঙ্কজ মল্লিককে। তাঁর জেদের কাছে হার মানতে বাধ্য হয় আকাশবাণীর কর্তারা। তার ফলাফল? নয় দশক অতিক্রম করে আজও বাঙালীর মহালয়া আসে তাঁরই কণ্ঠে – “আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর…”! বেতার দুনিয়ার কিংবদন্তী পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর সম্পর্কে জানা-অজানা তথ্যের পসরা সাজিয়েছেন রানা চক্রবর্তী তাঁর স্বভাবসিদ্ধ আকর্ষণীয় ভঙ্গিমায়। আজ পড়ুন “বেতার পুরুষ” এর প্রথম পর্ব: https://lekhalikhi.sobbanglay.com/essays/betar-purush-first-part/
- রানা চক্রবর্তীর “বেতার পুরুষ” এর শেষ পর্ব পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/betar-purush-last-part/
আজ ইউটিউবে কী দেখবেন :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.
- নামকরা পত্রিকায় প্রকাশিত হয় জনপ্রিয় সাহিত্যিকের গল্প ‘শাকিলা’। লেখকের দাবি মত সত্য ঘটনা অবলম্বনে এক বেশ্যার জীবনের উপর লেখা সেই গল্পে অনেক ভুল ভ্রান্তি খুঁজে পায় গল্পের প্রধান চরিত্র… সেই ভুল ধরিয়ে দিতেই গল্পের সেই চরিত্র যিনি কর্মসূত্রে দেহকর্মী তিনি চিঠি লেখেন গল্পকারকে… লেখক ইচ্ছেমৃত্যুর কলমে সেই ‘বেশ্যার চিঠি’ শুনুন এখানে – https://youtu.be/051cDNd3GqQ
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান