সববাংলায়

১১ নভেম্বর ।। ২৪ কার্ত্তিক ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১১ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। ওনার আসল নাম ছিল ‘ সঈদ আবুল কালাম মুহিউদ্দিন আহমেদ আজাদ’। মৌলানা হল ওনার উপাধি যার মানে ‘ জ্ঞানী মানুষ’। ১৯৯২ সালে ওনাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় কারন জীবদ্দশায় উনি নিজে ভারতরত্ন বাছাই পরিষদের সদস্য ছিলেন বলে সরাসরি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন। মৌলানা আজাদ কে বলা হয় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উর্দু লেখক। ২০০৮ সাল থেকে ভারতীয় শিক্ষা ক্ষেত্রের প্রসারে ওনার অবদানের কথা মাথায় রেখে ওনার জন্ম দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-education-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ ভূমিকা পালন করেন বিশেষত হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে। মৌলানা আজাদই হলেন ভারতের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আই আই টি (IIT) ও ইউ জি সি (UGC) এর প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maulana-abul-kalam-azad/
  • আজ অনিল কাকোদকর এর জন্মদিন। তিনি একজন যুগান্তকারী ভারতীয় পরমাণু পদার্থবিজ্ঞানী যিনি প্রথম ভারতবর্ষকে ‘হেভি ওয়াটার রিঅ্যাক্টর টেকনোলজি’র সাথে পরিচয় করান এবং পারমাণবিকভাবে ভারতবর্ষকে স্বনির্ভর করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anil-kakodkar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ভূত চতুর্দশী। তা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhoot-chaturdashi
  • বাংলায় যখন ভূত চতুর্দশী, দক্ষিণ ভারতে তখন নরক চতুর্দশী। এর সাথে জড়িয়ে আছে নরকাসুরের কাহিনী, তাঁকে কিভাবে বধ করলেন শ্রীকৃষ্ণ ও দীপাবলির সাথে এই হত্যার কি সম্পর্ক সে সমস্ত রুদ্ধশ্বাস কাহিনী জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/religion/narak-chaturdashi-2/
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯০২ সালের আজকের দিনে ভারতের প্রথম ব্যক্তি তথা নারী হিসেবে নিজের গান রেকর্ড করেন গওহর জান কলকাতার একটি হোটেলের অস্থায়ী স্টুডিওতে। তাঁর গান শুনতে দেশ বিদেশের মহারাজারা বারো বগির আস্ত একটা ট্রেন পাঠিয়ে দিতেন তাঁকে নিয়ে আসার জন্য। দশটির চেয়েও বেশি ভাষায় তিনি প্রায় ছয় শতাধিক গান রেকর্ড করেছেন। পোষ্য বেড়ালের ছানা হওয়ার আনন্দে আজ থেকে প্রায় একশো বছর আগে বাইশ হাজার টাকা খরচ করে পার্টি দিয়েছিলেন। তিনি ভারতীয় সঙ্গীত জগতের প্রথম মহিলা সুপারস্টার গওহর জান। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/gauhar-jaan/
  • দীপাবলি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/diwali/
  • বঙ্গে কালীপূজার ইতিহাস অনেক প্রাচীন। কিন্তু এক রাতে প্রতিমা গড়ে সেই রাতেই রং করে সাজিয়ে এবং পুজো করে সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়ার রীতি বেশ বিরল। আরও অবাক লাগে যখন এই রীতি মানা হয় কোনও গার্হস্থ্য বাড়িতে। হোক না সে জমিদার বাড়ি। বঙ্গের অন্য কোনও প্রাচীন জমিদার বাড়িতে এই অদ্ভুত রীতি মেনে কালীপূজা হয় না। ১৬৮২ খ্ৰীস্টাব্দ থেকে শুরু করে আজ এই বর্তমান সময়েও মা কালী এখানে একই নিয়ম ও রীতিতে পূজিত হয়ে আসছেন যেখানে সেটি হল শিবপুরের রায়চৌধুরী পরিবারের কালীপূজা । বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shibpur-roychowdhury-bari-kalipuja
  • দেবী দুর্গার দশটি রূপকে একত্রে দশমহাবিদ্যা বলা হয় নিশ্চয়ই জানেন? দশটি রূপের নাম হয়তো অনেকেরই মনে থাকে না। কিন্তু হিন্দু ধর্মে এই দশমহাবিদ্যা রূপের যথেষ্ট গুরুত্ব আছে। দক্ষের বিরাট যজ্ঞে অনাহুত শিবকে নিয়ে যাওয়ার জন্য এবং নিজে যাওয়ার অনুমতি প্রার্থনায় দেবী পার্বতী শিবকে ঘিরে ফেলেন দশ দিক দিয়ে এবং এই দশটি রূপ প্রদর্শনের মাধ্যমে ভয় দেখান। দশমহাবিদ্যার দশটি রূপের তাৎপর্য কী? কেমন রূপ তাদের এখনই জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dashamahavidya/
  • উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিট। এখানেই হয় সেই বিখ্যাত ফাটাকেষ্টর কালীপূজা। উত্তরমকুমার, অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে, মালা সিন্‌হা, বিনোদ খান্না কত নামীদামী তারকা শিল্পীরা এসেছিলেন এই পুজো দেখতে। কিন্তু কোন টানে? ঐ একটি মানুষ ফাটাকেষ্ট। নবযুবক সঙ্ঘের কালীপূজা থেকে তাই এই পূজা কীভাবে ফাটাকেষ্টর কালীপূজা হয়ে উঠলো জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/kalipuja-of-fatakeshto/

আজ ইউটিউবে কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • কালীঘাট একান্ন সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের একটি। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। মতান্তরে বলা হয়ে থাকে এখানে সতীর মুখ খন্ড পড়েছিল। এই মন্দিরের ইতিহাস তথা অনেক অজানা কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/gSKwH9VI58o
  • দক্ষিণেশ্বর কালী মন্দির, তার ইতিহাস, পৌরাণিক কাহিনী সমেত অনেক অজানা তথ্য নিয়ে একটি তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/u-Xe9298BMo

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading