সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ পাপিয়া ঘোষের জন্মদিন। দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষণার জগতে দেশ-জাতি-রাষ্ট্র বিষয়ে কিংবা সাম্প্রদায়িক সমস্যা অথবা দেশভাগের করুণ ইতিহাসে বিহারের প্রেক্ষাপট বিষয়ে তথ্যনিষ্ঠ গবেষণা ও ইতিহাসের সারসত্য তুলে ধরেছিলেন এই বাঙালি ঐতিহাসিক। পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধাপিকা পাপিয়া ঘোষের ব্যক্তিজীবন ও গবেষণার সমস্ত তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/papiya-ghosh/
- আজ মুন্সী প্রেমচাঁদের মৃত্যুদিন। হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। তাঁর প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি সাহিত্য জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই খ্যাত হয়ে আছেন৷ ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/munshi-premchand/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-8
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করার সাথে সাথেই আবহাওয়া দপ্তর থেকে সেই ঘূর্ণিঝড় কতটা ধ্বংসাত্মক হতে পারে, যেখানে আছড়ে পড়বে সেখানে কতটা ক্ষতি করতে পারে তার একটা হিসেব কষতে শুরু করে দেয়। কিন্তু কিভাবে করেন আবহাওয়া বিজ্ঞানীরা এই হিসাব? জেনে নেওয়া যাক নিচের লিঙ্কে ক্লিক করে https://sobbanglay.com/sob/how-damage-potential-of-cyclone-estimated/
- জগন্নাথ মন্দির হিন্দুদের চারধামের একটি ধাম। তবে শাক্তদের কাছে এই মন্দির অন্য কারণে গুরুত্ব। জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত বিমলা মন্দির হল চার আদি শক্তিপীঠের অন্যতম পীঠ। তাই এই মন্দিরের গুরুত্ব তান্ত্রিক ও শাক্তদের কাছে জগন্নাথ মন্দিরের থেকেও বেশি। শুধু তাই নয়, শাক্তদের বিশ্বাস অনুযায়ী বিমলাদেবী হলেন পুরীর শক্তিপীঠের প্রধান দেবী এবং জগন্নাথের তান্ত্রিকা পত্নী। বিমলা মন্দিরে কি কি দেখবেন, কোথায় থাকবেন, কোন সময়ে যাওয়া উচিত, এই মন্দিরের পৌরাণিক গল্প কি এই সমস্ত কিছু জানুন এখানে https://sobbanglay.com/sob/vimala-temple-trip/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। আজ তাঁর মৃত্যুদিন। তাঁর প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি সাহিত্য জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই খ্যাত হয়ে আছেন৷ ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত শুনুন এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
পুরীর চেনা সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির সহ বিশেষ কিছু পরিচিত স্থান ছাড়াও রয়েছে অপেক্ষাকৃত কম পরিচিত একটি স্থান রঘুরাজপুর। পুরী থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে পট্টচিত্রের এই গ্রাম, যে গ্রামের প্রতিটা ঘরেই আছে পটশিল্পী। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ২০০০ সাল নাগাদ রঘুরাজপুরকে ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে চিহ্নিত করেছে। সেই রঘুরাজপুরের শিল্পীদের মুখে শুনুন তাঁদের কাহিনী
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান