সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ ফজলুল হকের জন্মদিন। তিনি ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাসে তিনি পরিচিত শের – ই – বঙ্গাল নামে। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/a-k-fazlul-huq
- আজ মোহিতলাল মজুমদারের জন্মদিন। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক যিনি জনমানসে ‘দেহবাদী’ কবি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohitlal-majumdar/
- আজ হীরালাল সেনের মৃত্যুদিন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিস্মৃত এক ট্র্যাজিক ব্যাক্তিত্ব তিনি। ভারতের প্রথম রাজনৈতিক তথ্যচিত্র ও বিজ্ঞাপনী ছবি নির্মাণের কৃতিত্ব তাঁরই। কলের বায়োস্কোপ দেখানোর নেশায় নিজের জীবনকেও বাজি রেখেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁর সমস্ত কিছু এক অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hiralal-sen/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-26
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দেবী দুর্গার দশটি রূপকে একত্রে দশমহাবিদ্যা বলা হয় নিশ্চয়ই জানেন? দশটি রূপের নাম হয়তো অনেকেরই মনে থাকে না। কিন্তু হিন্দু ধর্মে এই দশমহাবিদ্যা রূপের যথেষ্ট গুরুত্ব আছে। দক্ষের বিরাট যজ্ঞে অনাহুত শিবকে নিয়ে যাওয়ার জন্য এবং নিজে যাওয়ার অনুমতি প্রার্থনায় দেবী পার্বতী শিবকে ঘিরে ফেলেন দশ দিক দিয়ে এবং এই দশটি রূপ প্রদর্শনের মাধ্যমে ভয় দেখান। দশমহাবিদ্যার দশটি রূপের তাৎপর্য কী? কেমন রূপ তাদের এখনই জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dashamahavidya/
- কলকাতার বনেদি দুর্গাপুজো বলতে যে যে পুজোর কথা মনে পড়ে তাদের মধ্যে তালিকায় থাকলেও স্বাতন্ত্র্যে বাগবাজারের হালদার বাড়ির দূর্গাপুজো অন্যতম। নিরামিষ আহার বা উপবাস নয়, বরং এ বাড়ির মহিলারা ষষ্ঠীর দিন মাছ-ভাত খেয়ে পান মুখে দিয়েই দেবীকে বরণ করে থাকেন। প্রায় ৪৪৭ বছরের পুরনো এই প্রাণকৃষ্ণ হালদারের পূজা সম্পর্কে আরো তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/haldar-barir-puja/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
রুবাইয়ের লেখা একটি পরাবাস্তব কবিতা লাল পরীর দেশে। কবিতাটি পাঠ করেছেন কবি নিজেই এবং ভিডিওতে ব্যবহৃত ইলাস্ট্রেশান গুলোও তাঁর তৈরি। কবিতাটি সঠিকভাবে শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান