সববাংলায়

৩১ অক্টোবর।। ১৩ কার্ত্তিক।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ভারতবর্ষে প্রতি বছর ৩১ অক্টোবর তারিখে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। ঐক্যের গুরুত্ব অনুধাবন করে মানুষকে আরও ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, মূলত এই উদ্দেশ্য নিয়েই রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় প্রত্যেকবছর। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-unity-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ- প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে ‘ভারতের লৌহ মানব’ বলা হয়৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sardar-vallabhbhai-patel/
  • আজ জন কিটসের জন্মদিন। ‘ওড অন এ গ্রেসিয়ান আর্ন’, ‘ওড টু এ নাইটিঙ্গেল’, ‘ওড অন ইণ্ডোলেন্স’, ‘ওড অন মেলানকলি’ – ইংরেজি সাহিত্যের পড়ুয়াই হোক বা সাহিত্যপ্রেমী মানুষই হোক এই রচনাগুলি পড়েননি এমন মানুষ খুবই কম। ইংরেজি সাহিত্যের চিরসুন্দরের কবি হিসেবে পরিচিত তিনি। মাত্র ২৫ বছর বয়সেই মারা যান রোমান্টিক কাব্য আন্দোলনের অন্যতম পুরোধা এই কবি। তাঁর জীবন ও কাব্যচর্চা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/john-keats/
  • আজ ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী৷ তিনি একজন সাহসী এবং দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। নিজের কার্যকালে রাষ্ট্রের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর সুদৃঢ় নেতৃত্বে আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান বৃদ্ধি হয়। তিনি খুব দ্রুত দেশের নাগরিকদের কাছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠেছেন। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তাঁর জীবনী নিয়ে বিভিন্ন তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/indira-gandhi
  • আজ শচীন দেব বর্মণের মৃত্যুদিন। সঙ্গীত পরিচালনা কিংবা সুর সংযোজনের ইতিহাসে এক মাইলফলক তিনি। তাঁর সুরে এবং সঙ্গীত পরিচালনায় একের পর এক ছবিতে কিশোরকুমার, মহম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে কিংবা গীতা দত্ত গান গেয়েছেন আর সেইসব সোনাঝরা দিনের গান আজও মানুষ মনে রেখেছে। শচীন দেব বর্মণের সঙ্গীত জীবনের নানাবিধ তথ্য একত্রে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sachin-dev-burman/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-31

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • অপারেশন ব্লু স্টারের কথা মনে আছে নিশ্চয়? অমৃতসরের স্বর্ণমন্দিরে এক শিখ সন্ত্রাসবাদীকে আটক করতে গিয়ে বহু নিরপরাধ শিখ নাগরিকের পাশাপাশি ভারতীয় সেনাদেরও মৃত্যু হয়েছিল। মন্দিরের ক্ষয়-ক্ষতির কারণে শিখদের ধর্মীয় বিশ্বাস আহত হয়েছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর এই ঘটনার ফলশ্রুতিতেই নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে প্রাণ হারান তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড আজও এক শোকাবহ অধ্যায়। এই হত্যাকাণ্ডের পিছনের কাহিনি বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/assasination-of-indira-gandhi/
  • সুভাষচন্দ্রের ওপর বল্লভভাইয়ের মামলা করেছিলেন। কিন্তু কেন? পড়ুন লেখক রানা চক্রবর্তীর কলমে সেই তথ্য, https://lekhalikhi.sobbanglay.com/essays/subhaschandrer-opor-ballavvai-er-mamla/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

সঙ্কটা মঙ্গলচন্ডী ব্রত প্রতি মাসের শুক্লপক্ষের শুক্রবারে পালন করা হয়ে থাকে। বলা হয় এই ব্রত পালন করলে তার হারানো ধন ফিরে পাওয়া যায়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এই ভিডিওতে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading