সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ নঈম চৌধুরীর জন্মদিন। বাংলাদেশি এই অধ্যাপক পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে গবেষণার কারণে বিখ্যাত ছিলেন। একইসাথে একাধিক শিক্ষায়তনে অধ্যাপনা করেছিলেন তিনি। বিজ্ঞানমূলক বিভিন্ন বৈঠক ও কর্মশালার জন্য ভ্রমণ করেছিলেন বিশ্বের বহু দেশ। আসুন জেনে নিই তাঁর জীবনকাহিনী https://sobbanglay.com/sob/naiyyum-chaudhury/
- আজ কামিনী রায়ের মৃত্যুদিন। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কামিনী রায়। স্বামী এবং তাঁর তিন সন্তানকে পরপর হারানোর বেদনা থেকে মুক্তি পেতেই মূলত তাঁর সাহিত্যে হাতেখড়ি। তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামের কবিতাসংগ্রহ ও বালিকা শিক্ষা নিয়ে প্রবন্ধগ্রন্থ রচনা করে তৎকালীন পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamini-roy/
- আজ রাজা রামমোহন রায়ের মৃত্যুদিন। তিনি স্বপ্ন দেখেছিলেন আধুনিক এক ভারতের। দেশের মানুষকে অতীতমুখী মধ্যযুগীয় মানসিকতার গণ্ডি থেকে বের করে এনে এক নতুন যুগের জীবন দর্শনের আলো দেখানোই ছিল তাঁর উদ্দেশ্য। গভীর ইতিহাস চেতনা, দৃঢ়তা আর ঈশ্বরবিশ্বাস তাঁর জীবন সংগ্রামে বার বার প্রকাশ পেয়েছে। তবু তাঁর কর্মকাণ্ডের জন্য তৎকালীন হিন্দু পণ্ডিতসমাজ তাঁকে ‘পাষণ্ড’, ‘ম্লেচ্ছ’, ‘বকধূর্ত’, ‘কাপটিক’ কিংবা ‘নগরান্তবাসী’ নামে সম্বোধন করেছিলেন। এমনকী এক সময় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের গোঁড়া ধর্মান্ধ অসহিষ্ণু কিছু মানুষ তাঁর প্রাণনাশেরও চেষ্টা করেছিল। তবু তিনি দমে যাননি। তাঁকে নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/raja-rammohan-roy/
- আজ শিয়ালী রামামৃতা রঙ্গনাথনের মৃত্যুদিন। রবীন্দ্রনাথ গ্রন্থাগারকে বলেছিলেন কাগজের কারাগার যেখানে ভাষা চুপ করে আছে। সেই গ্রন্থাগারের ধরন, প্রকৃতি কেমন হওয়া উচিত, কীভাবে সেখানে বইগুলি সাজানো উচিত, এমনকি পাঠকের সুবিধার্থে আরো কী কী পন্থা অবলম্বন করা যায় এসব বিষয়ে প্রথম যে ভারতীয় গ্রন্থাগারিক চিন্তা-ভাবনা করেছেন তিনি শিয়ালী রামামৃতা রঙ্গনাথন। প্রতি বছর তাঁর জন্মদিনেই সারা ভারত জুড়ে পালিত হয় গ্রন্থাগার দিবস। এই বিখ্যাত মানুষটির জীবন আর গ্রন্থাগার-বিজ্ঞান নিয়ে কাজ-কর্মের নানা ঝলক একবারে দেখে নিতে পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/siyali-ramamrita-ranganathan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-27
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাংলার নবজাগরণের পথিকৃৎ তথা ভারতের অন্যতম প্রধান সমাজসংস্কারক রাজা রামমোহন রায়কে সারা জীবন ধরে নানা বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে। সেই ছোট্ট বয়স থেকে নিজের পরিবার থেকে শুরু করে আত্মীয়, হিন্দু সমাজ এমনকি ক্রিশ্চানদের থেকেও বিরোধিতার মুখোমুখি রাজা রামমোহন হয়েছেন। রাজা রামমোহন রায়ের বিরোধীপক্ষ সম্পর্কে জানুন এখানে https://sobbanglay.com/history/enemies-of-raja-rammohan-roy/
- বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা নিবারণের জন্য প্রিভি কাউন্সিলের শুনানিতে যোগ দেবার জন্য ১৮৩০ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। ১৮৩১ সালের এপ্রিল মাসে ইংল্যান্ড পৌঁছান। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rammohan-roy-wrote-his-biography/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ রাজা রামমোহন রায়ের মৃত্যুদিন। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ ভিডিও আকারে তুলে ধরা হল এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে তাঁর মা মামলা করেছিলেন। যদিও তা ছিল সম্পত্তির মামলা কিন্তু এর মূল কারণ ছিল হিন্দু ধর্ম নিয়ে দুজনের দুরকম ধারণা। রামমোহন পৌত্তলিকতায় বিশ্বাস রাখতেন না, তাঁর মা মানতেন। মামলা লড়লেও তাঁর হৃদয়ে মায়ের স্থান সবার উপরেই ছিল – কিন্তু বাহ্যিক সম্পর্ক ভাল ছিল না। এই নিয়েই সিনেমার একটি ক্লিপ দেখুন এখানে https://youtu.be/tEJm4U5ll1E
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান