দীঘা হল পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সৈকত। শুধু দীঘাই নয়, পূর্ব মেদিনীপুরেই পশ্চিমবঙ্গের সর্বাধিক সৈকত রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার দিকে উপকূল বরাবর পূর্ব মেদিনীপুরের সৈকতগুলো যথাক্রমে বাঁকিপুট, জুনপুট, বগুরান জলপাই, মন্দারমনি, তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা। এখানে দীঘা যাওয়ার ট্রেন ২০২৫, কাঁথি যাওয়ার ট্রেন, মন্দারমনি যাওয়ার ট্রেন, তাজপুর যাওয়ার ট্রেন তথা পূর্ব মেদিনীপুরের অন্যান্য সৈকতগুলো যাওয়ার ট্রেনের উল্লেখ করা হল।
| ট্রেন নাম্বার | ট্রেনের নাম | কোথা থেকে ছাড়বে | কখন ছাড়বে | কাঁথি কখন পৌঁছবে | দীঘা কখন পৌঁছবে |
|---|---|---|---|---|---|
| ১২৮৫৭ | তাম্রলিপ্ত এক্সপ্রেস | হাওড়া | প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিট | প্রতিদিন সকাল ৯টা ১৮ মিনিট | প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিট |
| ১৫৭২২ | পাহারিয়া এক্সপ্রেস | নিউ জলপাইগুড়ি/হাওড়া | শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট/শনিবার সকাল ৭টা ৫০ মিনিট | শনিবার সকাল ১০টা ৪০ মিনিট | শনিবার সকাল ১১টা ৫৫ মিনিট |
| ০২৮৪৭ | সাতঁরাগাছি দীঘা স্পেশাল | সাতঁরাগাছি | শনিবার সকাল ৯ টা ১০ মিনিট | শনিবার সকাল ১১ টা ৪৪ মিনিট | শনিবার দুপুর ১২ টা ৪৫ মিনিট |
| ০২৮৯৭ | সাতঁরাগাছি দীঘা স্পেশাল | সাতঁরাগাছি | রবিবার সকাল ৮ টা ১০ মিনিট | রবিবার সকাল ১০ টা ৪৪ মিনিট | রবিবার সকাল ১১টা ৫৫ মিনিট |
| ০৩১৬১ | কলকাতা দীঘা স্পেশাল | কলকাতা | শনি ও রবি দুপুর ২টো | শনি ও রবি সন্ধ্যে ৫টা ৫০ মিনিট | শনি ও রবি সন্ধ্যে ৬টা ৫০ মিনিট |
| ২২৮৯৭ | কাণ্ডারি এক্সপ্রেস | হাওড়া | প্রতিদিন দুপুর ২টো ২৫ মিনিট | প্রতিদিন বিকেল ৫টা | প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিট |
তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারি এক্সপ্রেসে এসি চেয়ার ক্লাস (CC) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে। পাহারিয়া এক্সপ্রেস এবং কলকাতা দীঘা স্পেশালে থার্ড এসি (3A), স্লিপার ক্লাস (SL) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে। সাঁতরাগাছি দীঘা স্পেশালে শুধু সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে।
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান