সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৯ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ স্বামী প্রণবানন্দের জন্মদিন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত হয়ে আছেন স্বামী প্রণবানন্দ। হিন্দু ধর্মের পুনঃ জাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরো নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সেবা করে থাকে। স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swami-pranavananda/
- আজ আবদুস সালামের জন্মদিন। পাকিস্তানের প্রথম নোবেল প্রাপক বিজ্ঞানী আবদুস সালাম। ১৯৭৯ সালে হিগ্স-বোসন কণা তথা ঈশ্বর কণা আবিষ্কারের ভিত্তিভূমি স্থাপনের মধ্য দিয়ে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর উদ্যোগেই স্থাপিত হয় পাকিস্তানের ‘স্পেস অ্যাণ্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’। তাঁর জীবন সম্পর্কে আরো বিস্ময়কর তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-salam
- আজ আন্তন চেখভের জন্মদিন। পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের দিকপরিবর্তনে তাঁর অবদান সারস্বতসমাজ মাথা পেতে নিয়েছেন। থিয়েটারে আধুনিকতা ও বাস্তববাদী অভিনয়ের সূচনা হয়েছিল বলা যায় তাঁর নাটকের হাত ধরেই। সংসার চালানোর জন্য অর্থ রোজগারের উদ্দেশ্যে হাস্যরসাত্মক রচনা লিখে শুরু করেছিলেন তিনি এবং হয়ে উঠেছিলেন রাশিয়ান সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক। উনিশ শতকের এই কালজয়ী রাশিয়ান সাহিত্যিক আন্তন চেখভের উত্থানপতনময় স্বল্পায়ু জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/anton-chekhov
- আজ আলেকজান্ডার পুশকিনের মৃত্যুদিন। ‘ওড টু লিবার্টি’ কবিতাটি লেখার জন্য নির্বাসিত হয়েছিলেন আলেকজান্ডার পুশকিন। আধুনিক রুশ সাহিত্যে তাঁকেই সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে মনে করা হয় তাঁকে। ‘ইউজিন ওয়ানজিন’ নামের কাব্যোপন্যাসটি বিশ্ব সাহিত্যের তাঁকে অমর করে রেখেছে । আলেকজান্ডার পুশকিনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alexandar-pushkin/
- আজ অচিন্ত্যকুমার সেনগুপ্তের মৃত্যুদিন। তিনি একাধারে বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। তাঁর সম্বন্ধে বিশদে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/achintya-kumar-sengupta
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-29
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- রিংগিং রক কাউন্টি পার্ক পেনসিলভিনিয়া। এই পার্কের অন্তত ৭-৮ একর জুড়ে ছড়িয়ে আছে এক বিশেষ ধরণের পাথর। এ পাথর গুলোতে যদি কোনো হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তবে ঝনঝন করে আওয়াজ হয়। ঠিক যেমনটা হয় কোনো ধাতুর তৈরি জিনিসে আঘাত করা হলে। এই আশ্চর্য পাথর নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/singing-stone
- কথিত আছে, একদা এক রাজার কন্যা দেখেছিলেন পর্বতের উপর অবস্থিত একটি শিলায় নিত্যদিন এক গাভী দিতে থাকে। সেই কন্যা পরে স্বপ্নে শিবের দেখা পান এবং উক্ত শিলাটিকে মল্লিকা ফুল দিয়ে সাজিয়ে পূজা করতে থাকেন। এভাবেই সেই শিবলিঙ্গ মল্লিকার্জুন নামে পরিচিত হয়েছিল বলে মনে করা হয়। শিবপুরাণ অনুসারে অবশ্য গনেশ এবং কার্তিকের বিয়েকে কেন্দ্র করেই মল্লিকার্জুন মন্দিরের সূচনা। এমন আরও কয়েকটি আশ্চর্য কিংবদন্তি ছড়িয়ে রয়েছে এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের মন্দিরকে ঘিরে। এই মন্দিরের ইতিহাস, প্রচলিত কিংবদন্তি, এখানে পালিত বিভিন্ন উৎসব এবং মন্দির-স্থাপত্যের খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-mallikarjuna
- একসময় মুঘল সাম্রাজ্যের অংশ ছিল বাংলাদেশের সীমান্তবর্তী এই কুড়িগ্রাম জেলা। সেই মুঘল আমলের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও রয়েছে এই জেলায়। ক্ষীর লালমোহন মিষ্টি এখানকার বিখ্যাত একটি খাবার। ব্রিটিশ শাসনামলে ভারত ছাড়ো আন্দোলন, তেভাগা আন্দোলন ও সত্যাগ্রহ আন্দোলনের আগুন কুড়িগ্রামে ছড়িয়ে পড়েছিল।বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত এই কুড়িগ্রাম জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kurigram/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান