কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৫ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
১৫ ফেব্রুয়ারি – বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
আজকের দিনে ভারত :
১৮৬৩ সালের আজকের দিনে সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
১৮৬৯ সালের আজকের দিনে ভারতীয় কবি মির্জা গালিবের মৃত্যু হয়।
১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় কবি সুভদ্রা কুমারী চৌহানের মৃত্যু হয়।
২০২২ সালের আজকের দিনে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
২০২২ সালের আজকের দিনে বাপ্পী লাহিড়ীর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯১৬ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের জন্ম হয়।
১৯৪৭ সালের আজকের দিনে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর জন্ম হয়।
১৯৪৭ সালের আজকের দিনে ব্যবসায়ী আহমেদ আকবর সোবহানের জন্ম হয়।
১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশে বহুল আলোচিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৯ আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৫৬৪ সালের আজকের দিনে গ্যালিলিও গ্যালিলেই-এর জন্ম হয়।
১৯০৬ সালের আজকের দিনে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠা লাভ করে।
১৯২৩ সালের এইদিনে ইউরোপের শেষ দেশ হিসেবে গ্রীস গ্রেগোরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করে।
১৯২৬ সালের আজকের দিনে আমেরিকাতে Contract air mail service শুরু হয়।
১৯৩৪ সালের আজকের দিনে পাস্কাল প্রোগামিং ল্যাঙ্গুয়েজের(Pascal Language) জনক সুইস কম্পিউটার বিজ্ঞানী নিক্লস উইর্থ(Niklaus Wirth) জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালের আজকের দিনে আমেরিকান লেখক গেগরী ম্যাকডোনাল্ড (Gregory Macdonald ) জন্মগ্রহণ করেন।
১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন হয়।
১৯৫৯ সালের আজকের দিনে নোবেল জয়ী ইংরেজ পদার্থ বিজ্ঞানী ওয়েন উইল্যান্স রিচার্ডসনের মৃত্যু হয়।
১৯৭৬ সালের আজকের দিনে গণভোটের মাধ্যমে কিউবার সংবিধান গৃহীত হয়।
১৯৮৮ সালের আজকের দিনে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান