আজ বাংলা ১৪৩২ সালের ১৯ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ৩ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- বাংলাদেশে ৩ এপ্রিল দিনটিতে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প-বাণিজ্য ,দুর্যোগ ও কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এই দিনটি নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-film-day-of-bangladesh/
- আজ গুড ফ্রাইডে। এই দিন খ্রিষ্টানদের কাছে পালনীয় একটি পবিত্র ছুটির দিন। এই দিনটি মুলত গলগথায় যীশু খ্রিষ্টকে ক্রুসবিদ্ধ করে হত্যা করার পর সমাধিমন্দির থেকে তাঁর পুনর্জীবন লাভ করাকে কেন্দ্র করেই পালিত হয়। এখন প্রশ্ন কেউ করতেই পারে এ দিন তো চরম শোকের দিন। খ্রিষ্ট ধর্মের মুল ভিত্তিটাই যার ওপর দাঁড়িয়ে আছে তার মৃত্যুর দিন কি করে ‘গুড’ হতে পারে! গুড ফ্রাইডের এই ‘গুড’ শব্দটি নিয়ে নানা মুনির নানা মত। সম্পূর্ণ জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/good_friday/

আজ কী দেখবেন :
- গুহার দেওয়ালে আঁকা ছবির কথা মনে আছে? কিংবা পাহাড়ের গায়ে খোদাই করে আঁকা বিভিন্ন শিল্পগুণান্বিত ছবি? পেট্রোগ্লিফ হল সেই ধরনেরই এক বিশেষ চিত্রাঙ্কন রীতি। সারা বিশ্বের নানা জায়গায় এই পেট্রোগ্লিফগুলি পাওয়া যায়।কখনও হরিণ, কখনও অন্য পশু, কখনও আবার বিভিন্ন প্রতীকী চিত্র দেখা যায় এই পেট্রোগ্লিফগুলিতে। কিন্তু কেন গুহাবাসী মানুষেরা এগুলো আঁকত? কী ছিল তাঁদের উদ্দেশ্য? কোথায় পাওয়া গেছে সবচেয়ে পুরনো পেট্রোগ্লিফ? কত হাজার বছর আগে সেটা আঁকা হয়েছিল? সমস্তকিছু দেখুন এই ভিডিওতে https://youtu.be/GEm-4pYcjSI
- মন্দারমনিতে অন্যতম জনপ্রিয় হোটেল ক্যান্ডেলউড পার্ক বীচ রিসর্ট। এখানে বেশ কয়েকটি সী ফেসিং রুম আছে যা আপনার মন্দারমনি ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। মন্দারমনির অন্যতম জনপ্রিয় হোটেল এটি। তবে বুকিং করার আগে কোন রুম পাচ্ছেন আগে থেকে কথা বলে নেবেন। খাবারের মান বিশেষ ভালো নয়, তবে আপনি আগে থেকে বলে রাখলে ভালো খাবার পেতে পারেন। এই হোটেলের অন্যান্য খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/2uj3N0Vn-94

অন্যান্য আরও যা পড়বেন :
- এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
- এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
- এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান