সববাংলায়

আজকের দিনে ।। ১ আগস্ট

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১ আগস্ট।

আজকের দিনে ভারতঃ

১৮৪৭ সালের আজকের দিনে বাংলার নবজাগরণে অবদান প্রদানকারী বিশিষ্ট ব্যক্তি দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু হয় ।

১৮৮১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়।

১৮৯৫ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়।

১৯১৬ সালের আজকের দিনে অ্যানি বেসান্ত ‘হোমরুল লীগ’ শুরু করেন।

১৯২০ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়।

১৯৩৩ সালের আজকের দিনে অভিনেত্রী মীনাকুমারীর জন্ম হয়।

১৯৫৫ সালের আজকের দিনে ক্রিকেটার অরুণলালের জন্ম হয়।

১৯৫৭ সালের আজকের দিনে ‘ন্যাশানাল বুক ট্রাস্ট’-এর উদ্বোধন হয়।

১৯৬২ সালের আজকের দিনে ‘মহারাষ্ট্র স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট করপোরেশান’ প্রতিষ্ঠিত হয়।

১৯৯৯ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদ চন্দ্র চৌধুরীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৩৪ সালের আজকের দিনে বাংলাদেশি পদার্থবিজ্ঞানী হিরন্ময় সেন গুপ্তের জন্ম হয়।

১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট মহিলা ক্রিকেটার নিগার সুলতানার জন্ম হয়।

২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের সপ্তম  ডেপুটি স্পিকার এল. কে. সিদ্দিকীর মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্বঃ

৫২৭ সালের আজকের দিনে প্রথম জাসটিনিয়ান বাইজানটিয়ান সাম্রাজ্যের শাসকের পদে আসীন হন।

১৭৪৪ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ এবং শিক্ষাবিদ জঁ-বাতিস্ত লামার্ক এর জন্ম হয়।

১৭৭৪ সালের আজকের দিনে যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।

১৯০০ সালের আজকের দিনে এডওয়ার্ড এবং আ্যন্ড্রে মিসেলিন (Édouard and André Michelin) প্রথম মিসেলিন গাইড প্রকাশিত করেন। 

১৯১১ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান ভাষাতাত্ত্বিক কনরাড ডুডেনের মৃত্যু হয়।  

১৯২০ সালের আজকের দিনে হেলা কোষগুচ্ছের অধিকারী হেনরিয়টা ল্যাক্সের জন্ম হয় ।

১৯৪৬ সালের আজকের দিনে মার্কিন রাতপতি হ্যারি ট্রুম্যান (Harry Truman) এটমিক এনার্জি কমিশন (Atomic Energy Commission (AEC)) স্থাপন করেন। 

১৯৫৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ‘নর্থ আমেরিকান এয়ার ডিফেন্স কম্যান্ড’ (NORAD) গঠন করে।

১৯৬০ সালের আজকের দিনে পাকিস্তানের সরকার ইসলামাবাদকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে।

২০০০ সালের আজকের দিনে প্রথম সম্পূর্ণরুপে কাজ করতে সক্ষম কৃত্রিম হৃৎপিণ্ডের পেটেন্ট নেওয়া হয়।

২০১২ সালের আজকের দিনে বিধ্বংসী টাইফুন ‘সাওলা’ আছড়ে পড়ায় ফিলিপিন্স, তাইওয়ান ও চিনের প্রায় বিরাশি জন মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ ঘরছাড়া হয়।

আজকের দিনে

আজকের দিনে | ৩১ জুলাই আজকের দিনে ।। ২ আগস্ট

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading