কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২ আগস্ট।
সাম্প্রতিক পোস্ট
আজকের দিনে ভারতঃ
১৭৬৩ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের গিরিয়ায় মীর কাশিম ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
১৮৪১ সালের আজকের দিনে প্রখ্যাত হিন্দু সমাজ সংস্কারক ও বৈষ্ণব সাধকপুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্ম হয় ।
১৮৫৮ সালের আজকের দিনে ব্রিটিশ আইনসভায় পাস করা বিল অনুযায়ী ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের কাছে হস্তান্তরিত হয়ে যায়।
১৮৬১ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানী ও দার্শনিক প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম হয়।
১৮৬৮ সালের আজকের দিনে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক হীরালাল সেনের জন্ম হয়।
১৮৭৬ সালের আজকের দিনে স্বাধীন ভারতের পতাকার নকশার রুপকার পিঙ্গালী ভেঙ্কাইয়ার জন্ম হয়।
১৯৮০ সালের আজকের দিনে ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের মৃত্যু হয়।
১৯৯৯ সালের আজকের দিনে পূর্ব ভারতের গাইসাল সশাটেনে দিল্লিগামী একটি ট্রেনের সাথে আওাধ-আসাম এক্সপ্রেসের ধাক্কা লাগার ফলে প্রায় পাঁচশত মানুষের মৃত্যু হয়।
২০১৮ সালের আজকের দিনে উইকিপিডিয়ার সাঁওতালি সংস্করণের উদ্বোধন হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৬৭ সালের আজকের দিনে ক্রিকেটার জাহিদ রজ্জাকের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।
১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যু হয়।
১৯৯১ সালের আজকের দিনে ফুটবলার ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্নার জন্ম হয়।
১৯৯৩ সালের আজকের দিনে ক্রিকেটার আবু জায়েদের জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৭৭৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতার ঘোষনাপত্র’-এ ছাপান্ন জন আনুষ্ঠানিকভাবে সাক্ষর করেন।
১৭৯০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জনগণনা করা হয়।
১৮৮৭ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার টমি ওয়ার্ডের জন্ম হয়।
১৯২২ সালের আজকের দিনে বিখ্যাত স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যু হয়।
১৯২৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯ তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং এর মৃত্যু হয়।
১৯২৪ সালের আজকের দিনে বিখ্যাত মার্কিন উপন্যাসিক জেমস আরথার বডউইনের জন্ম হয়।
১৯৩৪ সালের আজকের দিনে জার্মান রাষ্ট্রপতি পল ভন হিনডেনবারগের মৃত্যু হয়।
১৯৩৪ সালের আজকের দিনে অ্যাডলফ হিটলার জার্মানির ফুয়েরার হিসেবে নিযুক্ত হন।
১৯৫৫ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ।
১৯৭৬ সালের আজকের দিনে বিশিষ্ট অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্রকার ক্রিস্টিয়ান ল্যাং এর মৃত্যু হয়।
১৯৯০ সালের আজকের দিনে ইরাক কুয়েতের ওপর হামলা করে।
২০১৭ সালের আজকের দিনে উত্তর-পূর্ব কেনিয়ায় ‘হিরোলা কন্সারভেশান প্রোজেক্ট’ চলাকালীন প্রথম সাদা রঙের জিরাফের ছবি জনসমক্ষে আনা হয়।
২০১৮ সালের আজকের দিনে ‘অ্যাপেল’ প্রথম মার্কিন কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন বাজারমূল্যকে স্পর্শ করে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান