সববাংলায়

আজকের দিনে ।। ৩০ ডিসেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩০ ডিসেম্বর

আজকের দিনে ভারতঃ

১৮০৩ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লী ও আগ্রার শাসনভার গ্রহণ করে।

১৮০৩ সালের আজকের দিনে গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯০৬ সালের আজকের দিনে ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে সর্ব-ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

১৯২৫ সালের আজকের দিনে কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সালের আজকের দিনে ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের মৃত্যু হয়।

১৯৭৯ সালের আজকের দিনে ‘ভারতীয় মুষ্টিযুদ্ধের জনক’ হিসেবে আজও ইতিহাসে খ্যাত পরেশ লাল রায়ের মৃত্যু হয়।

১৯৭৯ সালের আজকের দিনে কবি অজিত কুমার দত্ত পরলোক গমন করেন।

২০১৮ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ

১৯৫৩ সালের আজকের দিনে কবি শাহাদাৎ হোসেন পরলোক গমন করেন।

১৯৫৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্বাসউদ্দীন আহমদ, তিনি ছিলেন প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

১৯৭২ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন করা হয়।

২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন এম হামিদুল্লাহ খান, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০২৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব 

০০৩৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিতুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৮৬৫ সালের আজকের দিনে রুডইয়ার্ড কিপলিং-এর জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি।

১৯০৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডানিইল খারমস, তিনি ছিলেন রাশিয়ান কবি, লেখক ও নাট্যকার।

১৯২২ সালের আজকের দিনে বলশেভিক বিপ্লবের ঢেউয়ে জার সাম্রাজ্য বিধ্বস্ত হয় এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তু ইউইউ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা রসায়নবিদ ও ফার্মাসিস্ট।

১৯৪৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন রোম্যাঁ রোলাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও নাট্যকার।

১৯৪৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন হান ভ্যান মেগেরেন, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।

১৯৫০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, তিনি ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী। 

১৯৭৫ সালে আজকের দিনে কিংবদন্তি গল্ফ খেলোয়াড় টাইগার উডসের জন্ম হয়। 

২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন অনিটা মুই, তিনি ছিলেন হংকং গায়িকা ও অভিনেত্রী।

২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন রিতা লেভি-মোন্টালচিনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান স্নায়ু ও অধ্যাপক।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৯ ডিসেম্বর আজকের দিনে ।। ৩১ ডিসেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading