সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অভিনেতা সন্তোষ দত্তের জন্মদিন। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ‘পরশ পাথর’-এ অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে এতটাই উন্মাদনা ছিল সন্তোষবাবুর যে তাঁর বাবা আশঙ্কা করতেন একদিন ছেলে বুঝি তাঁর ঘরছাড়া হবে। এই আশঙ্কা থেকেই অল্প বয়সে সন্তোষ দত্তের বিবাহ দিয়ে দেন তাঁর বাবা। প্রথমে ব্যাঙ্কে কাজ করলেও, পরে তিনি একজন ক্রিমিনাল লইয়ার হয়ে ওঠেন। অবশ্য পাশাপাশি অভিনয়ও চালিয়ে যান। ভীষণ পরিশ্রমী এই মানুষটি সাধারণ জীবনযাপনই পছন্দ করতেন। সিনেমায় অভিনয়ের পরেও দীর্ঘদিন ট্রামে-বাসে যাতায়াত করেছেন তিনি। কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিনহার মতো পরিচালকের সঙ্গেও৷ বাংলার এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/santosh-dutta/
- আজ ইন্দ্রলাল রায়ের জন্মদিন। তিনি প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধবিমানচালক। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় হিসেবে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ইন্দ্রলাল রায় এবং বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম বাঙালি বীর শহীদ তিনিই। নানা আশ্চর্য কাহিনী তাঁর জীবন জুড়ে রয়েছে – মর্গে তাঁকে মৃত বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে আবার যোগ দেন লড়াইয়ে, তার জন্যেও কম চেষ্টা করতে হয়নি। তাঁর জীবন সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indra-lal-roy/
- আজ বিমল মিত্রের মৃত্যুদিন। তাঁর মত বাংলায় এত সহজ করে আর কারও লেখায় ইতিহাসকে কথা বলতে দেখা যায়নি। দেখা যায়নি শরৎচন্দ্রের পর বাংলার বাইরে বাঙালি সাহিত্যিক হিসাবে তাঁর মত জনপ্রিয় হতে। প্রায় পাঁচশোটি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-mitra/
- আজ স্যার গুরুদাস ব্যানার্জির মৃত্যুদিন। তিনি একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি বিচারপতি ছিলেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের পদটিও অলংকৃত করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gurudas-banerjee/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-2/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আমরা সবাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করি। কিন্তু কখনো কি ভেবেছি যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল বা লালচে কেন দেখায়? এটা কি কেবল দৃষ্টিভ্রম নাকি এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে কী সেটা? জানতে হলে পড়ুন এই নিবন্ধটি https://sobbanglay.com/sob/why-does-moon-turn-red-during-eclipse
- দক্ষিণ দিনাজপুরের বাণগড়ে মাটি খুঁড়ে পাওয়া গেছে পাল-সেন যুগের এমনকি তারও আগের সব ঐতিহাসিক নিদর্শন আর তাই পুরাতাত্ত্বিক তাৎপর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে এই অঞ্চলটি। আপনিও বা দূরে থাকবেন কেন? দেখে নিন কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর ঠিক কী কী দেখতে পাবেন এই বাণগড়ে। আর তার জন্য পড়ে ফেলতে হবে এই লেখাটা – https://sobbanglay.com/sob/bangarh/
আজ ইউটিউবে কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল https://youtu.be/pwd2uzlWbnw
- বকখালির এক বাউলের কণ্ঠে একটি বাউলসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/x0t6pTNeHP0
অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান