সববাংলায়

১০ অক্টোবর ।। ২২ আশ্বিন ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • এখন ইন্টারনেটের যুগে চিঠিপত্র লেখার অভ্যাস তো আমরা ভুলেই গিয়েছি। কিন্তু ভাবতে পারেন আজ থেকে মাত্র তিরিশ-চল্লিশ বছর আগেও চিঠি ছাড়া যোগাযোগের এক বিরাট অংশ সম্পূর্ণই হতো না। আর এই চিঠিপত্র আদান-প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগস্থাপনের কাজটি সহজ করে তুলেছে ভারতীয় ডাকবিভাগ। ভারতীয় ডাকবিভাগের গৌরবময় অতীত ইতিহাসের কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দিতেই প্রতি বছর ১০ অক্টোবর পালিত হয় জাতীয় ডাক দিবস। এই বিশেষ দিনের গুরুত্ব জেনে নিতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/national-post-day/
  • সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-mental-health-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আর.কে. নারায়ণের জন্মদিন। ইংরেজি সাহিত্যের সর্বকালের সেরা তিনজন লেখকের মধ্যে অন্যতম হলেন এই দক্ষিণ ভারতীয় লেখক। একটি কাল্পনিক শহর ‘মালগুড়ি’র উপরে লেখা তাঁর কাহিনীগুলি আজও পাঠকের মন কেড়ে নেয়। তাঁর অসাধারণ লেখনী ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছে। শিক্ষকতার পেশাতে ইস্তফা দিয়ে তিনি লেখালেখিকেই পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আসুন জেনে নিই তাঁর জীবনের নানা অজানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/r-k-narayan
  • আজ মেহেরবাঈ টাটার জন্মদিন। ভারতের প্রথম মহিলা হিসেবে তিনিই প্রথম আকাশযানে চড়ার কৃতিত্ব অর্জন করেন। শিক্ষিতা, সুন্দরী পার্সি এই মহিলা উনিশ শতকের ভারতে নারীর শিক্ষা ও নারীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তিনি ছিলেন স্যার দোরাবজী টাটার স্ত্রী। শাড়ী পরে টেনিস খেলতেন তিনি। মেহেরবাঈ টাটার জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/meherbai-tata/
  • আজ গুরু দত্তের মৃত্যুদিন। ২০১০ সালে পৃথিবী বিখ্যাত খবরের চ্যানেল সিএনএনের সমীক্ষায় “সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতা”র তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধারে পরিচালক, প্রযোজক ও অভিনেতার এই ত্রিবেণী সঙ্গম তাঁর আগে বা পরে খুব কম ব্যক্তির ক্ষেত্রেই দেখা গেছে। তাঁর পরিচালিত ‘পেয়াসা’ ছবিটি টাইম ম্যাগাজিনের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ একশোটি ছবির মধ্যে স্থান করে নিয়েছে। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guru-dutt/
  • আজ সৈয়দ ওয়ালীউল্লাহের মৃত্যুদিন। সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক তথা সাংবাদিক যিনি সাহিত্য জগতে বিখ্যাত হয়ে আছেন তাঁর অমর উপন্যাস ‘লালসালু’ র জন্য। লালসালু’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। একসময় উচ্চপদস্থ সরকারী সাংবাদিক হিসেবে একাধিক দেশে পোস্টিং ছিলেন। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/syed-waliullah/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-10

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আবহাওয়া অফিস থেকে ঝড় আসছে বললেই তৎক্ষণাৎ সেটা ব্রেকিং নিউজ। কিন্তু কিভাবে এত নির্ভুল হিসেব করেন আবহাওয়া বিজ্ঞানীরা যে কত বেগে, কোন দিক থেকে, কবে কোথায় সেই ঝড় আছড়ে পড়বে তা মিলিয়ে দেন? সেটাই জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/how-does-cyclone-forecast/
  • উন্নাসিক কুলীনদের কাছে জগন্নাথধামে ভেদাভেদহীন খিচুড়ি ভক্ষণ আদিকাল থেকেই প্রশংসনীয় নয় তাই ব্যাঙ্গাত্মক সুরে সবার জন্য রান্না করা খিচুড়িকে জগা খিচুড়ি নামে অভিহিত করেছে তৎকালীন উন্নাসিক কুলীনেরা। জগা খিচুড়ি প্রবাদের সৃষ্টি কি সেখান থেকেই? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-joga-khichuri

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় তবে মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই নিয়ে

.

.

.

.

.

.

প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত আরও জানতে দেখুন

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading