কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১০ অক্টোবর।
বিশেষ দিবসঃ
স্তন ক্যান্সার সচেতনতা দিবস।
আন্তর্জাতিক মৃত্যুদন্ড বিরোধী দিবস।
বিশ্ব দৃষ্টি দিবস।
আজকের দিনে ভারতঃ
১৭৫৬ সালের এই দিনে রবার্ট কাইভ মাদ্রাজ থেকে পাঁচটি যুদ্ধজাহাজে করে নয়শত সৈনিক নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা শুরু করেন।
১৮৪৪ সালের এই দিনে অবিভক্ত ভারতের বিখ্যাত বিচারপতি বদরুদ্দিন তায়েবজী জন্মগ্রহণ করেন।
১৮৭৯ সালের আজকের দিনে লেডি মেহেরবাঈ টাটার জন্ম হয়।
১৯০৬ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক আর.কে. নারায়ণের জন্ম হয়।
১৯১৬ সালের এই দিনে বিশিষ্ট কবি ও সাংবাদিক সমর সেন জন্মগ্রহণ করেন।
১৯৪২ সালের এই দিনে থেকে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম মস্তিস্ক ব্যাধিতে আক্রান্ত হন।
১৯৬৪ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় চিত্র পরিচালক গুরু দত্তের মৃত্যু হয়।
১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট ঔপন্যাসিক, কথাশিল্পী ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ পরলোক গমন করেন।
১৯৯২ সালের এই দিনে হুগলী নদীর ওপর ‘বিদ্যাসাগর সেতু’র উদ্বোধন করা হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১২ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও কমিউনিস্টপন্থী রাজনীতিবিদ অনিল মুখার্জি জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালের এই দিনে বিশিষ্ট মঞ্চাভিনেতা সিরাজুল ইসলাম জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহের মৃত্যু হয়।
১৯৭২ সালের এই দিনে ‘বঙ্গবন্ধু’ হিসেবে বিখ্যাত শেখ মুজিবর রহমানকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ প্রদান করা হয়।
১৯৯৪ সালের এই দিনে প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্বঃ
১৮৩০ সালের এই দিনে স্পেনের বিশিষ্ট রানী দ্বিতীয় ইসাবেলা জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে ব্রাজিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ সালের এই দিনে আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৪ সালের এই দিনে জাপানের টোকিওতে এশিয়ার প্রথম অলিম্পিক প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়।
১৯৯২ সালের এই দিনে প্রথম ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।
২০০০ সালের এই দিনে শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ভূতপূর্ব প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে পরলোক গমন করেন।
২০১৫ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এফ. হেক পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান