সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ জয়নুল আবেদীনের জন্মদিন। জয়নুল আবেদীন বাংলাদেশের আধুনিক ও সমসাময়িক শিল্প আন্দোলনের অগ্রগামী একজন চিত্রকর। বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদানের জন্য তাঁকে ‘শিল্পাচার্য’ বলা হয়।বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তাঁর স্কেচ বিক্রয় হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zainul-abedin/
- আজ রাজেশ খান্নার জন্মদিন। বলিউডের রোম্যান্টিক সুপারস্টার ছিলেন তিনি। যেখানেই যেতেন তার পিছনে লাইন লেগে থাকত অনুরাগী মহিলাদের। মহিলারা তাঁর গাড়ির বনেটে চুমু খেয়ে লিপস্টিকের দাগে ভরিয়ে রাখত। তাঁর একটা সই পাওয়ার জন্য মুম্বাইয়ে তাঁর বাংলো ‘আশীর্বাদ’-এর সামনে রোজই থাকত লম্বা লাইন। আরাধনা, কাটি পতঙ্গ, হাথি মেরে সাথী, দো রাস্তে, অমর প্রেম, বাওয়ার্চি, আনন্দ কালজয়ী সব ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অভিনেতা রাজেশ খান্না। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajesh-khanna/
- আজ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় ব্যারিস্টার যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/womesh-chandra-bonnerjee/
- আজ কিংবদন্তী ফুটবলার পেলে-এর মৃত্যুদিন। শুধু তাঁকে একবার চোখের দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত হয়ে গিয়েছিল। জোহান ক্রুয়েফ তাঁর সম্পর্কে বলেছিলেন তাঁর দেখা একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির সব সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন’। রয়টার্সের মতে তিনি ‘শতাব্দীর সেরা অ্যাথলিট’। তিনি কালো সোনা। তিনি পেলে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pele/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ আজকের দিন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-29
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শীতকাল মানেই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে হইহই করে পিকনিক করতে যাওয়া। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভাল পিকনিক স্পট আছে, কীভাবে যাবেন, কী করবেন এই সব কিছু জেনে নিন এখানে https://sobbanglay.com/picnic-spot/
- শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
- বুড়িগঙ্গা নদী-তীরবর্তী বাংলাদেশের জেলা রাজধানী ঢাকা। প্রাক্-মোগল যুগে ঢাকায় উৎপাদিত মসলিন সুতিবস্ত্র রপ্তানি হত ইউরোপের বিভিন্ন দেশগুলিতে। রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এই জনপদে একসঙ্গে বেজে উঠেছিল সহস্র ঢাক আর তাই সেদিনের ঢাকের শব্দে মুখরিত এই অঞ্চলটির নাম ক্রমে হয়ে উঠল ঢাকা। ঢাকা জেলা সম্পর্কে আরও বিশদে তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dhaka/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- ইলহা ডা কুইমাডা গ্র্যান্ডি হল পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে শুধু সাপের বসবাস। স্থানীয় লোকেরা এই দ্বীপটিকে সাপের দ্বীপ বলে থাকে। দ্বীপটিতে যে শুধু পৃথিবীর বিষধর সাপগুলোর প্রায় হাজার চারেকের মতো বাস তাই নয়, এখানেই পৃথিবীর সবচাইতে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেডেরও বাস। গোল্ডেন ল্যান্সহেডের বিষ এতটাই শক্তিশালী যে এই বিষ মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তা শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। কীভাবে এই সাপগুলো এতটা বিষধর হয়ে উঠেছে তা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। এই দ্বীপের রহস্যের পেছনে রয়েছে অনেক অজানা কাহিনী। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/ZAFo1rlsQzo
- বিভিন্ন স্কুল থেকে একদিনের ভ্রমণের জন্য নিয়ে আসা হয় টাকি। শুধু স্কুল কেন, আপনিও এক দিনের জন্য ঘুরে আসতে পারেন টাকি। কলকাতার কাছে জনপ্রিয় পিকনিক স্পটও টাকি। এখানে খুব কাছ থেকে বাংলাদেশকে দেখা যায় কারণ ইছামতীর অন্যপাড়েই ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। টাকির সবচেয়ে আকর্ষণীয় বা দর্শনীয় স্থান হল গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। এটি ইছামতীর ধারে মানুষের দ্বারা তৈরি করা ছোট্ট ম্যানগ্রোভ জঙ্গল। এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি ইছামতীতে নৌকা নিয়ে নদী ভ্রমণ করা যায় যাওয়া যায়। টাকি নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/MFYXRRt_FRA
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান