সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। ম্যালেরিয়া শব্দটির অর্থ হল দূষিত বায়ু। আগেকার দিনের মানুষ মনে করত যে দূষিত বায়ু সেবনে এই রোগ হয়। অনেকে মনে করেন ফ্রান্সিসকো টোর্টি (Francesco Torti) ম্যালেরিয়া শব্দটি ব্যবহার করেছেন কিন্তু তাঁর আগেও এই শব্দটি ব্যবহৃত হয়েছ। বরং টোর্টির উল্লেখযোগ্য কাজ হল, ম্যালেরিয়ার চিকিৎসায় সিঙ্কোনা গাছের ছালের প্রয়োগ। এরকমই বিভিন্ন তথ্য সমেত জেনে নিন বিশ্ব ম্যালেরিয়া দিবসের গুরুত্ব https://sobbanglay.com/sob/world-malaria-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ গুগলিয়েলমো মার্কোনির জন্মদিন। বেতার তরঙ্গের মাধ্যমে বার্তা আদান-প্রদানের বিষয়টি প্রথম কে আবিষ্কার করেন তা নিয়ে বাঙালিদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। অনেকেই বলেন আচার্য জগদীশচন্দ্র বসুই প্রথম সেই বেতার তরঙ্গের সফল পরীক্ষা করেন, কিন্তু মার্কনি সেই আবিষ্কারের পেটেন্ট পান। বলা বাহুল্য উভয়ে একই সময়ে একই বিষয়ে গবেষণা করছিলেন। কেমন ছিল সেই বেতারের গবেষণা? মার্কনি কীভাবে এই গবেষণার পেটেন্ট পান তা বিশদে জানতে চট করে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/guglielmo-marconi/
আজ অলিভার ক্রমওয়েলের জন্মদিন। রাজা প্রথম চার্লসের পতন ঘটিয়ে রাজতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ এবং সামরিক নেতা অলিভার ক্রমওয়েল। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও ইংল্যান্ডের দুই গৃহযুদ্ধে নিজের সমরকুশলতার পরিচয় দিয়েছিলেন তিনি। অসংখ্য সমরাভিযানে সাফল্য পেয়েছেন অলিভার। ১৬৫৩ সাল থেকে আমৃত্যু ‘লর্ড প্রোটেক্টর’ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারসাধন করেছেন তিনি। আবার তাঁর বিভিন্ন অভিযান বিশেষত আয়ারল্যান্ড অভিযান ঘিরে বিতর্কও কম হয়নি। এই রণনিপুণ রাজনীতিবিদ অলিভার ক্রমওয়েল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/oliver-cromwell/
আজ বড়ে গুলাম আলী খানের মৃত্যুদিন। লতা মঙ্গেশকরই হোক কিংবা মহম্মদ রফি, ছবিতে গান গাওয়ার জন্য এদের সকলের থেকে বেশি পারিশ্রমিক নিতেন ওস্তাদ বড়ে গুলাম আলী খান। তারা যেখানে প্রত্যেক গান পিছু ৫০০ টাকা পারিশ্রমিক পেতেন, বড়ে গুলাম আলীর পারিশ্রমিক সেখানে ছিল ২৫০০০ টাকা। অথচ একটা সময় পর্যন্ত ছবিতে প্লে-ব্যাক গায়ক হিসেবে কাজই করতে চাননি তিনি। কেমন ছিল তাঁর সংক্ষিপ্ত সঙ্গীত জীবন? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/bade-ghulam-ali-khan/
আজ অবলা বসুর মৃত্যুদিন। উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিস্তারের প্রচেষ্টার পাশাপাশি বিধবাদের সামগ্রিক সহায়তাদানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যে বিখ্যাত বাঙালি সমাজসেবী, তিনি অবলা বসু। আচার্য জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর আগে অবলা বসু সিস্টার নিবেদিতা ফান্ড নামে প্রাপ্তবয়স্কদের জন্য একটি শিক্ষা-তহবিল প্রতিষ্ঠা করে নিজে সেখানে দশ লক্ষ টাকা দান করেছিলেন। বাংলার এই মহীয়সী কিন্তু তাঁর বিখ্যাত স্বামীর আলোকচ্ছটার নীচে অন্ধকার হয়েই থেকে গেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abala-bose/
সমগ্র ভারতে যেমন সতীপীঠ ছড়িয়ে রয়েছে, তেমনি পার্শ্ববর্তী বাংলাদেশেও রয়েছে একটি সতীপীঠ। বলা হয় সতীর তল্প বা বাম পায়ের নুপূর বা বাম পাঁজর পতিত হয়েছিল এই শক্তিপীঠে। রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুরে অবস্থিত এই প্রাচীন শক্তিপীঠ বগুড়া সতীপীঠ নামেই পরিচিত। তবে একে অনেকে ভবানীপুর শক্তিপীঠ নামেও অভিহিত করেন। দেবী মাহাত্ম্যপূর্ণ এই সতীপীঠ সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satipith-bagura/
কলকাতার বাজার নিয়ে কথা বলতে হলে বউবাজারের নাম আসবেই। এই বউ বাজার এর নাম বহু বাজার থেকে এসেছে বলেই মনে করা হয় – কিন্তু এই বহু কি বৌ অর্থাৎ পত্নী নাকি বহু অর্থাৎ অনেক থেকে এসেছে সে নিয়ে সন্দেহ থেকেই যায়। সেই সব নিয়েই তথ্য সমৃদ্ধ লেখা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bow-bazaar/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
দীপক মুখার্জীর নিজের কণ্ঠে পাঠ করা কবিতাটি সঠিকভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। কবিতাটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান