সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সুভদ্রা কুমারী চৌহানের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের প্রথম মহিলা অংশগ্রহণকারী ব্যক্তিত্ব হিসেবে। তাঁর ‘ঝাঁসী কি রানী’ কবিতাটি বর্তমানে এন.সি.ই.আর.টি (NCERT)-র সুপারিশে ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/subhadra-kumari-chauhan/
- আজ রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুদিন। শুধুই একজন আধ্যাত্মিক সংস্কারক হিসেবে নয়, আজ এক প্রাতিষ্ঠানিক সংগঠনের নামের সঙ্গে জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যার প্রদর্শিত পথে আজও বহু মানুষ খুঁজে পান মুক্তির পথ। গুরুর আজ্ঞা পালন করে তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের হিন্দু ধর্মের গৌরব ও মহত্ত্বকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। ‘যত মত তত পথ’ কিংবা ‘শিবজ্ঞানে জীবসেবা’র মত পরম বাণী নিয়ে রামকৃষ্ণ পরমহংস জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সর্বধর্মসমন্বয়ের মহান ব্রত। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramakrishna-paramahamsa/
- আজ অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন। বিজেপি দলের প্রথম প্রধানমন্ত্রী তিনি। তাঁর আমলেই সোনালি চতুর্ভুজ প্রকল্প, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প’ শুরু হয়। পোখরানে পাঁচটি পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ এবং কার্গিল যুদ্ধ তাঁর আমলেই সংঘটিত হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/atal-bihari-vajpayee/
- আজ আন্না মানির মৃত্যুদিন। তাঁর আট বছরের জন্মদিনে বাবার দেওয়া হীরের আংটির বদলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বেছে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি অন্য ধাতুতে গড়া। ভারতবর্ষের আবহাওয়া বিদ্যার খোলনলচেটাই একার হাতে পাল্টে দিয়েছিলেন তিনি। সেই তিনিই কিন্তু স্রেফ মহিলা হওয়ার কারণে ডক্টরেট উপাধি পাননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anna-mani/
- আজ এলভিস প্রেসলির মৃত্যুদিন। আমেরিকার সংস্কৃতি জগতে রক অ্যান্ড রোলের কিং বা রাজা হিসেবে পরিচিত ছিলেন এলভিস প্রেসলি। প্রাতিষ্ঠানিক সঙ্গীতশিক্ষা ছাড়াই তিনি সঙ্গীত জগতের একজন তারকা হয়ে উঠেছিলেন। তাঁর একেকটি মিউজিক অ্যালবাম বিক্রয় এবং সাফল্যের তালিকায় শীর্ষস্থানে থাকত। তিনবার গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বত্রিশটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আবার সামরিক দায়িত্বও পালন করেছিলেন একসময়। এলভিস প্রেসলি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/elvis-presley/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-16
ধর্মীয় অনুষ্ঠান :
- এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি স্থান। শ্রীরামকৃষ্ণের বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এখানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
- ১৯৩২ সালের আজকের দিনে মীরাট ষড়যন্ত্র মামলায় মুজফফর আহমদ, এসএ ডাঙ্গে, পিসি যোশীসহ ১৮ জন সমাজ বিপ্লবী অপরাধী সাব্যস্ত হন। ভারতে ক্রমবর্ধমান কমিউনিস্ট ভাবধারা খর্ব করার জন্যে ব্রিটিশরা একের পর এক এই মামলা রুজু করে কমিউনিস্ট নেতাদের কখনো মৃত্যুদণ্ড, কখনো যাবজ্জীবন দ্বীপান্তর বা কখনো দীর্ঘ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। ১৯২৯ সালের মার্চ মাসে শুরু হওয়া এই মামলাটিও তার ব্যতিক্রম নয়। জানতে চান এই মামলায় অভিযুক্ত কারা ছিলেন, কীভাবে চলেছিল এই মামলার প্রক্রিয়া ? তাহলে দেরি না করে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/meerut-conspiracy-case/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। বলা হয় এই পুজো করলে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনো কিছুরই অভাব থাকে না। বিস্তারিত দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
স্বাধীনতার মাসে বীরাঙ্গনা, অগ্নিকন্যা কল্পনা দত্তের জীবনী নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান