সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২১ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বিপ্লবী রাসবিহারী বসুর মৃত্যুদিন। তিনি খেলার ছলে ছেলেবেলা থেকেই ইংরেজদের মূর্তি ভাঙতেন। বড়লাট হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলায় তিনি অন্যতম অভিযুক্ত। অভিযুক্ত আলীপুর বোমা বিস্ফোরণ মামলাতেও। তাঁর হাতেই তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরবর্তী সময়ে যা পরিচিতি পায় আজাদ হিন্দ বাহিনী নামে । তিনি বাংলার এক উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামী । তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rashbehari-bose/
- আজ খড়গপুর আইআইটির প্রথম ডিরেক্টর জ্ঞানচন্দ্র ঘোষের মৃত্যুদিন। মানুষের কাছে জ্ঞান ঘোষ নামে পরিচিত ছিলেন তিনি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এতই প্রিয় ছাত্র ও ঘনিষ্ঠ ছিলেন যে প্রতিদিন সন্ধ্যায় অধ্যাপক রায়ের সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন জ্ঞানচন্দ্র। প্রযুক্তি এবং শিল্পের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। দেশ-বিদেশের বিখ্যাত বৈজ্ঞানিকেরা তাঁর গবেষণার প্রশংসা করেছিলেন। প্রতিভাবান এই বাঙালি বৈজ্ঞানিক জ্ঞানচন্দ্র ঘোষের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jnan-chandra-ghosh
- আজ ভ্লাদিমির লেনিনের মৃত্যুদিন। বিশ্বের প্রথম কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিলেন রুশ বিপ্লবের মহান নেতা লেনিন। কমিউনিস্টরা তাঁকে মহামতি লেনিন বলেই সম্বোধন করেন। মার্কসবাদে দীক্ষিত লেনিন বলেছিলেন রাশিয়ার সর্বহারার সমাজ একদিন ঠিকই বুর্জোয়া জারের পতন ঘটাবে। আর ঠিক তাই হল, বলশেভিকদের সংগঠিত করে জার দ্বিতীয় নিকোলাসের পতন ঘটালেন লেনিন। কিন্তু ক্ষমতায় আসার পরেও বিরোধীদের সঙ্গে দীর্ঘ সময় নিরন্তর গৃহযুদ্ধ চালাতে হয়েছে তাঁকে। এই যুদ্ধে মারা গিয়েছিলেন বহু মানুষ। এদিকে বিশ্বযুদ্ধে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। রাশিয়ার জন্য নতুন এক অর্থনীতি প্রণয়ন করেছিলেন তিনি। তাঁর জীবনের এমন আরও অনেক কৃতিত্বের কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vladimir-lenin/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-21
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আপনি বিপ্লবী রাসবিহারী বসুকে চেনেন এবং জানেন আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলা বা ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার গল্প দিয়ে। কিন্তু রাসবিহারী বসুর রান্না করার দক্ষতা সম্বন্ধে না জেনে থাকলে অবশ্যই পড়তে হবে এই লেখাটি। তিনি এতটাই দক্ষ রাঁধুনী ছিলেন যে রাসবিহারী বসুর তৈরি মাংসের ঝোল জাপানে এখনও ভীষণ জনপ্রিয়। কেমন ছিল সেই ঝোল এবং তার পিছনে ইতিহাসই বা কি ছিল জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rashbehari_bose_chicken_recipe/
- বাঙালির সর্বসময়ের পছন্দের হিল স্টেশন হল দার্জিলিং। সুযোগ পেলেই বাঙালি ঘুরতে চলে যায় সেখানে। দার্জিলিং-এ দেখারও প্রচুর জায়গা আছে। এতগুলো জায়গা কোনটা কবে দেখবেন সেটা একটু গুলিয়ে যায়। কীভাবে টয় ট্রেন বুক করবেন, কোন জায়গাগুলো পায়ে হেঁটে দেখতে পারবেন আর কোনগুলো গাড়িতে চড়ে ঘুরবেন, দার্জিলিং ভ্রমণের সেইসমস্ত খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/places-to-visit-in-darjeeling
- ইদানিং রোবট বা রোবটিক্স এর কথা সাধারণ মানুষের মুখেও ঘোরে, আমরা অনেকেই জানি রোবট আধুনিক বিজ্ঞানের আবিষ্কার অথচ এখন থেকে প্রায় পাঁচশ বছরেরও আগে লিওনার্দো দ্য ভিঞ্চি একটি রোবটের নকশা তৈরি করেছিলেন৷ সেই রোবটের পরনে নাইটের পোশাক কল্পনা করেছিলেন বলে তাকে নাইট রোবটও বলা হয়৷ ঐতিহাসিকেরা মনে করেন এক উৎসবে নিজের নকশা অবলম্বনে তৈরি করা সেই রোবটের প্রদর্শনীও করেছিলেন ভিঞ্চি। আধুনিককালে সেই নকশাকে অনুসরণ করে সেই রোবট পুনরায় নির্মাণ করা হয়েছিল। ভাবতে অবাক লাগে রোবটটি অনেক রকম কার্যকলাপে সক্ষম ছিল৷ ভিঞ্চির রোবট নিয়ে বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/da-vinci-robot/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/FCPYX4a7kuY
- সমুদ্র বলতে যেমন বাঙালি বোঝে দীঘা বা পুরী তেমনই হিল স্টেশন বা শৈলশহর বলতে দার্জিলিং। দার্জিলিং-এ অনেক ভাল ভাল হোটেল রয়েছে। সেরম একটি হোটেল সামিট সুইস হেরিটেজ রিসোর্ট এর রিভিউ ভিডিও দেওয়া হল এখানে https://youtu.be/nC7giyg97Qw
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান