সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৭ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মহিলা বিজ্ঞানী এবং লেখিকা সুধা ভট্টাচার্যের জন্মদিন। মানবদেহে আমাশয় রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া এন্টামিবা হিস্টোলাইটিকার উপর বিস্তারিত গবেষণার জন্য বিখ্যাত হয়েছেন তিনি। আশির দশকে ভারতবর্ষে যখন আণবিক জীববিদ্যা নিয়ে গবেষণার কোনো পরিকাঠামোই ছিল না সেই সময় এন্টামিবার উপর জিনস্তরের গবেষণা করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। সুধা ভট্টাচার্যের ব্যাপ্ত গবেষক-জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sudha-bhattacharya/
- টুল টুল্ টুলটি / নীল কাগজের ফুলটি / ঘেরাটোপে ঝুলছে / খুকু কেঁদে ফুলছে – এই মধুর ছড়া আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি মা-ঠাকুমাদের মুখে মুখে। বইতে কবির নামের জায়গায় লেখা থাকত মৌমাছি। কিন্তু কে এই মৌমাছি? বাংলার অন্যতম শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তাঁর শিশু-কিশোরদের সংগঠন মণিমেলার হয়ে বক্তৃতা দিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পাড়ি দিয়েছিলেন তিনি। আজ বিমল ঘোষের মৃত্যুদিনে তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-ghosh/
- আজ স্ট্যানলি কুব্রিকের মৃত্যুদিন। সিনেমায় স্পেশাল এফেক্টসের ব্যবহারের জন্য অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আমেরিকান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক। স্পিলবার্গের মতো পরিচালক তাঁর ছবির প্রশংসা করেছিলেন। সিনেমার শ্যুটিংয়ের জন্য প্রথম স্টেডিক্যাম ব্যবহার করা পরিচালক ছিলেন তিনি। কার্ক ডগলাসের মতো অভিনেতাকে নিয়ে কাজ করেছেন একসময়। মতবিরোধের ফলে দূরত্বও তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। কল্পবিজ্ঞান ঘরানার ছবির জন্য নাসা তাঁকে তাদের একটি মহাকাশযান পর্যবেক্ষণেরও অনুমতি দিয়েছিল। যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত তাঁর সিনেমাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই মহান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/stanley-kubrick/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-07
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। তারকেশ্বরে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar
- আইসল্যান্ড দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আইসল্যান্ডকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/iceland/
- সমুদ্র আমাদের অনেকেরই খুব প্ৰিয় ভ্রমণের জায়গা। সমুদ্রের ঢেউয়ে স্নান করা, উপকূলের বালি নিয়ে খেলা করা আমরা সবাই ভালোবাসি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, সমুদ্রের উপকূলে এতো বালি কোথা থেকে আসে? যেখানে আশেপাশের জায়গায় স্বাভাবিক মাটি, সেখানে সমুদ্রের ধারে এতো বালি থাকে কেন? আসুন খোঁজা যাক এইসব প্রশ্নের উত্তর https://sobbanglay.com/sob/why-sea-beaches-are-full-of-sand/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- হিন্দুরা বিভিন্ন মাসে বিভিন্ন লক্ষ্মীপূজা করে থাকেন। কার্তিক মাসের লক্ষ্মীপূজা বা দীপান্বিতা লক্ষ্মীপূজা তাদের মধ্যে অন্যতম। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি দেখুন এখানে https://youtu.be/4CPqtm36HwY
- দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/FPcwpHQWdkA
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান