সববাংলায়

৫ এপ্রিল | ২২ চৈত্র | আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ ভারতের জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস। প্রাচীন ভারতে বহু আগে থেকেই সমুদ্র-বাণিজ্যের রীতি ছিল। বহু দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চলত। রেশম, কাঠ, চন্দন ইত্যাদি নানা উপকরণের বাণিজ্য চলত আর এই সমুদ্র-বাণিজ্য ও বিশ্ব অর্থনীতি নিয়ে সচেতনতা বাড়ানোর জনেই প্রতি বছর ৫ এপ্রিল ভারতে পালন করা হয় জাতীয় সমুদ্র-বাণিজ্য দিবস। এই বিশেষ দিনের আড়ালের দীর্ঘ ইতিহাস ও তাৎপর্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-maritime-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ লীলা মজুমদারের মৃত্যুদিন। তাঁর চার পাশে গল্পরা ঘুরে বেড়াত। শিশু মনকে কি এক অদ্ভুত দক্ষতায় উনি পড়তে পারতেন। তাঁর গল্প পড়েই তো বাঙালি শিশু ঘুমোতে যেত রাতে। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leela-majumdar/
  • আজ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। সত্যজিৎ রায়ের ‘দেবী’ ছবিটির কথা মনে আছে? এই ‘দেবী’ ছবিটি আসলে নির্মিত হয়েছিল প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে। বাংলা গল্পের মঁপাসা বলা হয় তাঁকে। রবীন্দ্রনাথের পরে তিনিই ছিলেন সবথেকে জনপ্রিয় গল্পকার। প্রভাতকুমারের জীবন ও সাহিত্যচর্চার নানা দিক সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/prabhat-kumar-mukhopadhyay/
  • আজ পণ্ডিতা রমাবাঈ-এর মৃত্যুদিন। একজন ভারতীয় মারাঠি মহীয়সী নারী যিনি ভারতীয় সমাজে নারী স্বাধীনতা ও অধিকার এবং শিক্ষাক্ষেত্রে নারীর অধিকারের বিষয়ে একজন অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের প্রথম নারী যিনি ‘পণ্ডিতা’ উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং সংস্কৃতে তাঁর অসামান্য বুৎপত্তির কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘সরস্বতী’ উপাধিও পেয়েছিলেন যা এক অনন্য নজির। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pandita-ramabai/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-05

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সতীপীঠ প্রভাস গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের গির সোমনাথ জেলায় অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর উদরভাগ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী চন্দ্রভাগা এবং ভৈরব হলেন বক্রতুণ্ড। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prabhas-shakthi-peeth/
  • পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে আলিপুরদুয়ার একটি অন্যতম জেলা। এই জেলা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। জানিনা যেটা সেটা এই আলিপুরদুয়ার নাম এল কীভাবে।এই আলিপুরদুয়ার’ নামের উৎপত্তি বিষয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-was-alipurduar-named/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আপনি কি জানেন যে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রয়েস গাড়ি দিয়ে ময়লা তুলতেন ভারতের রাজা? আজ সেই ঘটনার কথা বলব এখানে। আপনি শুনলে আশ্চর্য হবেন https://youtu.be/2_1InNtfFg4
  • রক্তের গ্রুপ দেখে মানুষ চিনবেন কীভাবে? জেনে নিন এখানে https://youtu.be/0nyrOJZVnrw

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading