সববাংলায়

৬ ভাদ্র | ২৩ আগস্ট | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৬ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ২৩ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৬ ভাদ্র | ২৩ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাধাগোবিন্দ করের জন্মদিন। তাঁর হাত ধরেই এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয়টি গড়ে ওঠে। দেশীয় ভাষায়, মূলত বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চা করার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/radhagobinda-kar/
  • আজ আন্না মানির জন্মদিন। তাঁর আট বছরের জন্মদিনে বাবার দেওয়া হীরের আংটির বদলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বেছে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি অন্য ধাতুতে গড়া। ভারতবর্ষের আবহাওয়া বিদ্যার খোলনলচেটাই একার হাতে পাল্টে দিয়েছিলেন তিনি। সেই তিনিই কিন্তু স্রেফ মহিলা হওয়ার কারণে ডক্টরেট উপাধি পাননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anna-mani/
  • আজ আরতি সাহার মৃত্যুদিন। ভারতীয় ক্রীড়াজগতের গৌরবময় ইতিহাসে যে ক্রীড়াবিদেরা বিশেষ সাফল্যের পরিচয় রেখেছিলেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arati-saha/
  • আজ চার্লস-অগাস্টিন ডি কুলম্বের মৃত্যুদিন। পদার্থবিজ্ঞানে কুলম্বের সূত্র অনেকেই পড়েছেন। স্থির তড়িৎ আকর্ষণ বলের এককের নামও কুলম্ব। ফ্রান্সের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি। তড়িত-চুম্বকত্বের উপর তাঁর লেখা বইগুলি কিংবা প্রতিবেদনগুলি আজও বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে বা গবেষকদের কাছে বাইবেলের মত। চার্লস কুলম্বের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charles-augustin-de-coulomb/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-23

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মধ্যযুগ থেকে চলে আসা বাঙালি পোশাকরীতিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় ঔপনিবেশিক আমলে উনিশ শতকের শেষভাগে – বিশেষ করে সিপাহী বিদ্রোহের পর পর। বর্তমানে বাঙালি যে পোশাক পরে সেই হিসেবে বাঙালি পোশাকে ঔপনিবেশিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাঙালি পোশাকে মুসলিম প্রভাব যেমন ধীরে ধীরে পড়েছিল ঠিক তেমনই বাঙালি পোশাকে ঔপনিবেশিক প্রভাব আস্তে আস্তে পড়েছিল। বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/colonial-impact-on-bengali-dress/
  • ছবি তুলতে ভালোবাসেন? হরেক কিসিমের লেন্স ঘাঁটতে ঘাঁটতে ‘নিকন’ ক্যামেরা কিংবা নিকন লেন্সের প্রতি আকৃষ্ট হয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো সময়? নিকন ক্যামেরায় ছবিও তুলে ফেলেছেন? তাহলে তো কথাই নেই, সেই মায়াবী জাদুর খপ্পরে আপনিও পড়ে গেছেন নিশ্চিত যে জাদু চমকে দিয়েছিল ডেভিড ডগলাস ডানকানকে, এক নিবিড় সন্ধ্যায়। বুঝতে পারলেন না, ভাবছেন কে এই ডগলাস ডানকান? একা এই ভদ্রলোকের জন্যেই সারা বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল নিকন কোম্পানির ক্যামেরা। কীভাবে এতকিছু হল তা জানতে গেলে তো পড়তেই হবে – https://sobbanglay.com/sob/the-man-behind-nikons-fame/
  • শরৎচন্দ্র এবং নিরুপমা দেবী দুজনের  সম্পর্ক ছিল তাদের লেখার মধ্যে দিয়ে। নিরুপমা দেবীকে  শ্রদ্ধা করতেন শরৎচন্দ্র। তাঁর সাহিত্য সাধনায় প্রেরণা জুগিয়েছেন নানা ভাবে। কিন্তু তৎকালীন বাংলার সাহিত্য মহলে এই দু’জনের সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” তাঁদের নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/saratchandra-and-nirupama-devi/

৬ ভাদ্র | ২৩ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাঘা যতীন প্রথম জার্মানির সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইস্পাতকঠিন স্নায়ু, লৌহসম পেশি এবং বজ্রসম সাহস নিয়ে তিনি লড়াই করেছিলেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। ঐতিহাসিক বুড়িবালামের যুদ্ধে তাঁর প্রবল সাহসিকতার নিদর্শন আজও বাঙালির কাছে স্মরণীয়। তাঁকে নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/Bz43qqbZI2o
  • শ্রীপর্ণা ব্যানার্জির কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘গর্ভপাত ফ্যাসিবাদ’ শুনুন এখানে https://youtu.be/Q0gCbzIzUSk

৬ ভাদ্র | ২৩ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৬ ভাদ্র | ২৩ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading