সববাংলায়

২২ ফাল্গুন | ৭ মার্চ | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২২ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ৭ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ ফাল্গুন | ৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মহিলা বিজ্ঞানী এবং লেখিকা সুধা ভট্টাচার্যের জন্মদিন। মানবদেহে আমাশয় রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া এন্টামিবা হিস্টোলাইটিকার উপর বিস্তারিত গবেষণার জন্য বিখ্যাত হয়েছেন তিনি। আশির দশকে ভারতবর্ষে যখন আণবিক জীববিদ্যা নিয়ে গবেষণার কোনো পরিকাঠামোই ছিল না সেই সময় এন্টামিবার উপর জিনস্তরের গবেষণা করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। সুধা ভট্টাচার্যের ব্যাপ্ত গবেষক-জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sudha-bhattacharya/
  • টুল টুল্ টুলটি / নীল কাগজের ফুলটি / ঘেরাটোপে ঝুলছে / খুকু কেঁদে ফুলছে – এই মধুর ছড়া আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি মা-ঠাকুমাদের মুখে মুখে। বইতে কবির নামের জায়গায় লেখা থাকত মৌমাছি। কিন্তু কে এই মৌমাছি? বাংলার অন্যতম শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তাঁর শিশু-কিশোরদের সংগঠন মণিমেলার হয়ে বক্তৃতা দিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পাড়ি দিয়েছিলেন তিনি। আজ বিমল ঘোষের মৃত্যুদিনে তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-ghosh/
  • আজ স্ট্যানলি কুব্রিকের মৃত্যুদিন। সিনেমায় স্পেশাল এফেক্টসের ব্যবহারের জন্য অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আমেরিকান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক। স্পিলবার্গের মতো পরিচালক তাঁর ছবির প্রশংসা করেছিলেন। সিনেমার শ্যুটিংয়ের জন্য প্রথম স্টেডিক্যাম ব্যবহার করা পরিচালক ছিলেন তিনি। কার্ক ডগলাসের মতো অভিনেতাকে নিয়ে কাজ করেছেন একসময়। মতবিরোধের ফলে দূরত্বও তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। কল্পবিজ্ঞান ঘরানার ছবির জন্য নাসা তাঁকে তাদের একটি মহাকাশযান পর্যবেক্ষণেরও অনুমতি দিয়েছিল। যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত তাঁর সিনেমাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই মহান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/stanley-kubrick/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-07

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। তারকেশ্বরে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar
  • আইসল্যান্ড দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আইসল্যান্ডকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/iceland/
  • সমুদ্র আমাদের অনেকেরই খুব প্ৰিয় ভ্রমণের জায়গা। সমুদ্রের ঢেউয়ে স্নান করা, উপকূলের বালি নিয়ে খেলা করা আমরা সবাই ভালোবাসি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, সমুদ্রের উপকূলে এতো বালি কোথা থেকে আসে? যেখানে আশেপাশের জায়গায় স্বাভাবিক মাটি, সেখানে সমুদ্রের ধারে এতো বালি থাকে কেন? আসুন খোঁজা যাক এইসব প্রশ্নের উত্তর https://sobbanglay.com/sob/why-sea-beaches-are-full-of-sand/

২২ ফাল্গুন | ৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • নকশাল আন্দোলন স্বাধীনোত্তর ভারতের অন্যতম প্রধান ও আলোচিত আন্দোলন। ভৌগলিকভাবে মানকরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ – এর পরেই শুরু হচ্ছে জঙ্গলমহল, আশেপাশের গ্রামগুলির সঙ্গে বহির্বিশ্বে যোগাযোগের মাধ্যম এই গ্রামের মাধ্যমেই – অন্তত ছয়ের দশকে সেরকমই ছিল। সেই মানকরে এই আন্দোলন কীভাবে প্রভাব পড়েছিল তার বাস্তব অভিজ্ঞতা শুনিয়েছেন যুগল ভাটিয়া। তিনি সেই সময়ে সরাসরি এই আন্দোলনে জড়িত ছিলেন, জেল খেটেছেন, জেল ভেঙ্গেছেন -বড় বর্ণময় জীবন। আর সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন রাজা মুখার্জির সঙ্গে। দেখুন, নকশালবাড়ি ও ফিরে দেখা মানকরের প্রথম পর্ব এখানে https://youtu.be/-1qER2xyDco
  • নকশালবাড়ি ও ফিরে দেখা মানকরের দ্বিতীয় পর্ব দেখুন এখানে https://youtu.be/A8FPk20Xs5g

২২ ফাল্গুন | ৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ ফাল্গুন | ৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading