সববাংলায়

৯ জ্যৈষ্ঠ | ২৪ মে | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৯ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ২৪ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৯ জ্যৈষ্ঠ | ২৪ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। আজ বাংলা সাহিত্যের বিস্তীর্ণ বেলাভূমিতে তিনি বিদ্রোহের এক অনির্বাণ অগ্নি স্ফুলিঙ্গ। স্বাধীনতার লড়াইয়ে কেবল কালি ও কলমের মাধ্যমেই তিনি ব্রিটিশ শাসনের কাছে মূর্তিমান ত্রাস হয়ে গিয়েছিলেন । আবার সেই তিনিই সঙ্গীত রচনার মাধ্যমে রবীন্দ্র সঙ্গীতের মতই একটি স্বকীয় ধারার জন্ম দিলেন যা পরে নজরুলগীতি হিসেবে বিখ্যাত হয় । তিনি কাজী নজরুল ইসলাম । তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kazi-nazrul-islam/
  • আজ বাচেন্দ্রী পালের জন্মদিন। হলেন বাচেন্দ্রী পাল। তুষারধ্বসের কবলে পড়ে আহত হয়ে বহু পর্বতারোহী মাঝপথ থেকেই ফিরে এলেও বাচেন্দ্রী এভারেস্ট শৃঙ্গে পদার্পণ না করে ফেরেননি। ১২ বছর বয়সেই একটি পাহাড়ে ১৩,১২৩ ফুট উচ্চতায় উঠেছিলেন তিনি। তাঁর গ্রামের প্রথম স্নাতকও ছিলেন বাচেন্দ্রী। হরিদ্বার থেকে কলকাতা পর্যন্ত গঙ্গাপথে রাফটিং করে ২১৫৫ কিলোমিটার অতিক্রম করেছিলেন আরও কয়েকজন মহিলার সঙ্গে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বতাভিযানে মহিলাদলের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক স্তরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন তিনি। এই অত্যন্ত দক্ষ পর্বতারোহী বাচেন্দ্রী পাল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bachendri-pal/
  • আজ মওদুদ আহমেদের জন্মদিন। পেশায় আইনজীবী হলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন এবং বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পান তিনি। প্রথমদিকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হলেও পরবর্তীতে বিএনপিতে চলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি, এমনকি বাড়ি থেকে উচ্ছেদও হতে হয়। পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও হয়েছিলেন। তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/moudud-ahmed/
  • আজ বব ডিলানের জন্মদিন। তিনি বোধহয় পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি গায়ক হিসেবে সারা পৃথিবী জয় করেছেন। তিনি সম্ভবত পৃথিবীর একমাত্র গায়ক যিনি কবি হিসেবে নোবেল পেয়েছেন। তাঁর আসল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান হলেও পৃথিবী তাঁকে অন্য একটা নামে চেনে – বব ডিলান। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bob-dylan/
  • আজ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের জন্মদিন। জ্বর মাপতে এই ডীজিট্যাল যুগেও আমরা অনেকেই এখনও মার্কারি বা পারদের থার্মোমিটার ব্যবহার করি। আর জ্বর এর মাপ বলতে গিয়ে বলি ১০০, ১০২ ইত্যাদি। তাপমাত্রার এককটা বলি না তবুও সকলেই বুঝে যান সেই এককে – যার নাম ফারেনহাইট। ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট প্রথম পারদ দিয়ে থার্মোমিটার তৈরি করেন এবং আবিষ্কার করেন ফারেনহাইট স্কেল। বিজ্ঞানের অন্যতম যুগান্তকারী আবিষ্কারকের জীবনের কাহিনী জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fahrenheit
  • আজ বিহারীলাল চক্রবর্ত্তীর মৃত্যুদিন। বিহারীলাল সম্পর্কে প্রমথনাথ বিশী বলেছেন ‘তিনি নব্য রোমান্টিক কবিগণের অগ্রণী আর বাঙালি মাইনর (অপ্রধান) কবিগণের মধ্যে শ্রেষ্ঠ।’ মাইনর কবিগণের মধ্যে শ্রেষ্ঠ হলেও বোধহয় উনিই একমাত্র কবি যাকে কবিগুরুর গুরু বলা হয়। রবীন্দ্রনাথের চোখে বাংলা গীতিকবিতার ‘ভোরের পাখি’ তিনি। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/biharilal-chakraborty
  • আজ মজরু সুলতানপুরীর মৃত্যুদিন। ভারতীয় হিন্দি চলচ্চিত্র জগতে মজরু সুলতানপুরী এক প্রবাদপ্রতিম নাম। বলা হয় হিন্দি চলচ্চিত্র জগতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার তিনি। ১৯৫৫ সালে ‘দোস্তি’ ছবিতে ‘চাহুঙ্গা ম্যায় তুঝে’ গানটির কথা লিখে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার অর্জন করেন তিনি। তিনিই একমাত্র ভারতীয় গীতিকার যিনি দাদাসাহেব ফালকে লাভ করেছেন। একাধারে গীতিকার এবং উর্দু কবি মজরু সুলতানপুরীর জীবন ও সঙ্গীত রচনা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/majrooh-sultanpuri/
  • আজ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। মাইকেল মধুসূদন দত্তের সমসময়ে দাঁড়িয়ে মহাকাব্য রচনার প্রয়াস করেছিলেন উনিশ শতকের জনপ্রিয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তরুণ রবীন্দ্রনাথ তাঁর ‘বৃত্রসংহার’ কাব্যের প্রশংসা করেছিলেন। আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনায় বারংবার ছেদ পড়লেও কখনও চাকরি করে, কখনও বা নিজের অসামান্য মেধার সাহায্যে বৃত্তি অর্জন করে লেখাপড়া করেছিলেন তিনি। আইনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে হাইকোর্টের একজন নামজাদা আইনজীবী হয়ে উঠেছিলেন। হেমচন্দ্রের লেখা দেশাত্মবোধক কবিতা প্রকাশের জন্য সম্পাদক ভূদেব মুখোপাধ্যায়কে ইংরেজের রোষানলে পড়তে হয়েছিল। সূচনাকাল থেকে ‘বঙ্গদর্শন’ পত্রিকার লেখক ছিলেন তিনি। প্রতিভাবান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemchandra-bandyopadhyay/
  • আজ নিকোলাস কোপার্নিকাস-এর মৃত্যুদিন। মানব সভ্যতার সেই শুরু থেকে চলে আসা একটা ধারণা এক নিমেষে গুঁড়িয়ে গেছিল তাঁর একটি মতবাদে। মহান জার্মান কবি গ্যেটের মতে সকল আবিষ্কার ও অভিমতের মধ্যে আর কোনোটাই মানব মনের উপর এতটা প্রভাব ফেলতে পারেনি যতটা ফেলেছিল তাঁর মতবাদ। তাঁর কাছে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চিরঋণী। কোপারনিকাস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/copernicus/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-24

    বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

    • শুধুই ভারত নয়, ভারতের বাইরেও ছড়িয়ে আছে বহু সতীপীঠ। নেপালের কাঠমাণ্ডুতে এমনই এক তন্ত্রসিদ্ধ সতীপীঠ রয়েছে জানেন কী? হিন্দুদের পাশাপাশি নেওয়ার বজ্রযানী বৌদ্ধদের কাছেও এই মন্দিরের গুরুত্ব রয়েছে। একান্ন পীঠের এক অন্যতম পীঠ এই গুহ্যেশ্বরী সতীপীঠ সম্পর্কে আরো বিশদে জানতে গেলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satipith-guhyeshwari/
    • অলিম্পিক শুনেছেন, দেখেওছেন কিন্তু প্যারালিম্পিকটা আবার কী? প্যারালিম্পিকের আদ্যোপান্ত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paralympic/
    • সেটা ১৯০০ সাল। প্যারিসে দুই ভাই আন্দ্রে মিশেলিন ও এদুঁয়া মিশেলিন একটি টায়ার কোম্পানি খুললেন। কালক্রমে সেখান থেকেই জন্ম নিল মিশেলিন গাইড বুক। মিশেলিন গাইডের যারা স্বাদ পরীক্ষক হিসেবে কাজ করেন তাদের ইন্সপেক্টর বলে। ইন্সপেক্টররা নিজেদের পরিবারকে পর্যন্ত জানাতে পারেন না তাদের কাজটা ঠিক কি মিশেলিন-এ।খাবার চেখে দেখার সময় ইন্সপেক্টরদের যে যে বিষয়ে নজর রাখতে বলা হয় সেগুলো এবং আরও অন্যান্য তথ্য বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michelin-star/

    ৯ জ্যৈষ্ঠ | ২৪ মে | আজকের বাছাই » সববাংলায়

    আজ কী দেখবেন :

    ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

    • আজ বিহারীলাল চক্রবর্ত্তীর মৃত্যুদিন বাংলা গীতিকাব্যের ধারার প্রথম পথিক বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যা দিয়েছিলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেনের পরে বাংলা আখ্যানকাব্যের ধারাকে রুদ্ধ করে তন্ময় কবি বিহারীলাল গীতিকাব্যের মধুর রসের নতুন গতিপথ সঞ্চার করেছিলেন। তাঁর হাত ধরেই বাংলা কবিতা বস্তু-তন্ময়তা থেকে আত্ম-তন্ময়তায় পর্যবসিত হয়। ইংরেজি সাহিত্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ‘লিরিক্যাল ব্যালাডস’-এর মত বিহারীলালের কবিতাও বাংলা সাহিত্যে এক নতুন যুগ সূচিত করেছিল। রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁকে নিয়ে আরও জানুন এখানে https://youtu.be/Gdik4OqEKAQ

    বিশেষ আকর্ষণীয় ভিডিও :

    • ২০২১ সালের ১৪ জুন সববাংলায় লেখালিখি ওয়েবসাইট এক বছর পূর্ণ করে। ওই একবছরে সম্পাদনার দায়িত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন জন সামলেছেন – শুরু হয়েছে অরিত্র চট্টোপাধ্যায়ের হাত দিয়ে, তারপর জুবিন ঘোষ হয়ে দায়িত্ব গেছে রুবাই শুভজিত ঘোষের কাঁধে এবং তারপর সম্বিত শুক্লা এই দায়িত্ব সামলেছেন। লেখালিখি সাইটের প্রথম বছরে সাইটের সম্পাদনার অভিজ্ঞতার কথা শুনে নেওয়া যাক তাঁদের মুখে https://youtu.be/OzGVWPSfeDo

    ৯ জ্যৈষ্ঠ | ২৪ মে | আজকের বাছাই » সববাংলায়

    অন্যান্য আরও যা পড়বেন :

    • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
    • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
    • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

    ৯ জ্যৈষ্ঠ | ২৪ মে | আজকের বাছাই » সববাংলায়

    অবসরে সাহিত্য :

    • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
    • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
    • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

    সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


     

    তথ্যসূত্র


    1. নিজস্ব সংকলন

    error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

    Discover more from সববাংলায়

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading