আজ বাংলা ১৪৩২ সালের ২৯ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ১৪ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মহাশ্বেতা দেবীর জন্মদিন। ‘অরণ্যের অধিকার’ রক্ষায় তিনি চিরকালই সরব। আদিবাসীদের সংগ্রাম যেন তাঁর নিজেরই অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তিনি বাংলা সাহিত্যকে সভ্যতার অভ্রভেদী দেবালয় থেকে সটান নামিয়েছেন উপজাতিদের পর্ণ কুটিরে। তিনি শবর জননী। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahasweta-devi/
- আজ নীহাররঞ্জন রায়ের জন্মদিন। তিনি একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ তথা সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক যিনি ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব’ গ্রন্থটি রচনার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/niharranjan-ray/
- আজ শ্যামল মিত্রের জন্মদিন। তিনি বিখ্যাত গায়ক সুধীরলাল চক্রবর্তীর কাছে সঙ্গীতশিক্ষার জন্য বাড়ি ছেড়ে মেসে গিয়ে উঠেছিলেন। কেবলমাত্র সঙ্গীত পরিচালনাই নয়, চলচ্চিত্র প্রযোজনার কাজও করেছিলেন তিনি। বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও অসমিয়া ভাষার ছবিতেও গান গেয়েছিলেন তিনি। উত্তমকুমারের সঙ্গে জীবনের সফলতম কাজগুলি করেছিলেন শ্যামল মিত্র। কাজ করেছেন যাত্রার সঙ্গীত নির্মাতা হিসেবেও। আধুনিক গান ছাড়াও তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিও সমান জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shyamal-mitra/
- আজ লুই ক্যারলের মৃত্যুদিন। শিশুসাহিত্যের জগতের অন্যতম জনপ্রিয় গ্রন্থ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গ্রন্থের লেখক হলেন তিনি। এই গ্রন্থটি স্বয়ং রাণী ভিক্টোরিয়াও ভীষণ উপভোগ করেছিলেন। একাধারে লুই ক্যারল ছিলেন একজন প্রখর যুক্তিবাদী এবং গণিতবিদ। গণিতবিদ্যা বিষয়ে একাধিক গ্রন্থও রচনা করেছিলেন তিনি। পাশাপাশি করতেন ফোটোগ্রাফির চর্চাও। প্রায় তিন হাজার ছবি তুলেছিলেন তিনি এবং তার মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের মতো বিখ্যাত মানুষদের ছবিও রয়েছে। বহুমুখী প্রতিভাধর ব্রিটিশ সাহিত্যিক লুই ক্যারল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lewis-carroll/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-14
- আজ পৌষ সংক্রান্তি যা আবার মকর সংক্রান্তি নামেও পরিচিত। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে মকর সংক্রান্তির এই মহাতিথিতেই মহাভারতের পিতামহ ভীস্ম শরশয্যায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মত অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল।আবার অন্য মতে সূর্য এ দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসাবেও ধরা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/makar-sankranti/
- গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ পালিত হয়। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
- মকর সংক্রান্তি ভারতে অঞ্চল ভেদে ভিন্ন নামে পালন করা হয়।তামিলনাড়ুতে এই মকর সংক্রান্তি পোঙ্গল নামেই পরিচিত।তামিল শব্দ ‘পোঙ্গল’ মানে উৎসব। ‘পোঙ্গল’ শব্দের যথাযথ অর্থ হল ‘প্রাচুর্য’ বা ‘উপচে পড়া।পোঙ্গল নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pongal/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- চিকিৎসাবিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে আজ চিকিৎসকেরা এই স্টেম সেল থেরাপির সহায়তায় ক্ষতিগ্রস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে পুনরায় সুস্থ-সচল ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। ফলে বর্তমান সময়ে স্টেম সেল থেরাপির চাহিদা ও প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। এখন প্রশ্ন হল স্টেম সেল থেরাপি কী? আসুন জেনে নেওয়া যাক এই লিঙ্কে https://sobbanglay.com/sob/stem-cell-therapy/
- এ যেন বাংলার মধ্যেই ছোট্ট একটা আমেরিকা। কলোরাডো নদীর ধারে যেভাবে বিশ্ববিখ্যাত গ্র্যাণ্ড ক্যানিয়ন গড়ে উঠেছে, তেমনই এখানে শিলাবতী নদীর শান্ত প্রবাহের পাশে গড়ে উঠেছে একইরকম বিশাল গিরিখাত। জায়গাটা পশ্চিম মেদিনীপুরের গনগনি, গড়বেতার কাছেই। লালমাটির বিস্তীর্ণ প্রান্তরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসতেই পারেন একদিনের ছুটিতে গড়বেতার কাছে এই গনগনিতে। গনগনিতে কীভাবে আসবেন, কী দেখবেন, কোথায় থাকবেন ইত্যাদি হাজারো প্রশ্নের সমাধান পেতে টুক করে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/gangani-trip/
- ২০২১ এর অলিম্পিকে লক্ষ করেছেন কি রাশিয়ান অ্যাথলিটরা জাতীয় সঙ্গীত গায়নি, তাদের পোশাকে দেশের নাম বা পতাকা ছিল না, খবরে বলছে রাশিয়ার এখন আরওসি দশা। ব্যাপারটা আসলে ঘটছে কী? কী এই আরওসি? সব প্রশ্নের উত্তর চটজলদি পেতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/why-russians-are-competing-under-the-name-roc/

আজ কী দেখবেন :
- আজ মহাশ্বেতা দেবীর জন্মদিন। অনগ্রসর জাতির অধিকারের জন্য তাঁর লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বহুবার উপজাতিদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতের শবর উপজাতির নিপীড়িত মানুষের হয়ে লড়াই করা এবং তাদের জীবনকে অসামান্য নিপুণতায় তাঁর লেখায় স্থান দেওয়ার জন্য তিনি ‘শবর-জননী’ নামেও খ্যাত। তিনি মহাশ্বেতা দেবী। ভারতের কিংবদন্তি লেখিকাদের একজন অগ্রগণ্য প্রবাদপ্রতিম এই লেখিকার জীবনী দেখুন এখানে https://youtu.be/pRGw8nEzmnI

অন্যান্য আরও যা পড়বেন :
- জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান