সববাংলায়

১৬ ভাদ্র | ২ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ২ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ ভাদ্র | ২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শশাঙ্ক মোহন রায়ের জন্মদিন। তিনি ভারতের অন্যতম বিখ্যাত পদার্থবিদ। তিনি পায়ন-পায়ন ডায়নমিক্সের এক্স্যাক্ট ইন্টিগ্রাল ইকোয়েশন তৈরি করার জন্য এবং বেল ইনইকোয়ালিটিজ-এর উপর কাজের জন্য জনপ্রিয়। এই ইকোয়েশনগুলোকে ‘রয়েজ ইকুয়েশন’ও বলা হয়। এই বিজ্ঞানী সম্পর্কে আরো জানতে এখানে পড়ুন – https://sobbanglay.com/science/shasanka-mohan-roy
  • আজ কাজি মুহাম্মদ শফিউল্লাহের জন্মদিন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যিনি মূলত কে. এম. শফিউল্লাহ নামেই অধিক পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kazi-mohammed-shafiullah/
  • আজ প্রমথনাথ চৌধুরীর মৃত্যুদিন। বিশ শতকের প্রথমার্ধে বাংলা গদ্যের জগতে এক নতুন পথের দিশা সৃষ্টি করে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলার ‘বীরবল’ প্রমথনাথ চৌধুরী । ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর পরিচয়ের পাশাপাশি দক্ষ প্রাবন্ধিকের পরিচিতিই স্বাতন্ত্র্য এনে দিয়েছে প্রমথনাথ চৌধুরী ওরফে প্রমথ চৌধুরীকে। বলা যায় তিনিই বাংলা সাহিত্যে নবযুগের পথিকৃৎ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pramatha-nath-chaudhuri/
  • আজ হো চি মিন-এর মৃত্যুদিন। হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েতনামি কংগ্রেসের নেতৃত্ব দিয়ে গেছেন। স্বাধীন ভিয়েতনামের তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে রাষ্ট্রপতিও হন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ho-chi-minh/
  • আজ পিয়ের দে কৌবার্তিনের মৃত্যুদিন। তাঁর হাত ধরেই প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে। একাধারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা তিনি চেয়েছিলেন বৌদ্ধিক চিন্তা-চর্চার পাশাপাশি ফ্রান্সের স্কুল পাঠ্যে শরীরচর্চাও অন্তর্ভুক্ত হোক। তাঁর স্মরণেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলোয়াড়ি মানসিকতা প্রদর্শনের জন্য অ্যাথলিটদের ‘পিয়ের দে কৌবার্তিন পদক’ প্রদান করে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pierre-de-coubartin/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-2/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • হালিশহর জনপদের নামের অর্থ – অট্টালিকা সমৃদ্ধ যে নগরী। এখানেই বসবাস করতেন শ্রীচৈতন্যের দীক্ষাগুরু ঈশ্বরপুরী। বিখ্যাত শ্যামাসংগীত গায়ক সাধক রামপ্রসাদ সেন এখানকারই ভূমিপুত্র। রানি রাসমনীর জন্মস্থান ও এই শহর। এই শহরের বুকের মধ্যে বয়ে চলা মাঝ গঙ্গায় জেগে ওঠা সবুজ দ্বীপে যাবেন নাকি ঘুরতে? হালিশহর নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/halisahar/
  • করোনার পর থেকে সকলের মুখে মুখে শুধু করোনা ‘সংক্রমণ’ এর কথা। পাশাপাশি উঠে আসছে এরকম ভয়াবহ মহামারী বা অতিমারী এর আগে কবে হয়েছিল। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু সংক্রমণের কথা উঠে এসেছিল তুলনা হিসেবে। পাশাপাশি, প্লেগের সংক্রমণ, কলেরা সংক্রমণ ইত্যাদি নানা সংক্রমণের কথাও উঠে এসেছিল। রোগগুলোর নাম, সময়, প্রকৃতি সব আলাদা আলাদা কিন্তু একটা শব্দ সবক্ষেত্রেই এক, তা হল সংক্রমণ। তবে শুধু বড় বড় রোগ নয়, সাধারণ জ্বর, সর্দি, কাশিও সংক্রমণ এর ফল। সংক্রমণ কি, কিভাবে হয় ইত্যাদি জেনে নিন বিশদে – https://sobbanglay.com/sob/infection
  • আমেরিকার প্রেসিডেন্ট জন এফ. কেনেডির হত্যাকান্ড আজও এক বিস্ময়ের ব্যাপার। দীর্ঘ ছয় দশকে এই হত্যার নানারকম তদন্তে উঠে আসা একাধিক তত্ত্বের মধ্যে থেকে নিশ্চিত সত্যের সন্ধান পাওয়া যায়নি আজও। কেন নিহত হতে হল কেনেডিকে, কাদের ষড়যন্ত্র এই হত্যার নেপথ্যে কাজ করেছিল, একজন নাকি একাধিক আততায়ী এই হত্যাকান্ড ঘটিয়েছিল, এসব প্রশ্নের কোন একটি নির্দিষ্ট উত্তর পাওয়া যায় না, বরং তাত্ত্বিক ও গবেষকদের একাধিক মতামতের মধ্যে এই ঘটনাটি আরও গভীর রহস্যের অন্ধকারে ডুবে গেছে। কেনেডি হত্যাকান্ডের তদন্ত, তা থেকে উঠে আসা তথ্যসমূহ, একাধিক ষড়যন্ত্র তত্ত্ব ইত্যাদি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/kennedy-assassination/

১৬ ভাদ্র | ২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • এক জঘন্য ঘটনার জন্য, দেশ-বিদেশের মানুষের চোখ এখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দিকে। অথচ যার নামে এই হাসপাতাল, তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছিলেন, করেছিলেন বহু সংগ্রাম। সেই সংগ্রাম তথা উনিশ শতকের প্রবাদপ্রতিম চিকিৎসক, সমাজসংস্কারক এবং লোকহিতৈষী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ডাঃ রাধাগোবিন্দ করের জীবনী নিয়ে জানতে দেখুন এখানে https://youtu.be/y9AUeZzmnjs
  • দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/FPcwpHQWdkA

১৬ ভাদ্র | ২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ ভাদ্র | ২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading