সববাংলায়

২৫ কার্ত্তিক | ১২ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৫ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ১২ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ কার্ত্তিক | ১২ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ এস.নাম্বি নারায়ণনের জন্মদিন। মালদ্বীপের দুই ইন্টেলিজেন্স অফিসারের কাছে ভারতীয় রকেট উৎক্ষেপণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল ইসরো-র অন্যতম বিখ্যাত মহাকাশবিজ্ঞানী এস. নাম্বি.নারায়ণনকে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাশবিজ্ঞানীদের মধ্যে তিনি একজন। কিন্তু গুপ্তচরবৃত্তির এই মিথ্যে মামলা তাঁর পেশাগত জীবনে এক কলঙ্কময় অধ্যায় সূচিত করে। কেমন ছিল তাঁর বৈজ্ঞানিক কাজ-কর্ম, কেমন ছিল মামলা চলাকালীন তাঁর হেনস্থার দিনগুলি, জানতে গেলে পড়ুন – https://sobbanglay.com/sob/s-nambi-narayanan/
  • আজ সালিম আলীর জন্মদিন। ভারতের একজন অন্যতম বিখ্যাত পক্ষীবিদ হলেন সালিম আলী। তিনি প্রথম ভারতীয় প্রকৃতিপ্রেমী ও পক্ষীবিশারদ যিনি ভারতীয় পাখি সম্পর্কে নিয়মনিষ্ঠ পদ্ধতিতে সমীক্ষা করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salim-ali/
  • আজ পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাতের জন্মদিন। বাঙালি বিপ্লবী হেমচন্দ্র দাসের সঙ্গে প্যারিসে বোমা বাঁধা শিখে আসেন আরেক ভারতীয় সক্রিয় রাজনৈতিক কর্মী পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত। মহারাষ্ট্রের পুনে শহরে স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই মারাঠি বীর। ইংল্যাণ্ডে প্রকাশ্য জনসভায় ব্রিটিশ শাসক মর্লেকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ভারতীয় বীর। পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত ওরফে সেনাপতি বাপাতের বর্ণময় রাজনৈতিক জীবন এবং ব্যক্তিজীবনের আরো বিশদ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pandurang-mahadev-bapat/
  • আজ রোহিনী গডবোলের জন্মদিন। ভারতবর্ষের মহিলা পদার্থবিদদের মধ্যে অন্যতম রোহিনী গডবোল ‘ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’-এর অধীনে ‘সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্স’-এর বিশিষ্ট অধ্যাপক। বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ‘অর্ডার অফ মেরিট’ পুরস্কারে ভূষিত হন। তাঁর জীবন ও সুদূরপ্রসারী কর্মকাণ্ডের কয়েক ঝলক দেখে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rohini-godbole/
  • আজ মদনমোহন মালব্যের মৃত্যুদিন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মদনমোহন মালব্য। কংগ্রেসের নরমপন্থী নেতা হিসেবে মোট চার বার তিনি সভাপতি নির্বাচিত হন। দ্য লিডার, হিন্দুস্তান টাইমস ইত্যাদি বিখ্যাত কিছু জাতীয়তাবাদী পত্রিকার সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উজ্বল জ্যোতিষ্ক মদনমোহন মালব্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/madan-mohan-malaviya/
  • আজ সান ইয়াত সেন এর জন্মদিন। কিং-সাম্রাজ্যের দুর্নীতি এবং স্বৈরাচার দেখে ডাক্তারী ছেড়ে বিপ্লবের পথ বেছে নেন তিনি। একের পর এক বিদ্রোহে ব্যর্থ হন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান-সহ বিভিন্ন দেশে ঘোরেন সেখানকার চীনাদের সমর্থনলাভের উদ্দেশ্যে এবং অর্থ সংগ্রহ করতে থাকেন। কখনও আমেরিকায় বন্দী করা হয় তাঁকে, কখনও ফিলিপাইনদের যুদ্ধে সাহায্য করেও আশানুরূপ ফল পাননি। এত সংগ্রামের পরে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে তার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন সান। সাধারণ এক মানুষ থেকে বিপ্লবী হয়ে ওঠা এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া ছাড়াও সান ইয়াত সেনের জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sun-yat-sen/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-12

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • হিন্দুরা যে দিন দীপাবলি পালন করেন, সেই একই দিনে জৈনরাও দীপাবলি পালন করেন সারা ভারত জুড়ে। আশ্চর্য হলেন? কিন্তু একথা সত্য। জৈনদের ধর্মগুরু তথা শেষ তীর্থঙ্কর মহাবীর জৈন এই দিনেই নির্বাণ লাভ করেছিলেন বলে তারা মনে করেন। জানতে চান জৈনদের দীপাবলি উৎসবের তাৎপর্য ? তাহলে পড়ে ফেলুন — https://sobbanglay.com/sob/jain-diwali/
  • রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এবং অন্যতম শক্তিশালী দেশ। সেই রাশিয়াকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/russia/
  • ভূমিকম্প এলে পশুপাখিরা বুঝতে পারে কীভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/animals-may-predict-earthquakes/

২৫ কার্ত্তিক | ১২ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • রানি কমলাপতি রেলস্টেশন – ভারতের প্রথম বেসরকারি ও ওয়ার্ল্ড-ক্লাস রেলস্টেশন। এই স্টেশন আগে হাবিবগঞ্জ নামে পরিচিত ছিল। বর্তমান রূপে এটি যেন এক আধুনিক এয়ারপোর্টের মতো। বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/6bFRf5PrCGQ

২৫ কার্ত্তিক | ১২ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ কার্ত্তিক | ১২ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading