আজ বাংলা ১৪৩২ সালের ২১ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ৬ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতি বছর ৬ জানুয়ারি সারা বিশ্বজুড়ে বিশ্ব যুদ্ধজনিত অনাথ শিশুদের দিবস পালিত হয়। যুদ্ধজনিত কারণে অনাথ শিশুদের মানসিক সংকট ও দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ও এই সংকট জনিত সমস্যা থেকে তাদের মুক্তির উদ্দেশ্যেই এই দিবস পালন করা হয়। এই দিবসের গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-day-for-war-orphans/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ কপিল দেবের জন্মদিন। ২০০২ সালে উইজডেন তাঁকে শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সম্মানিত করে। ১৯৯৪ সালে তাঁর অবসর গ্রহণের সময় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ড ছিল তাঁরই। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kapil-dev/
আজ এ আর রহমানের জন্মদিন। সঙ্গীতে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘মোৎজার্ট অফ মাদ্রাজ’ আখ্যা পেয়েছিলেন তিনি। এগারো বছর বয়স থেকেই পেশাদার পিয়ানোবাদক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সঙ্গীত নির্মাণের ক্ষেত্রে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা করেছেন আজীবন। অস্কারের জন্য মনোনয়নের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা খেতাব অর্জন করেছেন তিনি। কমনওয়েলথ গেমসের জন্যও গান তৈরি করেছেন রহমান। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/a-r-rahaman/
আজ দিলীপকুমার রায়ের মৃত্যুদিন। দিলীপকুমার রায় একজন বিখ্যাত বাঙালি যিনি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক হওয়ার পাশাপাশি সাহিত্যের নানান শাখায় নিজের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dilip-kumar-roy/
আজ জাদুকর প্রতুল চন্দ্র সরকারের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত জাদুশিল্পী যিনি ভারতীয় জাদুবিদ্যাকে এক আধুনিক রূপ দিয়েছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন https://sobbanglay.com/sob/p-c-sorcar/
আজ গ্রেগর জোহান মেন্ডেলের মৃত্যুদিন। তিনি বংশগতিবিদ্যার জনক। পেশায় ধর্মযাজক, নেশায় আবহাওয়াবিজ্ঞানী। এই দুইয়ের মাঝে যেটুকু সময় পেয়েছিলেন জেনেটিক্সের জগতটাকে একেবারে তোলপাড় করে দিয়েছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gregor-johann-mendel/
আজ লুই ব্রেইলের মৃত্যুদিন। পৃথিবী জুড়ে আজ দৃষ্টিহীন মানুষদের পঠনপাঠনের জন্য যে ব্রেইল পদ্ধতির ব্যবহার করা হয়, তা মাত্র ১৫ বছর বয়সে উদ্ভাবন করেছিলেন লুই ব্রেইল। তিন বছর বয়সে চোখে গুরুতরভাবে আঘাত পান এবং তারফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। তবুও জীবনে কখনও পিছিয়ে আসেননি, বরং এগিয়ে গেছেন নিজের দক্ষতায়। সঙ্গীতজ্ঞ হিসেবেও নামডাক হয়েছিল তাঁর। দৃষ্টিহীনদের জন্য কীভাবে তিনি ব্রেইল পদ্ধতি তৈরি করলেন এবং সেইসঙ্গে তাঁর জীবনের আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/louis-braille
আজ থিওডোর রুজভেল্টের মৃত্যুদিন। ৪২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি হন তিনি। এর পূর্বে তিনি ‘রাফ রাইডার্স’ নামক অশ্বারোহী বাহিনী প্রতিষ্ঠা করে যেমন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তেমনি নিউইয়র্কের গভর্নর হিসেবে, এমনকি মেয়র এবং পুলিশ কমিশনার বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কেবল রাজনীতি নয়, একজন প্রকৃতিবিদ ও পক্ষীবিদ হিসেবেও পরিচিত ছিলেন রুজভেল্ট। নয় বছর বয়সে পোকামাকড় সম্পর্কে একটি গবেষণা পত্র রচনা করেছিলেন রুজভেল্ট। গবাদি পশুর ব্যবসার জন্য খামারবাড়িতে দিনযাপন করেছেন, আবার আফ্রিকা ভ্রমণ করে বহু প্রাণী শিকারও করেছেন তিনি। জীবদ্দশায় প্রায় পঁচিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল তাঁর। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। এমন বহুমুখী প্রতিভাশালী রাজনীতিবিদ থিওডোর রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/theodore-roosevelt/
পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/
গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
বঙ্গভঙ্গের মূল কান্ডারি লর্ড কার্জনের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। একসময় জাপানিদের বোমাবর্ষণের ভয়ে এই সৌধকে ঢেকে ফেলা হয়েছিল বিশেষ উপায়ে। সুদৃশ্য মার্বেল পাথরে তৈরি এই সৌধের চূড়ায় রয়েছে একটি ব্রোঞ্জের পরী। হ্যাঁ ঠিকই ধরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার অন্যতম বিখ্যাত এই দর্শনীয় স্থান প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশি জনপ্রিয় হলেও আম বাঙালিরাও শীতের ছুটিতে একটা দিন ভিক্টোরিয়ায় কাটাতে পছন্দ করেন। ভিক্টোরিয়া মেমোরয়াল ঘুরতে যাওয়ার আগে এখানে ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্য জেনে নিতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/
রসায়ন নিয়ে চর্চা যে ক’জন বাঙালি করেছেন তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মৃত্তিকা ও কলয়েড নিয়ে তিনি গবেষণা করেন এবং জগৎ সভায় ভারতকে বিজ্ঞানমনস্ক দেশ হিসেবে তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশ আজও তাঁর প্রতিভার কদর করে। তাঁর গবেষণা আজও বৈজ্ঞানিকদেক দিশা দেখায়। বিস্তারিত এখানে পড়ুন – https://sobbanglay.com/sob/jnanendra-nath-mukherjee/
তামিলনাড়ুর মাদুরাইয়ের কথা বললেই প্রথমে যে মন্দিরের কথা মনে পড়ে তা হল মীনাক্ষী মন্দির। কিন্তু জানেন কি ভারতের এই মন্দিরের দেবীকে শুধুমাত্র আধ্যাত্মিক দেবী হিসেবে নয় বরং এক রাজকন্যা হিসেবে পূজা করা হয়, এমনকি কোন সম্পর্কের আধার যে কেবলমাত্র নারী তা প্রতিভাত করা হয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জানুন এই মীনাক্ষী দেবী মন্দির সম্পর্কিত নানা অজানা তথ্য – https://sobbanglay.com/sob/meenakshi-temple/
গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। টুসু পরব এর প্রধান আকর্ষণ টুসু গান। এই গান গায়িকার কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে। গানের মাধ্যমে মেয়েলি কলহ, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি সহজ সরল গ্রাম্য ভাষায় ব্যক্ত করা হয়। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/dkjIfV3Yd4Y
কিরীটেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
কলকাতা শহরে স্বাধীনতা-পরবর্তী সবথেকে নৃশংস ঘটনা ছিল বেলারানী দত্ত হত্যা মামলা। সন্তানসম্ভবা স্ত্রীকে দা-এর কোপ মেরে খুন এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে কেটে ফেলার মত নৃশংসতা এই মামলা ছাড়া অন্য কোনও মামলায় খুব কমই দেখা গিয়েছে। মৃতদেহের উপর প্লাস্টিক সার্জারি! কোন সি সি টি ভি ক্যামেরা নেই, নেই কোন ডি এন টেস্টও। কারণ সেই সময় এসব কিছুর বালাই ছিল না। কিন্তু তা সত্ত্বেও ধরা পড়ল খুনী। ফাঁসি হল তার। দেখুন বেলারানী দত্ত হত্যা মামলার হাড়হিম করা কাহিনী https://youtu.be/2his8nI6iSg
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান