সববাংলায়

ফিফা বিশ্বকাপ ১৯৯৪

ফিফা বিশ্বকাপ ১৯৯৪ ছিল ফিফা বিশ্বকাপের পঞ্চদশ আসর। এই বিশ্বকাপের আসর ১৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৪টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে ইতালিকে হারিয়ে চতুর্থবারের জন্য বিজয়ী হয় ব্রাজিল

১৯৯৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে।  মূলত দিয়েগো মারাদোনা এবং আন্দ্রে এস্কোবার এই দুটি নাম এই বিশ্বকাপের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।  মারাদোনা এই বিশ্বকাপে এফিড্রিন নামক নিষিদ্ধ মাদক ব্যবহার করে বিশ্বকাপ থেকে নির্বাসিত হন।  অন্যদিকে কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এস্কোবার আমেরিকার সাথে ম্যাচ চলাকালীন আত্মঘাতী গোল করায় কলম্বিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইতি পড়ে যায়।  ফলস্বরূপ দেশে ফেরার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়।  এই বিশ্বকাপেই প্রথম সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত রাশিয়া এবং পূর্ব পশ্চিম জার্মানি সংযুক্ত হয়ে তৈরী হওয়া জার্মানি প্রথমবারের জন্য অংশগ্রহণ করে। এটাই ছিল প্রথম বিশ্বকাপ যেখানে বিজয়ী দলকে দুই নম্বরের বদলে তিন নম্বর দেওয়ার নিয়ম চালু হয়।  এই বিশ্বকাপেই প্রথম ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হয় টাইব্রেকার পেনাল্টি তে। এই বিশ্বকাপেই রুশ ফুটবলার ওলেগ সালেংকো একটি ম্যাচে পাঁচ গোল করেন। এখনো অবধি বিশ্বকাপের কোন একটি ম্যাচে একজন ব্যক্তির করা পাঁচ গোলের এই রেকর্ড অক্ষুণ্ন আছে। এই বিশ্বকাপেই ক্যামেরুনের ফুটবলার রজার মিল্লা ৪২ বছর বয়সে খেলতে নেমে সর্বাধিক বয়সী ফুটবলার হিসেবে রেকর্ড করেন। 

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল আমেরিকার জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত একটি কুকুর। ম্যাসকটটির নাম ছিল ‘স্ট্রাইকার, দ্য ওয়ার্ল্ড কাপ পাপ(Striker, the World Cup Pup)। আমেরিকায় কুকুর পোষার ব্য[ব্যাপক চল আছে।  মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই ম্যাসকটটি বানায় বিখ্যাত সিনেমা প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – কোয়েস্ট্রা। এই বিশ্বকাপের ৫২টি ম্যাচে মোট ১৪১টি গোল হয়। 

২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – রোমানিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা, কলম্বিয়া। দ্বিতীয় গ্রুপে ছিল –  ব্রাজিল, সুইডেন, রাশিয়া, ক্যামেরুন। তৃতীয় গ্ৰুপে ছিল – জার্মানি, স্পেন, দক্ষিণ কোরিয়া, বলিভিয়া। চতুর্থ গ্ৰুপে ছিল –   নাইজেরিয়া, বুলগেরিয়া, আর্জেন্টিনা, গ্রিস। পঞ্চম গ্ৰুপে ছিল – আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, মেক্সিকো, ইতালি, নরওয়ে। ষষ্ঠ গ্ৰুপে ছিল – নেদারল্যান্ড, সৌদি আরব, মরোক্কো, বেলজিয়াম ।

ফিফা বিশ্বকাপ ১৯৯৪ এর ফাইনালে ইতালিকে টাই ব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল। এটি ছিল ব্রাজিলের চতুর্থবার বিশ্বকাপ জয়।   তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে সুইডেন ও বুলগেরিয়া অর্জন করে।

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত পাসাডেনা শহরের রাইস বোল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়।  ব্রাজিলের পক্ষে তিনটি গোল করেন যথাক্রমে রোমারিও, ব্র্যাঙ্কো এবং দুঙ্গা এবং ইতালির পক্ষ থেকে দুটি গোল করেন – আলবার্তিনী এবং এভানি।  

বুলগেরিয়ার রিস্টো স্টোইচকোভ এবং রাশিয়ার ওলেগ সালেংকো প্রত্যেকে  ৬টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি ভাগ করে নেন। 

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ১৯৯০ ফিফা বিশ্বকাপ ২০১০

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading