কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৫ এপ্রিল ।
বিশেষ দিবস :
৫ এপ্রিল – ভারতের জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস।
আজকের দিনে ভারত :
১৯০১ সালের আজকের দিনে তামিলনাড়ুতে ভারতীয় গণিতবিদ সুব্বায়া শিবশঙ্করনারায়ণ পিল্লাইয়ের জন্ম হয়।
১৯২২ সালের আজকের দিনে ভারতীয় মারাঠি মহীয়সী নারী পণ্ডিতা রমাবাঈ-এর মৃত্যু হয়।
১৯৪৪ সালের আজকের দিনে নেতাজী সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্কের প্রতিষ্ঠা করেন।
১৯৩২ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি লেখক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৯৩ সালের আজকের দিনে দিব্যা ভারতীর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়। দিব্যাভারতী মৃত্যুরহস্য আজও অমীমাংসিত থেকে গেছে।
২০০০ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।
২০০৭ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি লেখিকা লীলা মজুমদারের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯০৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ এবং শিল্পপতি আবুল কাশেম খানের জন্ম হয়। তিনি এ কে খান নামে অধিক পরিচিত।
১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী জন্মগ্রহণ করেন।
১৯৯৪ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথিতযশা প্রমিলা রিকার্ভ তীরন্দাজ শ্যামলী রায়ের জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব :
১৪২৪ সালের এই দিনে স্কটিশ রাজা প্রথম জেমস আঠারো বছর ধরে আটক থাকার পর দেশে ফিরে আসেন।
১৫৮৮ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ দার্শনিক টমাস হব্স জন্মগ্রহণ করেন।
১৭৬২ সালের এই দিনে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডা নিয়ে নেয়।
১৮১৪ সালের এই দিনে নেদারল্যান্ডের ব্যাঙ্ক তার প্রথম নোট প্রকাশ করে।
১৮৭৯ সালের এই দিনে চিলির, বলিভিয়া ও পেরুর ওপর যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সূচনা ঘটে।
১৯০০ সালের এই দিনে ব্রাসেলসে ওয়েলসের যুবরাজ এডওয়ার্ডকে হত্যার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
১৯০০ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন অভিনেতা স্পেন্সার ট্রেসি জন্মগ্রহণ করেন।
১৯০৪ সালের এই দিনে প্রথম আন্তর্জাতিক রাগবি ম্যাচটি ইংল্যান্ডের উইগানের সেন্ট্রাল পার্কে খেলা হয় ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের মধ্যে।
১৯০৮ সালের এই দিনে মার্কিন অভিনেত্রী বেটি ডেভিস জন্মগ্রহণ করেন।
১৯১৯ সালের এই দিনে পোলিশ সেনারা পঁয়ত্রিশজন তরুণ ইহুদিদের প্রাণদন্ডে দন্ডিত করে।
১৯৩৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকান বিশিষ্ট ক্রিকেটার কলিন ব্ল্যান্ড জন্মগ্রহণ করেন।
১৯৩৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার উইলিয়াম কুপার পরলোক গমন করেন।
১৯৪৭ সালের এই দিনে ফিলিপিন্সের ১৪তম রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালের এই দিনে জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী আকিরা তোরিয়ামা জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের এই দিনে ফ্রান্ ফিপস্ প্রথম নারী হিসেবে উত্তর মেরুতে পৌঁছান
২০০৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ ট্রাইব পরলোক গমন করেন।
২০১২ সালের এই দিনে ইন্টারনেট দুনিয়ার আন্তর্জাতিক অজ্ঞাতপরিচয়দের দল (Anonymous) চীনের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাক করে নেওয়ার মধ্য দিয়ে সেন্সরসিপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ৫ এপ্রিল | জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস (ভারত) | সববাংলাCancel reply