সববাংলায়

আজকের দিনে | ১০ এপ্রিল

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ এপ্রিল ।

বিশেষ দিবস :

১০ এপ্রিল – বিশ্ব হোমিওপ্যাথি দিবস

আজকের দিনে ভারত :

১৮৭৫ সালের আজকের দিনে স্বামী দয়ানন্দ সরস্বতী ‘আর্যসমাজ’-এর প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

১৮৯৪ সালের আজকের দিনে ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ঘনশ্যাম দাস বিড়লার জন্ম হয়।

১৮৯৭ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্ম হয়। 

১৯০১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তীর জন্ম হয়।

১৯১৭ সালের আজকের দিনে গান্ধীজির ‘চম্পারণ সত্যাগ্রহ’-এর সূচনা হয়।

১৯৩২ সালের আজকের দিনে ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকার  জন্মগ্রহণ করেন।

১৯৮৭ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের দশম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৫ সালের আজকের দিনে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মৃত্যু হয়।

২০১৬ সালের আজকের দিনে ভারতের কেরালা রাজ্যের পুত্তিনগাল মন্দিরে আতসবাজির প্রদর্শনীর সময় ভয়াবহ বিস্ফোরণের ফলে প্রায় একশত জন মৃত্যুমুখে পতিত হয় এবং প্রায় চারশত জন আহত হন।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৬৪ সালের আজকের দিনে বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের বিশিষ্ট নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ পরলোক গমন করেন।

১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।

২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশী সমাজ কর্মী  বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৮১৩ সালের আজকের দিনে বিখ্যাত গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রাঞ্জের মৃত্যু হয়।

১৮২৫ সালের আজকের দিনে হাওয়াই দীপপুঞ্জের প্রথম হোটেলটির উদ্বোধন হয়।

১৯১২ সালের আজকের দিনে আর.এম.এস টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে তাঁর প্রথম এবং একইসাথে শেষবারের মতো সমুদ্রযাত্রা করে।

১৯৪৬ সালের আজকের দিনে জাপানের আইনসভার প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

১৯৭০ সালের আজকের দিনে পল ম্যাককার্টনি আনুষ্ঠানিকভাবে ‘বিটলস্’ ব্যান্ডকে দুটি ভাগে ভেঙে ফেলার কথা ঘোষণা করে দেন।

১৯৭২ সালের আজকের দিনে ইরানের ফারস্ অঞ্চলে রিখটার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের মোট জনসংখ্যার ১/৫ শতাংশ মৃত্যুমুখে পতিত হয়।

১৯৭৩ সালের আজকের দিনে পাকিস্তানে সংবিধানকে রদ করে দেওয়া হয়।

১৯৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট ব্রাজিলীয় ফুটবলার রোবের্তো কার্লোসের জন্ম হয়।

২০১০ সালের আজকের দিনে পোল্যান্ডের বিমান তু-১৫৪এম রাশিয়ার স্মোলেনস্ক-এর কাছে ভেঙে পড়ার ফলে বিমানে থাকা পোলিশ রাষ্ট্রপতি লেচ্ ক্যাসেন্সকি সহ ছিয়ানব্বই জন মৃত্যুমুখে পতিত হন।

২০১৩ সালের আজকের দিনে সেনকাকু দীপপুঞ্জের সংলগ্ন অঞ্চলে মৎসজীবিকামূলক অধিকারসমূহকে কেন্দ্র করে জাপান ও তাইওয়ানের মধ্যে একটি সমঝোতা গড়ে ওঠে।

২০১৪ সালের আজকের দিনে সিরিয়ার যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমার বিস্ফোরণের ফলে ৮৮ জন সিরিয়ান নাগরিকের মৃত্যুমুখে পতিত হন।

২০১৪ সালের আজকের দিনে ইউরোপিয়ান কাউন্সিল রাশিয়ার ভোটদানের অধিকারকে রদ করে দেয়।

২০১৫ সালের আজকের দিনে অস্ট্রেলীয় বিশিষ্ট ক্রিকেট অধিনায়ক রিচি বেনোর মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ৯ এপ্রিল আজকের দিনে | ১১ এপ্রিল

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading