কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ এপ্রিল ।
বিশেষ দিবস :
১১ এপ্রিল – ভারতের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস
আজকের দিনে ভারত :
১৮২৭ সালে আজকের দিনে চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মারাঠি লেখক মহাত্মা জ্যোতিরাও গোভিন্দরাও ফুলের জন্ম হয়।
১৮৬৯ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর জন্ম হয়।
১৮৮৭ সালের আজকের দিনে বিখ্যাত চিত্রকর যামিনী রায়ের জন্ম হয়।
১৯০৪ সালে আজকের দিনে বিখ্যাত গায়ক, নায়ক কুন্দনলাল সায়গলের জন্ম হয়।
১৯২৭ সালে আজকের দিনে ভারতীয় পণ্ডিত লোকেশ চন্দ্রের জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জন্ম হয়।
২০০১ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় জীব বিজ্ঞানী কামাল রনদীভের মৃত্যু হয়।
২০০৯ সালে আজকের দিনে হিন্দি লেখক বিষ্ণু প্রভাকরের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৬৯ সালে আজকের দিনে বাংলাদেশি রাজনীতিবিদ জাহিদ মালেকের জন্ম হয়
১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দীন আহমেদ।
১৯৯৩ সালের আজকের দিনে ফটোগ্রাফার মুনেম ওয়াসিফের জন্ম হয়।
১৯৯৩ সালের আজকের দিনে ঢাকায় সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ( সাপটা ) স্বাক্ষরিত হয়।
২০১৫ সালে আজকের দিনে বাংলাদেশি রাজনীতিবিদ ও সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৮৫৯ সালের আজকের দিনে ফ্রান্সের পদার্থ বিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র আবিষ্কার করেন।
১৮৬১ সালের আজকের দিনে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৯৯ সালের আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে যুদ্ধের পর স্বাক্ষরিত ‘প্যারিস চুক্তি’ অনুসারে ফিলিপাইন নিজেদের দখলে নেয়।
১৯০৫ সালের আজকের দিনে আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন।
১৯০৯ সালে আজকের দিনে ইজরায়েলে তেল আভিভ শহরটির পত্তন হয়।
১৯১৯ সালে আজকের দিনে আন্তর্জাতিক শ্রম সংগঠন (ILO) স্থাপিত হয়।
১৯৫৭ সালের আজকের দিনে ইংল্যান্ড সিঙ্গাপুরের স্বায়ত্তশাসন মেনে নেয়।
১৯৬৮ সালে আজকের দিনে আমেরিকার রাষ্ট্রপতি জনসন সিভিল রাইট আ্যক্টে সই করেন।
১৯৭২ সালে আজকের দিনে সোভিয়েত রাশিয়া পরীক্ষামূলকভাবে সফল পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়।
২০১৩ সালে আজকের দিনে চীনে ভ্রূণ সহ ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ব্ল্যাক টাইগার – রবীন্দ্র কৌশিক | সববাংলায়Cancel reply