কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৬ এপ্রিল ।
আজকের দিনে ভারত :
১৮৪৮ সালের আজকের দিনে সমাজ সংস্কারক ও লেখক কান্দুকুরি বীরসালিঙ্গমের জন্ম হয়। তাঁকে তেলেগুতে নবজাগরণ আন্দোলনের জনক হিসাবে বিবেচনা করা হয়।
১৮৫৩ সালের আজকের দিনে বোম্বাইয়ে প্রথম রেল যাতায়াতের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।
১৮৮৫ সালের আজকের দিনে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম হয়।
১৮৯৬ সালের আজকের দিনে তামিল ইতিহাসবিদ ভি আর আর রামচন্দ্র দীক্ষিতের জন্ম হয়।
১৮৯৬ সালের আজকের দিনে গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার সাংবাদিক কাঙাল হরিনাথের মৃত্যু হয়।
১৯০৩ সালের আজকের দিনে কালকা-সিমলা রেল যাতায়াতের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯০৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রীড়াবিদ বিরসা সিংহ-এর জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু হয়।
১৯৫৯ সালের আজকের দিনে রৌরকেলা স্টিল কারখানার প্রথম চুল্লী কাজ করা শুরু করে।
১৯৬৬ সালের আজকের দিনে বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসুর মৃত্যু হয়।
১৯৭৮ সালের আজকের দিনে মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ বিজেতা লারা দত্তের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৫ সালের আজকের দিনে সাংবাদিক আবেদ খানের জন্ম হয়।
১৯৬২ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ খান বাহাদুর হাশেম আলি খানের মৃত্যু হয়।
১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশী কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদের জন্ম হয়। তাঁকে আশির দশকের অন্যতম প্রধান কবি বলা হয়।
১৯৭১ সালের আজকের দিনে সিপাহী মোস্তফা কামালের মৃত্যু হয়।
২০০১ সালের আজকের দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘাত হয়।
আজকের দিনে বিশ্ব :
১৮৫০ সালের আজকের দিনে মাদাম তুসো মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মেরি তুসোর মৃত্যু হয়।
১৮৬৭ সালের আজকের দিনে উড়োজাহাজ আবিস্কারক উইলবার রাইটের জন্ম হয়।
১৮৮৯ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিনের জন্ম হয়।
১৯১২ সালের আজকের দিনে হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম মহিলা হিসাবে আকাশপথে ইংলিশ চ্যানেল পারি দেন।
১৯১৭ সালের আজকের দিনে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে এসে তাঁর প্রখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
১৯১৭ সালের আজকের দিনে জার্মানির বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।
১৯৬১ সালের আজকের দিনে কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর ‘কিউবায় কমিউনিজম ব্যবস্থা’ সংক্রান্ত বিখ্যাত ঘোষণাটি সম্প্রচারিত হয়।
১৯৫৮ সালের আজকের দিনে ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ রোজালিন্ড ফ্রাঙ্কলিনের মৃত্যু হয়।
১৯৮৮ সালের আজকের দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা খলিল আল-ওয়াজিরের মৃত্যু হয়।
১৯৯৭ সালের আজকের দিনে মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান