সববাংলায়

আজকের দিনে ।। ২১ ফেব্রুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ ফেব্রুয়ারি ।

বিশেষ দিবস :

২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১ ফেব্রুয়ারি – ভাষা আন্দোলন দিবস/শহীদ দিবস  (বাংলাদেশ)।

আজকের দিনে ভারত :

১৮৯৪ সালের আজকের দিনে শান্তি স্বরূপ ভাটনগরের জন্ম হয়।

১৯২৭ সালের আজকের দিনে পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের জন্ম হয়।

১৯৩০ সালে আজকের দিনে বাঙালি গীতিকার গোবিন্দ হালদার জন্মগ্রহণ করেন৷

১৯৬১ সালের আজকের দিনে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

১৯৯৩ সালের আজকের দিনে অখিল নিয়োগীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৫ সালের আজকের দিনে বাংলাদেশী শিল্পপতি ও প্রাক্তন রাজনীতিবিদ মোহাম্মদ ফজলুল আজিমের জন্ম হয়।

১৯৪৭ সালে আজকের দিনে বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেলরানা জন্মগ্রহণ করেন৷

১৯৫২ সালে আজকের দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের আজকের দিনে বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মইন উদ্দীন খান বাদলের জন্ম হয়।

১৯৫২ সালের আজকের দিনে লেখক ও সাংবাদিক দাউদ হায়দারের জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব :

১৬৭৭ সালের আজকের দিনে বিখ্যাত ওলন্দাজ দার্শনিক বারুচ স্পিনোজার মৃত্যু হয়। 

১৮৪৮ সালে আজকের দিনে কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো ।

১৮৫২ সালের আজকের দিনে রুশ নাট্যকার নিকোলাই গোগোলের মৃত্যু হয়।

১৯০৭ সালের আজকের দিনে মার্কিন কবি ও সমালোচক ডাব্লিউ এইচ অডেন-এর জন্ম হয়।

১৯১৬ সালের আজকের দিনে প্রথম মহাযুদ্ধে জার্মান ও ফরাসী সেনাদের মধ্যে ভার্দুনের যুদ্ধ শুরু হয়।

১৯৫৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ডানকান এডওয়ার্ডস, যিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।

১৯৫৮ সালের আজকের দিনে মিশর ও সিরিয়ার জনগণ এক গণভোটে ঐক্যবদ্ধ রাষ্ট্রজোট হিসেবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেন।

১৯৬৫ সালে আজকের দিনে মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৬৮ সালে আজকের দিনে হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহণ করেন যিনি ছিলেন নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯৭০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটার এর জন্ম হয়।

২০০০ সালের আজকের দিনে বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ২০ ফেব্রুয়ারি আজকের দিনে ।। ২২ ফেব্রুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading