কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৮ জুন ।
আজকের দিনে ভারত:
১৫৭৬ সালের আজকের দিনে রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
১৯১১ সালে আজকের দিনে কমলা সোহনীর জন্ম হয়। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেছিলেন।
১৯১৩ সালের আজকের দিনে মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৩১ সালের আজকের দিনে লেডি মেহেরবাঈ টাটার মৃত্যু হয়।
১৯৪৪ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
২০০৫ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার সৈয়দ মুশতাক আলীর মৃত্যু হয়।
২০০৫ সালের আজকের দিনে বাঙালি পদার্থবিদ অমল কুমার রায়চৌধুরীর মৃত্যু হয়। অমল কুমারই প্রথম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে বিশ্ব সৃষ্টির মূলে বিগ ব্যাং-এর আগেও যে সিঙ্গুলারিটির অস্তিত্ব ছিল তা প্রমাণ করেছিলেন।
২০০৯ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলি আকবর খানের মৃত্যু হয়।
২০১৬ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, উদ্যোগপতি ডক্টর জেপিয়ারের মৃত্যু হয়।
২০২১ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় এথলিট মিলখা সিংয়ের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ:
১৯৩৭ সালের আজকের দিনে বাংলাদেশের একাদশ প্রধান বিচারপতি মেহমাদুল আমিন চৌধুরীর জন্ম হয়।
১৯৫০ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনামের জন্ম হয়।
১৯৫৬ সালের আজকের দিনে সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকি আখন্দের জন্ম হয়।
১৯৭৮ সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিমের মৃত্যু হয়।
২০০২ সালের আজকের দিনে শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব:
৭০৬ সালের আজকের দিনে খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক বিখ্যাত মসজিদ জামে দামেস্কের নির্মাণ করান।
১৮১২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১২ সালের আজকের দিনে রাশিয়ান সাংবাদিক ও লেখক ইভান গঞ্চারোভের জন্ম হয়।
১৮১৫ সালের আজকের দিনে ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮৮৬ সালের আজকের দিনে পর্বতারোহী জর্জ ম্যালরির জন্ম হয়।
১৯০২ সালের আজকের দিনে ইংরেজ লেখক ও কবি স্যামুয়েল বাটলারের মৃত্যু হয়।
১৯০৮ সালের আজকের দিনে ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
১৯৩৬ সালের আজকের দিনে বিখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু হয়।
১৯৪২ সালের আজকের দিনে ইংরেজ পপ সঙ্গীত তারকা পল ম্যাককার্টনির জন্ম হয়।
১৯৭৫ সালের আজকের দিনে সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে প্রিন্স মুসায়েদকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়।
২০১০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাংবাদিক, লেখক, কবি ও নাট্যকার জোসে সারামাগোর মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to কমলা সোহনী | সববাংলায়Cancel reply