কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ মার্চ ।
বিশেষ দিবস :
২১ মার্চ – বিশ্ব কবিতা দিবস।
২১ মার্চ – আন্তর্জাতিক অরণ্য দিবস।
২১ মার্চ – আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস।
২১ মার্চ – বিশ্ব পুতুলনাট্য দিবস।
২১ মার্চ – আন্তর্জাতিক রং দিবস।
আজকের দিনে ভারত :
১৭৯১ সালের আজকের দিনে ৩য় অ্যাংলো-মাইসোর যুদ্ধের শেষ দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
১৮৩৬ সালের আজকের দিনে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
১৮৮৭ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বিপ্লবী মানবেন্দ্র নাথ রায়ের জন্ম হয়।
১৯১৬ সালের আজকের দিনে ভারতীয় সানাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খানের জন্ম হয়। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে উস্তাদ সানাই বাদক হিসেবে তাঁর অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ লাভ করেন। তাঁর আগে বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে কেবলমাত্র দু’জন ‘ভারতরত্ন’ সম্মান লাভ করেছিলেন।
১৯৭৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী রাণী মুখার্জী জন্মগ্রহণ করেন।। এখনও পর্যন্ত তিনি মোট ৭টি ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছেন।
২০০৩ সালের আজকের দিনে অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।
১৯৩৪ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র সদস্য রাজনীতিবিদ বুটা সিং জন্মগ্রহণ করেন। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৪২ সালের আজকের দিনে ভারতীয় ধাতববিদ ও প্রশাসক পি. রামচন্দ্র রাও জন্মগ্রহণ করেন। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনুষদ ও উপাচার্য হওয়ার অনন্য নজির গড়েছিলেন। বিজ্ঞানে অবদান রাখার জন্য তিনি পরবর্তীকালে ‘ভাটনগর পুরস্কার’ পান।
২০০৩ সালের আজকের দিনে ভারতীয় লেখক গৌরা পান্ত্ পরলোক গমন করেন। তিনি মূলত শিবানী ছদ্মনামে জনপ্রিয় ছিলেন। তিনি হিন্দি কথাসাহিত্য এবং গল্পের অগ্রগামীদের একজন হিসাবে গণ্য হন। ‘সুরঙ্গা’, ‘রাতি বিলাপ’, ‘তিসরা ভিটা’ প্রভৃতি অনেক জনপ্রিয় বই তিনি লিখেছেন। হিন্দী সাহিত্যে তাঁর অবদানের জন্য তাঁকে ভারত সরকার ‘পদ্মশ্রী পুরস্কার’ প্রদান করে।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৮ সালের আজকের দিনে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।‘ উপস্থিত জনতা ‘না, না’ বলে তাঁর উক্তির তীব্র প্রতিবাদ জানায়।
১৯৭৪ সালের আজকের দিনে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশে গণভোট সংগঠিত হয়।
২০০২ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস হয়।
আজকের দিনে বিশ্ব :
১৪১৩ সালের আজকের দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে মান্যতা পান। ৯ এপ্রিল ১৪১৩ সালে তিনি ইংল্যান্ডের সিংহাসনে অভিষিক্ত হন।
১৬৮৫ সালের আজকের দিনে (জুলিয়ান ক্যালেন্ডার বা পুরোনো রীতিতে ) জার্মান সুরকার জোহান সেবাস্টিয়ান বাখ জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের আজকের দিনে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
১৭৬৮ সালের আজকের দিনে গণিতবিদ জোসেফ ফুরিয়ের জন্ম হয়। বর্তমানে যা আমাদের কাছে গ্রিন হাউজ এফেক্ট নামে পরিচিত, প্রথম সেই বিষয়ের ধারণা দিয়েছিলেন তিনি।
১৮২৯ সালের আজকের দিনে স্পেনে ভূমিকম্পে ২৮৯ লোক নিহত হয়।
১৯৫৫ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার বব বেন্নেট জন্মগ্রহণ করেন।
১৯৬১ সালের আজকের দিনে প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় লোথার ম্যাথেয়াস জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের আজকের দিনে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ করা হয়।
১৯৯০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
২০০৬ সালের আজকের দিনে টুইটার নামক প্রখ্যাত জনপ্রিয় স্যোসাল নেটওয়ার্ক সাইটটি প্রতিষ্ঠিত হয়৷
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/২১_মার্চ
- https://en.wikipedia.org/wiki/March_21
- https://www.onthisday.com/day/march/21
- http://www.bcstest.com/details.php?id=27&parent=1
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://mythicalindia.com/features-page/21-march-today-in-indian-history/
- https://sobbanglay.com/sob/world-poetry-day/
- https://en.wikipedia.org/wiki/International_Day_of_Forests
- https://en.wikipedia.org/wiki/World_Puppetry_Day
- https://en.wikipedia.org/wiki/International_Colour_Day
- https://en.wikipedia.org/wiki/Siege_of_Bangalore
- http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/154722/9/09_chapter%203.pdf পৃষ্ঠা ১৫
- https://en.wikipedia.org/wiki/M._N._Roy
- https://en.wikipedia.org/wiki/Bismillah_Khan
- https://en.wikipedia.org/wiki/Rani_Mukerji
- https://bn.wikipedia.org/wiki/অসিতকুমার_বন্দ্যোপাধ্যায়
- https://en.wikipedia.org/wiki/Buta_Singh
- https://en.wikipedia.org/wiki/Patcha_Ramachandra_Rao
- https://en.wikipedia.org/wiki/Shivani
- https://en.wikipedia.org/wiki/Twitter
- https://en.wikipedia.org/wiki/Henry_V_of_England
- https://en.wikipedia.org/wiki/Johann_Sebastian_Bach
- https://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Spain
- https://en.wikipedia.org/wiki/Bob_Bennett_(singer-songwriter)
- https://en.wikipedia.org/wiki/Emperor_of_Ethiopia
- https://face2faceafrica.com/article/namibia-gained-independence-1990


আপনার মতামত জানান